তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন ও আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের কনিকাড়া গ্রামে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১২ জানুয়ারি) বিকেলে কনিকাড়া উচ্চ বিদ্যালয় মাঠে শিবপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ শোকসভা অনুষ্ঠিত হয়।শিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া ও কবির মহুরির যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী, নবীনগর উপজেলা বিএনপির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক আহ্বায়ক এডভোকেট আব্দুল মান্নান।প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট আব্দুল মান্নান বলেন,“বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনীতিবিদ নন, তিনি বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। তাঁর ত্যাগ, সাহসিকতা ও আপসহীন নেতৃত্ব দেশের মানুষ চিরদিন স্মরণ করবে। স্বৈরাচারবিরোধী আন্দোলনে তাঁর অবদান ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।”তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা করে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠায় কাজ করার আহ্বান জানান।সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাধারণ সম্পাদক রাজিব আহসান চৌধুরী পাপ্পু। তিনি বলেন,“বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন গণতন্ত্রের প্রতীক। ছাত্রসমাজ তাঁর আদর্শ বুকে ধারণ করে দেশ ও জাতির জন্য কাজ করে যাবে।”বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশ্রাফ হোসেন রাজু, নবীনগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ রানা, উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম হোসেন খান টিটো, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মুজাম্মেল হক জালাল, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মহিউদ্দিন আহমেদ মহিন, দপ্তর সম্পাদক এডভোকেট কামাল, প্রচার সম্পাদক তাজুল ইসলাম মনা, সহ-সাংগঠনিক সম্পাদক ডা. ইদ্রিস, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শুক্কুর খান, যুব বিষয়ক সম্পাদক জাবেদুল ইসলাম জাবেদ, পৌর বিএনপির সহ-সভাপতি ইলিয়াস আলী ও দেলোয়ার কমিশনার।এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন দুলাল, সদস্য সচিব হাজী আবু কাউছার, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফারুক আহমেদ, আসাদুজ্জামান বিপ্লব, অন্তত হীরা, আব্দুল্লাহ আল উদয়সহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।আলোচনা সভা শেষে মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শনিবার দেশের সব ব্যাংক খোলা থাকবে
শনিবার দেশের সব ব্যাংক খোলা থাকবে

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের সুবিধার্থে আগামী শনিবার সারাদেশে সব তফসিলি ব্যাংক খোলা থাকবে। নির্বাচন কমিশন এ Read more

বার কাউন্সিলের লিখিত পরীক্ষার ফল প্রকাশ
বার কাউন্সিলের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির (এনরোলমেন্ট) লিখিত পরীক্ষায় ফল প্রকাশিত হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) বার কাউন্সিলের ওয়েবসাইটে দেয়া এক বিজ্ঞপ্তিতে Read more

তারেক রহমানের উত্তরাঞ্চলের সফর স্থগিত
তারেক রহমানের উত্তরাঞ্চলের সফর স্থগিত

মওলানা আব্দুল হামিদ খান ভাসানী ও শহীদ আবু সাঈদের কবর জিয়ারতসহ উত্তরবঙ্গে পূর্বনির্ধারিত বেশ কিছু কর্মসূচিতে যাওয়ার কথা ছিল বিএনপির Read more

চকরিয়ায় পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত আটক
চকরিয়ায় পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত আটক

কক্সবাজারের চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে অস্ত্রসহ মোহাম্মদ জিশান ও মোহাম্মদ আব্দুল্লাহ নামে দুই ডাকাতকে আটক করা হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) রাত Read more

সাংবাদিকদের সঙ্গে অসদাচরণ, দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে এনসিপি
সাংবাদিকদের সঙ্গে অসদাচরণ, দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে এনসিপি

ঢাকার বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে অসদাচরণের ঘটনায় দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে জাতীয় নাগরিক পার্টি Read more

আবারও মুখোমুখি ভারত-পাকিস্তান, খেলা দেখবেন যেভাবে
আবারও মুখোমুখি ভারত-পাকিস্তান, খেলা দেখবেন যেভাবে

সংযুক্ত আরব আমিরাতে সদ্য সমাপ্ত এশিয়া কাপে তিনবার মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান। যেখানে একবারও জয়ের দেখা পায়নি পাকিস্তান। সেই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন