ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় অরক্ষিত রেলক্রসিংয়ে ভাটিয়াপাড়া এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় পিকআপভ্যানের যাত্রী দুই সহোদর ভাইসহ তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন শ্রমিক।সোমবার (১২ জানুয়ারি) দুপুর আনুমানিক আড়াইটার দিকে বোয়ালমারী বাজার স্টেশনসংলগ্ন শিবপুর রেলক্রসিংয়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের বিলসড়াইল গ্রামের ছাইফার মোল্লার ছেলে জব্বার মোল্লা (১৫), মোছা মোল্লা (৩০) এবং পরিচয় না জানা এক নারী শ্রমিক। নিহত দুইজন আপন ভাই বলে নিশ্চিত করেছে পুলিশ।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ডোবরা জনতা জুট মিল থেকে কাজ শেষ করে ২০ থেকে ২৫ জন শ্রমিক একটি পিকআপভ্যানে করে বাড়ি ফিরছিলেন। পিকআপটি শিবপুর রেলক্রসিং অতিক্রম করার সময় কালুখালী থেকে ছেড়ে আসা ভাটিয়াপাড়াগামী এক্সপ্রেস ট্রেনটির সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই ভাই নিহত হন এবং গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর এক নারী শ্রমিকের মৃত্যু হয়।আহতদের উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় তিনজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। রেল পুলিশকে অবহিত করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।রাজবাড়ী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেওয়া হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নান্দাইল প্রেসক্লাবে মৌসুমী ফল উৎসব অনুষ্ঠিত
নান্দাইল প্রেসক্লাবে মৌসুমী ফল উৎসব অনুষ্ঠিত

প্রতিবছরের ন্যায় এবারও ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ‘প্রেসক্লাব নান্দাইল’ এর আয়োজনে মৌসুমী ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ জুন) রাতে ‘প্রেসক্লাব নান্দাইল’ Read more

যশ-নুসরাতের সম্পর্ক ভাঙার গুঞ্জন
যশ-নুসরাতের সম্পর্ক ভাঙার গুঞ্জন

কলকাতার জনপ্রিয় তারকাজুটি নুসরাত জাহান এবং যশ দাশগুপ্ত। ব্যক্তিগত জীবনে তারা দু’জনেই আলোচিত ছিলেন একটা সময়। ভালোবেসে বিয়ে করে সংসার Read more

চট্টগ্রামের কর্ণফুলী টানেলে প্রতিদিন লোকসান ২৭ লাখ টাকা
চট্টগ্রামের কর্ণফুলী টানেলে প্রতিদিন লোকসান ২৭ লাখ টাকা

চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত দেশের প্রথম সুড়ঙ্গপথ বা টানেল দিয়ে লক্ষ্যমাত্রার চেয়ে ১ কোটি ৬ লাখ ৯৪ হাজার ৩৬৬টি Read more

৭৫ হাজার টাকা বেতনে রেড ক্রিসেন্ট সোসাইটিতে চাকরির সুযোগ
৭৫ হাজার টাকা বেতনে রেড ক্রিসেন্ট সোসাইটিতে চাকরির সুযোগ

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। আগ্রহ ও যোগ্যতা থাকলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।পদের নাম ও সংখ্যা: Read more

ভারত সীমান্তে আবারও ড্রোনের আনাগোনা, বাসিন্দাদের ঘরে থাকার নির্দেশ
ভারত সীমান্তে আবারও ড্রোনের আনাগোনা, বাসিন্দাদের ঘরে থাকার নির্দেশ

ভারতের রাজস্থান রাজ্যের বার্মার আকাশে রোববার (১১ মে) রাতে আবারও ড্রোনের আনাগোনা দেখে গেছে। স্থানীয় কর্মকর্তারা এ তথ্য জানিয়েছে। এ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন