জেদ্দায় রাতটা শুরু থেকেই ছিল টানটান উত্তেজনায় ভরা। কেননা স্প্যানিশ সুপার কাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। এদিন ম্যাচে এগিয়ে গিয়েও স্বস্তিতে থাকতে পারেনি বার্সেলোনা। প্রথমার্ধের যোগ করা সময়ে দুই গোল হজম করতে হয় হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। যদিও এর মাঝে অভিজ্ঞ লেভানডভস্কির গোলে সমতায় ফেরে কাতালানরা। ২–২ গোলে বিরতিতে যাওয়ার পর ম্যাচের ভাগ্য যেন আবার নতুন করে লেখা শুরু হয়।দ্বিতীয়ার্ধে শুরু থেকেই সমানতালে এগোতে থাকে দু’দল। তবে শেষ হাসি হেসেছে হ্যান্সি ফ্লিকের বার্সেলোনায়। ম্যাচের ৭৩তম মিনিটে রাফিনিহার নিখুঁত শটে এগিয়ে যায় বার্সেলোনা। এরপর ম্যাচে ফিরতে মরিয়া চেষ্টা চালিয়েছে রিয়াল মাদ্রিদ। একটা সময়ে মনে হচ্ছিল, যোগ করা সময়ে আবারও চমক দেখাতে পারে রিয়াল। কিন্তু সে আশায় জল ঢেলে দেয় বার্সার রক্ষণ আর ডাগআউটে থাকা হ্যান্সি ফ্লিকের ঠান্ডা মাথার কৌশল। শেষ পর্যন্ত ৩–২ গোলে জিতে স্প্যানিশ সুপার কাপের শিরোপা ঘরে তোলে বার্সেলোনা। এটি ছিল হ্যান্সি ফ্লিকের কোচিং ক্যারিয়ারের অষ্টম ফাইনাল। এই ৮ ফাইনালের কোনোটিতেই হার দেখতে হয়নি তার। এমন ধারাবাহিকতা আধুনিক ফুটবলে বিরলই বলা যায়।বার্সেলোনার ডাগ আউটে যোগ দেওয়ার পর এটি ছিল হ্যান্সি ফ্লিকের তৃতীয় ফাইনাল। আর এই তিনবারই তিনি প্রতিপক্ষ হিসেবে পেয়েছেন রিয়াল মাদ্রিদকে। আগের মৌসুমে সুপার কাপ ও কোপা দেল রে জয়ের পর এবার যোগ হলো আরেকটি সুপার কাপ।এর আগে বায়ার্ন মিউনিখের দায়িত্বে থাকাকালীনও ফ্লিক ফাইনাল মানেই সাফল্যের প্রতীক ছিলেন। ২০২০ সালে জার্মান কাপ, চ্যাম্পিয়ন্স লিগ, উয়েফা সুপার কাপ ও জার্মান সুপার কাপ—চারটি বড় শিরোপাই উঠেছিল তার হাতে। এই ধারাবাহিক অর্জনই যেন বলে দেয়, ফ্লিকের কাছে ফাইনাল মানে চাপ নয়, বরং সুযোগ।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যেভাবে নাম হয়েছে মদিনা
যেভাবে নাম হয়েছে মদিনা

ইসলামী ইতিহাস ঐতিহ্যের শহর মদিনা। বিশ্ব মুসলিমের কাছে এই শহর নবীর শহর হিসেবে পরিচিত। মদিনা ছাড়াও এই শহরের আরও বেশ Read more

যুক্তরাষ্ট্রের পারমাণবিক প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের
যুক্তরাষ্ট্রের পারমাণবিক প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের

ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বাতিল করার যে প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র, তা প্রত্যাখ্যান করেছে তেহরান। বুধবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি Read more

সীমান্তে বিএসএফের বিরুদ্ধে বাংলাদেশি যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
সীমান্তে বিএসএফের বিরুদ্ধে বাংলাদেশি যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের সেজামুড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) নির্যাতনে মুরাদুর রহমান (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে Read more

মোবাইল ইন্টারনেটের দাম কমাতে সরকারের কঠোর হুঁশিয়ারি
মোবাইল ইন্টারনেটের দাম কমাতে সরকারের কঠোর হুঁশিয়ারি

মোবাইল অপারেটররা ইন্টারনেটের দাম না কমালে সরকার কঠোর অবস্থানে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ডাক, Read more

ভুল্লী নদীর সেতু প্রকল্পে বেইলী ব্রিজের দাবিতে মানববন্ধন
ভুল্লী নদীর সেতু প্রকল্পে বেইলী ব্রিজের দাবিতে মানববন্ধন

পঞ্চগড়ের দেবীগঞ্জে ভুল্লী নদীর ওপর চলমান সেতু নির্মাণ প্রকল্পে অস্থায়ী বেইলী ব্রিজ না থাকায় দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। এ পরিস্থিতিতে Read more

এবার জাপার রাজনীতি নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ
এবার জাপার রাজনীতি নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ

এবার আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক জাতীয় পার্টিসহ বাকি দলগুলোর বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ না নেওয়ায় নির্বাচন কমিশনসহ সরকারকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন