জামালপুর-৩ (মেলান্দহ–মাদারগঞ্জ) সংসদীয় আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা মুজিবুর রহমান আজাদীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।রবিবার (১১ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের কার্যালয়ে মনোনয়ন বাতিলের বিরুদ্ধে করা আপিল আবেদনের শুনানি শেষে কমিশন এ সিদ্ধান্ত দেয়।প্রার্থী মাওলানা মুজিবুর রহমান আজাদী মোবাইল ফোনে এটি নিশ্চিত করে বলেন, ‘মনোনয়ন যাচাই-বাছাইয়ের সময় অনাকাঙ্ক্ষিত স্বাক্ষর জটিলতার কারণে আমার মনোনয়ন বাতিল করা হয়েছিল। এর বিরুদ্ধে আমরা নির্বাচন কমিশনে আপিল করি। আজ সেই আপিল মঞ্জুর হওয়ায় ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।’জানা গেছে, গত ৫ জানুয়ারি মনোনয়ন বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল আবেদন করেন মাওলানা মুজিবুর রহমান আজাদী। এর আগে গত ৩ জানুয়ারি বিকেলে জামালপুর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় প্রস্তাবকারী ও সমর্থকের স্বাক্ষর সংক্রান্ত জটিলতার কারণে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইউসুফ আলী আনুষ্ঠানিকভাবে তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঝালকাঠির বাসন্ডা সেতুতে আবারও ফাটল, যানজটে ভোগান্তি
ঝালকাঠির বাসন্ডা সেতুতে আবারও ফাটল, যানজটে ভোগান্তি

ঝালকাঠির গুরুত্বপূর্ণ যোগাযোগস্থল বাসন্ডা সেতুতে আবারও ফাটল দেখা দিয়েছে। সোমবার সকালে বেইলি সেতুর পশ্চিম প্রান্তে নতুন করে এ ফাটল ধরা Read more

খুলে দেওয়া হয়েছে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার প্রবেশ পথ
খুলে দেওয়া হয়েছে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার প্রবেশ পথ

আপসহীন নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে লাখো মানুষের ঢল নেমেছে। Read more

উখিয়ায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১
উখিয়ায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১

কক্সবাজারের উখিয়া-টেকনাফ হাইওয়ে সড়কে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এতে ২ জন আহত জুনাইয়েদ (২৪) নামে আরেকজ নিহত হয়েছে।রবিবার Read more

পুলিশ সপ্তাহের উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা
পুলিশ সপ্তাহের উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

পুলিশ সপ্তাহ-২০২৫ এর উদ্বোধন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে রাজারবাগ পুলিশ লাইনে তিন Read more

বিপিএলের আগেই ব্যাট হাতে ফিরছেন তামিম ইকবাল
বিপিএলের আগেই ব্যাট হাতে ফিরছেন তামিম ইকবাল

গেল বছর জাতীয় দল থেকে অবসর নেয়ার পরেও ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলে যাচ্ছিলেন তামিম ইকবাল। তবে মার্চে ডিপিএলের ম্যাচ চলাকালে Read more

থার্ড টার্মিনালকে লাভজনক খাত হিসেবে গড়ে তুলতে চায় সরকার
থার্ড টার্মিনালকে লাভজনক খাত হিসেবে গড়ে তুলতে চায় সরকার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের প্যাসেঞ্জার ও কার্গো গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডার সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ মে) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন