ইরান যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত, তবে আলোচনার দরজাও খোলা আছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। সোমবার (১২ জানুয়ারি) তেহরানে বিদেশি রাষ্ট্রদূতদের এক সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এ কথা জানিয়েছেন। আব্বাস আরাঘচি বলেন, ‘ইসলামী প্রজাতন্ত্র ইরান যুদ্ধ চায় না, তবে যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত।’রাষ্ট্রীয় টিভিতে সম্প্রচারিত ওই অনুষ্ঠানে তিনি আরও বলেন, ‘আমরা আলোচনার জন্যও প্রস্তুত, তবে এই আলোচনা ন্যায্যতা, সম-অধিকার ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে হওয়া উচিত।’এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানে বিক্ষোভকারীদের ওপর সরকার দমন-পীড়ন চালালে যুক্তরাষ্ট্র সামরিক হস্তক্ষেপ করবে বলে হুমকি দেওয়ার পর দেশটির নেতারা আলোচনায় বসতে চাচ্ছেন।সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র ইসমাইল বাঘাই রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, যদিও কূটনৈতিক সম্পর্ক নেই, তবুও ইরানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূতের যোগাযোগের একটি মাধ্যম খোলা রয়েছে।ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এ মুখপাত্র বলেন, ‘আমাদের পররাষ্ট্রমন্ত্রী (আব্বাস আরাঘচি) ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিশেষ দূতের (স্টিভ উইটকফ) মধ্যে যোগাযোগের একটি মাধ্যম খোলা আছে।’ইসমাইল বাঘাই আরও বলেন, ‘যখনই প্রয়োজন হয় বার্তা আদান-প্রদান করা হয়। ইরানে যুক্তরাষ্ট্রের কোনো কূটনীতিক না থাকলেও সুইস দূতাবাস তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোতে প্রতিনিধিত্ব করে।’এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ক্যাম্প ন্যু’তে ফিরছে বার্সেলোনা
ক্যাম্প ন্যু’তে ফিরছে বার্সেলোনা

দীর্ঘ দুই মৌসুম পর ঐতিহাসিক মাঠ ক্যাম্প ন্যুতে ফিরছে বার্সেলোনা। আগামী ১০ আগস্ট হুয়ান গাম্পার ট্রফির ম্যাচ দিয়ে নতুন রূপে Read more

‘আমার দুটি ডিভোর্স হয়েছে, এখন প্রেম করছি’
‘আমার দুটি ডিভোর্স হয়েছে, এখন প্রেম করছি’

দেশের ছোট ও বড়পর্দার জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন।  সম্প্রতি এই অভিনেত্রী জানিয়েছেন, একটা সময় মন্ত্রীর বউ হওয়ার শখ ছিল Read more

গৌরীপুরে সোলার প্যানেল প্রকল্পে দুর্নীতির অভিযোগ, দুদকের অভিযান
গৌরীপুরে সোলার প্যানেল প্রকল্পে দুর্নীতির অভিযোগ, দুদকের অভিযান

ময়মনসিংহের গৌরীপুরে সোলার প্যানেল প্রকল্প বাস্তবায়নে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (২২ অক্টোবর) গৌরীপুর Read more

নজরুল বিশ্ববিদ্যালয়ে প্রথমবার তিন ধর্মের উপাসনাস্থলের উদ্বোধন
নজরুল বিশ্ববিদ্যালয়ে প্রথমবার তিন ধর্মের উপাসনাস্থলের উদ্বোধন

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো তিন ধর্মীয় সম্প্রদায়ের জন্য নির্মিত উপাসনাস্থলের উদ্বোধন করা হয়েছে। রবিবার (১৯ অক্টোবর) সকালে Read more

৩০ শতাংশ বেতন কমিয়ে স্বপ্নের ক্লাবে যাচ্ছেন রাশফোর্ড
৩০ শতাংশ বেতন কমিয়ে স্বপ্নের ক্লাবে যাচ্ছেন রাশফোর্ড

ইউরোপিয়ান ক্লাব ফুটবলের দল বদলে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন ম্যানচেস্টার ইউনাইটেডের ফরোয়ার্ড মার্কোস রাশফোর্ড। ২০২৪-২৫ মৌসুমের শেষ থেকেই গুঞ্জন উঠেছিল Read more

তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে চলছে দ্বিতীয় দিনের আপিল শুনানি
তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে চলছে দ্বিতীয় দিনের আপিল শুনানি

নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে আপিলের দ্বিতীয় দিনের শুনানি শুরু হয়েছে। আজ বুধবার (২২ অক্টোবর) সকাল ৯টা ৩৫ মিনিট থেকে প্রধান বিচারপতি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন