ভোলা সদর উপজেলায় পুকুরের পানিতে ডুবে রোজা ইসলাম (২) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) দুপুর ২টায় উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের উত্তর ভেদুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটির পরিবারে চলছে শোকের মাতম।শিশু রোজা ওই গ্রামের জয়নাল আবেদীনের মেয়ে। শিশুটির মামা মনির মিয়া জানান, দুপুরে রোজা তার মায়ের সঙ্গে বাড়ির পাশে পুকুরে গোসল করতে যায়। সেখানে রোজার সঙ্গে আরও কয়েকজন শিশু এবং তার খালা ছিলেন। পরে শিশুটির মা গোসল শেষে ঘরে ফিরে আসেন। কিছু সময় পর শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির পর পাশের অন্য একটি পুকুরে তাকে ভেসে থাকতে দেখেন। স্থানীয়দের সহযোগীতায় শিশুকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, “পরিবার কোনো অভিযোগ না করায় লাশ বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চীনের সঙ্গে বিএনপির সর্ম্পক গভীর হচ্ছে: মির্জা ফখরুল
চীনের সঙ্গে বিএনপির সর্ম্পক গভীর হচ্ছে: মির্জা ফখরুল

ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময় ১৫ বছর চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে সম্পর্ক রাখা না গেলেও এখন তা আবার গভীর হচ্ছে Read more

গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে এশিয়ান কাপে বাংলাদেশ
গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে এশিয়ান কাপে বাংলাদেশ

এশিয়ান কাপ বাছাই পর্বে ‘সি’ গ্রুপে থাকা বাংলাদেশ প্রথম ম্যাচে বাহরাইনকে ৭-০ গোলে, দ্বিতীয় ম্যাচে মিয়ানমারকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের Read more

অনেকে বলছে নির্বাচনের দরকার কী? কার নির্বাচন দরকার?
অনেকে বলছে নির্বাচনের দরকার কী? কার নির্বাচন দরকার?

নির্বাচন অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের দীর্ঘ সময় লাগা নিয়ে ব্রিটিশ-আমেরিকান সাংবাদিক মেহেদি হাসানের প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস Read more

৭ দফা দাবিতে আগামীকাল কবি নজরুল কলেজে বৃহত্তর আন্দোলন
৭ দফা দাবিতে আগামীকাল কবি নজরুল কলেজে বৃহত্তর আন্দোলন

ছাত্রাবাস সংস্কার, শ্রেণিকক্ষের সংকট নিরসন, পরিবহন সংকট নিরসনসহ ৭ দফা দাবিতে আগামীকাল (৭ মে) বৃহত্তর আন্দোলন করার ঘোষণা দিয়েছে রাজধানীর Read more

‘এমপিওভুক্ত শিক্ষকদের দাবি না মানলে ফ্যাসিস্টের চেয়েও খারাপ পরিণতি হবে’
‘এমপিওভুক্ত শিক্ষকদের দাবি না মানলে ফ্যাসিস্টের চেয়েও খারাপ পরিণতি হবে’

এমপিওভুক্ত শিক্ষকদের দাবি মেনে না নিলে ফ্যাসিস্টদের চেয়েও খারাপ পরিণতি হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) Read more

জামালপুরে জমি নিয়ে সংঘর্ষ, নিহত ১
জামালপুরে জমি নিয়ে সংঘর্ষ, নিহত ১

জামালপুরের বকশীগঞ্জে জমি নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে দুলা মিয়া (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। সংঘর্ষে উভয় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন