চাঁদপুর জেলায় গত বছরের ডিসেম্বর মাসে নতুন করে প্রায় ৮শ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে ভ্যাট নিবন্ধনের আওতায় আনা হয়েছে। সরকারের রাজস্ব আহরণ বৃদ্ধি এবং কর ব্যবস্থাকে আরও কার্যকর করার লক্ষ্যে এ কার্যক্রম পরিচালনা করা হয়েছে।কাস্টমস ও ভ্যাট বিভাগ সূত্রে জানা গেছে, ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে কর নেটের আওতায় এনে রাজস্ব আদায় বাড়ানোর পাশাপাশি ন্যায্য কর সংস্কৃতি গড়ে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ভবিষ্যতেও চাঁদপুর জেলায় ভ্যাট নিবন্ধন কার্যক্রম আরও জোরদার করা হবে।এ বিষয়ে চাঁদপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কার্যালয়ের সহকারী কমিশনার শেখ শাহির আহম্মেদ বলেন, ‘গত ডিসেম্বর মাসজুড়ে ধারাবাহিক অভিযান ও যাচাই-বাছাই কার্যক্রমের মাধ্যমে এসব প্রতিষ্ঠানকে ভ্যাট নিবন্ধনের আওতায় আনা হয়েছে।’তিনি আরও বলেন, ‘নিবন্ধিত প্রতিষ্ঠানগুলোর ব্যবসার ধরন ও লেনদেন যাচাই করে যথাযথভাবে ভ্যাট নির্ধারণ করা হবে। ভ্যাট ব্যবস্থাপনা স্বচ্ছ ও কার্যকর করতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।’ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শীলের আঘাতে স্বামীকে হত্যা, ঘাতক স্ত্রী আটক
শীলের আঘাতে স্বামীকে হত্যা, ঘাতক স্ত্রী আটক

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্ত্রীর হাতের শীল পুঁতোর (পাটা-পুঁতো) আঘাতে স্বামী ওবায়দুর রহমান মুন্সি (৫৭) নামে এক কৃষকদল নেতার নিহতের ঘটনা ঘটেছে। Read more

জনগণের আস্থায় রাজনৈতিক দলের মূল পুঁজি: তারেক রহমান
জনগণের আস্থায় রাজনৈতিক দলের মূল পুঁজি: তারেক রহমান

স্বৈরাচারের পতনের পরও ষড়যন্ত্র থেমে নেই, আগামী নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিন নির্বাচন-এমন মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক Read more

নির্দোষ প্রমাণিত হওয়ায় খালাস পেয়েছেন এটিএম আজহার: আইন উপদেষ্টা
নির্দোষ প্রমাণিত হওয়ায় খালাস পেয়েছেন এটিএম আজহার: আইন উপদেষ্টা

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলছেন, নির্দোষ প্রমাণিত হওয়ায় মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশ থেকে খালাস পেয়েছেন জামায়াত নেতা এটিএম আজহারুল Read more

কুড়িগ্রাম সীমান্তে ২৫ লাখ টাকা মূল্যে ভারতীয় শাড়ী কাপড় জব্দ
কুড়িগ্রাম সীমান্তে ২৫ লাখ টাকা মূল্যে ভারতীয় শাড়ী কাপড় জব্দ

কুড়িগ্রামের ফুলবাড়ী ও নাগেশ্বরী সীমান্তে পৃথক দুটি চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী কাপড় জব্দ করেছে লালমনিরহাট-১৫ বিজিবি Read more

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘জ্বালানি পরিস্থিতি’ নিয়ে বিশেষ সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘জ্বালানি পরিস্থিতি’ নিয়ে বিশেষ সভা

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে ‘জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় করণীয়’ নিয়ে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৫ মার্চ) সকালে Read more

ফুলবাড়ীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
ফুলবাড়ীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুকুরের পানিতে ডুবে জুনায়েদ হোসেন (১৮ মাস) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন