গৌরনদীতে রাতের আঁধারে এক ভ্যানচালককে নির্মমভাবে হত্যার ঘটনায় ক্ষুব্ধ হয়ে ঢাকা–বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় এলাকাবাসী। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত গৌরনদী উপজেলার কাসেমাবাদ বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়ক অবরোধ করে এ কর্মসূচি পালন করা হয়।অবরোধের কারণে কাসেমাবাদ বাসস্ট্যান্ড থেকে সড়কের দুই প্রান্তে প্রায় তিন কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে দক্ষিণাঞ্চলগামী ও উত্তরাঞ্চলগামী শতাধিক দূরপাল্লার যাত্রীবাহী যানবাহন আটকা পড়ে এবং যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।নিহত ভ্যানচালকের নাম মো. মঞ্জু বেপারী (৫০)। তিনি গৌরনদী উপজেলার পূর্ব কাসেমাবাদ গ্রামের মৃত আব্দুর রশিদ বেপারীর ছেলে। গত শনিবার (১০ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে। ঘটনার ৭২ ঘণ্টা পেরিয়ে গেলেও এখন পর্যন্ত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তার করতে না পারায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন নিহতের স্বজন এবং এলাকাবাসী।বিক্ষোভকারীরা জানান, দ্রুত দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করা হলে আন্দোলন আরও কঠোর করা হবে। তারা বলেন, একটি নির্মম হত্যাকাণ্ডের পরও যদি অপরাধীরা ধরাছোঁয়ার বাইরে থাকে, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?এ বিষয়ে গৌরনদী থানার পক্ষ থেকে জানানো হয়, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। খুব শিগগিরই জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে আশ্বাস দেওয়া হয়।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পোশাকবিধি নিয়ে গভর্নরের ক্ষোভ, সিদ্ধান্ত প্রত্যাহার
পোশাকবিধি নিয়ে গভর্নরের ক্ষোভ, সিদ্ধান্ত প্রত্যাহার

কর্মীদের পোশাক নিয়ে বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন ব্যাংকটির নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান। আজ বৃহস্পতিবার Read more

নেপালে বিক্ষোভে ভয়াবহ সহিংসতা, নিহত বেড়ে ১৯
নেপালে বিক্ষোভে ভয়াবহ সহিংসতা, নিহত বেড়ে ১৯

২৬টি সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধের সিদ্ধান্ত এবং সরকারের দুর্নীতির বিরুদ্ধে ভয়াবহ বিক্ষোভ ছড়িয়ে পড়েছে নেপালে। সোমবার সকালের দিকে দেশটির হাজার হাজার Read more

মেসিকে নিয়ে স্ত্রী রোকুজ্জোর আবেগঘন পোস্ট
মেসিকে নিয়ে স্ত্রী রোকুজ্জোর আবেগঘন পোস্ট

আর্জেন্টিনার মাটিতে সম্ভবত শেষবারের মতো জাতীয় দলের জার্সিতে খেলেছেন লিওনেল মেসি। ভেনেজুয়েলার বিপক্ষে পুরো ম্যাচজুড়ে আবহ ছিল অন্যরকম। দলের ৩-০ Read more

উখিয়ায় জবরদখলকৃত ১৫ একর বনভূমি উদ্ধার 
উখিয়ায় জবরদখলকৃত ১৫ একর বনভূমি উদ্ধার 

কক্সবাজার দক্ষিণ বনবিভাগের উখিয়া রেঞ্জ অভিযান চালিয়ে জবরদখলকৃত ১৫ একর বনভুমি উদ্ধার করেছে। রবিবার (২৫ মে) সকাল ১১ টা থেকে উখিয়া Read more

২৬ আগস্ট: নামাজের সময়সূচি
২৬ আগস্ট: নামাজের সময়সূচি

আজ মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫ ইংরেজি, ১১ ভাদ্র ১৪৩২ বাংলা, ১ রবিউল আউয়াল ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন