রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার দিনের তাপমাত্রা খানিকটা কমে যেতে পারে। সেই সঙ্গে আকাশও আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে।রোববার (১১ জানুয়ারি) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়েছে, এ সময় আবহাওয়া শুষ্ক থাকতে পারে। উত্তর-পশ্চিম বা উত্তর দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। পূর্বাভাস অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিলো ৭৯ শতাংশ। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত হয়নি। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৩০ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ৪৪ মিনিটে।অন্যদিকে, গতকাল রাতে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারাদেশের সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। যশোর, চুয়াডাঙ্গা এবং কুষ্টিয়া জেলাসহ রংপুর ও রাজশাহী বিভাগের উপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে এবং কোথাও কোথাও তা অব্যাহত থাকতে পারে।আর সারাদেশের রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুষ্টিয়ায় অ্যাম্বুলেন্স ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩
কুষ্টিয়ায় অ্যাম্বুলেন্স ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩

কুষ্টিয়ার মিরপুরে অ্যাম্বুলেন্স ও ইটবোঝাই ইঞ্জিনচালিত ট্রলির মুখোমুখি সংঘর্ষে অনিক (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন Read more

গাজীপুরে চাঞ্চল্যকর হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার
গাজীপুরে চাঞ্চল্যকর হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার

গাজীপুর মহানগরের বাসন থানার একটি চাঞ্চল্যকর হত্যা মামলায় এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে পটুয়াখালীর কুয়াকাটা Read more

রাজশাহীতে মাছের ভাইরাসে ধসে পড়ছে মৎস্য অর্থনীতি
রাজশাহীতে মাছের ভাইরাসে ধসে পড়ছে মৎস্য অর্থনীতি

বাংলাদেশের উত্তরাঞ্চলীয় জেলা রাজশাহী এখন মাছ উৎপাদনের এক বড় কেন্দ্র। ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে প্রতিদিন যে বিপুল পরিমাণ তাজা রুই, Read more

বরিশালে ৫ম দিনের মতো চলছে শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ
বরিশালে ৫ম দিনের মতো চলছে শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ

বরিশালে ৫ম দিনের মতো বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন অপসো স্যালাইন লিমিটেডে চাকরি হারানো পাঁচ শতাধিক শ্রমিক। শ্রমিকরা কারখানার মূল ফটকের Read more

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ
শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

সাপ্তাহিক ছুটির দিনে অনেকে পরিবার-পরিজন নিয়ে কেনাকাটায় গিয়ে যদি দেখেন মার্কেট বন্ধ, তাহলে মনটাই খারাপ হয়ে যায়। তাই বাসা থেকে বের Read more

২১ কেজির কোরাল ৩৫ হাজার টাকায় বিক্রি
২১ কেজির কোরাল ৩৫ হাজার টাকায় বিক্রি

পটুয়াখালীর কুয়াকাটা-সংলগ্ন বঙ্গোপসাগরে মো. আল-আমীন খানের জালে ২১ কেজি ৮০০ গ্রাম ওজনের বিশাল এক সামুদ্রিক কোরাল ধরা পড়েছে। মাছটি কুয়াকাটা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন