আইপিএল থেকে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়াকে কেন্দ্র করে ভারত-বাংলাদেশ ক্রিকেট সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই দেশটিতে অবস্থান করছেন বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে তিনি টিভি আম্পায়ারের দায়িত্ব পালন করছেন।রবিবার ভাদোদরার বিসিএ স্টেডিয়ামে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার প্রথম ওয়ানডেতে টিভি আম্পায়ার হিসেবে তাকে দেখা যাওয়ার পর ক্রিকেট মহলে নানা আলোচনার সৃষ্টি হয়।অনেকেই প্রশ্ন তুলছেন, বিসিবি যেখানে ভারতকে অনিরাপদ বলছে, সেখানে একজন বোর্ড কর্মকর্তা হয়ে তিনি কীভাবে ভারত সফর করছেন? এই ধোঁয়াশা কাটাতে রবিবার মুখ খুলেছেন বিসিবির আম্পায়ার্স বিভাগের চেয়ারম্যান ইফতেখার রহমান।ইফতেখার রহমান সংবাদমাধ্যমকে জানান, সৈকতের ভারত সফরের জন্য বিসিবির কোনো অনাপত্তিপত্র বা এনওসির প্রয়োজন নেই। কারণ, তিনি আইসিসির এলিট প্যানেলের একজন চুক্তিবদ্ধ আম্পায়ার। বিসিবির সঙ্গে তার চুক্তিটি মূলত আম্পায়ার এডুকেশন বিভাগের প্রধান হিসেবে, যা আইসিসির অ্যাসাইনমেন্ট থাকলে শিথিলযোগ্য।ইফতেখার বলেন, সৈকত বাংলাদেশি আম্পায়ার হলেও তিনি আইসিসির অধীনে কাজ করেন। তিনি আইসিসির চুক্তিবদ্ধ আম্পায়ার, আমাদের (বিসিবি) চুক্তিবদ্ধ নন। আমাদের চাকরির চুক্তিতে স্পষ্ট লেখা আছে যে, আইসিসির কোনো দায়িত্ব থাকলে তিনি স্বয়ংক্রিয়ভাবেই বিসিবি থেকে ছুটি পাবেন। এখানে অনুমতি দেওয়া বা না দেওয়ার কোনো এখতিয়ার আমার নেই। তাই আইসিসি যখন যেখানে চাইবে, সেখানে তিনি যেতে বাধ্য। যদি না তার ব্যক্তিগত কোনো আপত্তি থাকে।চলমান বিপিএলের কয়েকটি ম্যাচ পরিচালনা করা সৈকত বর্তমানে আইসিসির দায়িত্ব পালনে ভারতে ব্যস্ত সময় কাটাচ্ছেন। উল্লেখ্য, আন্তর্জাতিক ক্রিকেটে বিশ্বকাপসহ দুই শতাধিক ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত এবং আন্তর্জাতিক আম্পায়ার গাজী সোহেলের ম্যাচ অফিশিয়াল হিসেবে দায়িত্ব পালনের কথা রয়েছে। ভারতের মাটিতে টুর্নামেন্ট হওয়া নিয়ে বিসিবির আপত্তি থাকলেও আইসিসির নিয়োগপ্রাপ্ত আম্পায়ার হিসেবে তাদের অংশগ্রহণ অনেকটা নিশ্চিত।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
স্বাক্ষর না দেওয়ায় হিসাব রক্ষণ কর্মকর্তাকে পেটালেন জামায়াত নেতা
স্বাক্ষর না দেওয়ায় হিসাব রক্ষণ কর্মকর্তাকে পেটালেন জামায়াত নেতা

কুড়িগ্রামের রৌমারীতে অবসরকালীন ভাতার কাগজে সই না দেওয়ায় উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তাকে মারধরের অভিযোগ উঠেছে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে।মঙ্গলবার (১৭ জুন) দুপুরে Read more

আইপিএল নিলাম থেকে বাদ পড়লো ৯ ক্রিকেটারকে
আইপিএল নিলাম থেকে বাদ পড়লো ৯ ক্রিকেটারকে

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন মিনি নিলামকে সামনে রেখে এক হাজারেরও বেশি ক্রিকেটার নিজেদের নাম নিবন্ধন করেছিলেন। যাচাই-বাছাই শেষে নিলামের Read more

কুষ্টিয়া জেলা কারাগারে এক হাজতির মৃত্যু
কুষ্টিয়া জেলা কারাগারে এক হাজতির মৃত্যু

কুষ্টিয়ায় কারাগারে শফিকুল ইসলাম (৫৫) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। রবিবার (১৭ আগস্ট) বিকেলে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তাকে দ্রুত Read more

কক্সবাজারে সমুদ্রস্নানে নেমে প্রাণ হারালেন বাবা-ছেলে
কক্সবাজারে সমুদ্রস্নানে নেমে প্রাণ হারালেন বাবা-ছেলে

পর্যটনের শহর কক্সবাজারের শান্ত নীল জলরাশি আজ আবারও এক মর্মান্তিক ঘটনার সাক্ষী হলো। সাগরের ঢেউয়ের সঙ্গে আনন্দভ্রমণে এসে প্রাণ হারালেন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন