আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাই করে রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল আবেদনের শুনানিতে ৫১ জনের প্রার্থিতা ফিরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবন অডিটোরিয়ামে প্রথম দিনের শুনানিতে এ সিদ্ধান্ত জানানো হয়। সেই সঙ্গে ১৬ জনের প্রার্থিতা বাতিল এবং ৩ জনের বিষয়টি অপেক্ষমাণ রাখা হয়। প্রয়োজনীয় কাগজপত্র জমাদান শেষে এগুলো নিয়ে পুনরায় শুনানি করবে ইসি।কমিশন সূত্রে জানা যায়, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে শুনানিতে অন্য নির্বাচন কমিশনাররাও অংশ নেন। প্রথম দিনে মোট ৭০ জনকে শুনানির জন্য ডাকা হয়। এর মধ্যে ৫১ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা, তিনজনের অপেক্ষমাণ এবং বাকিগুলোর আবেদন নামঞ্জুর করা হয়।মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তারা গত ৪ জানুয়ারি পর্যন্ত ৭২৩ জনের প্রার্থিতা বাতিল করেন। এ সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়ে। গত ৫ জানুয়ারি আপিল গ্রহণ শুরু হয়ে ৯ জানুয়ারি শেষ হয়।শনিবার সকাল ১০টা থেকে কমিশনে আপিল শুনানি শুরু হয় এবং তা চলবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত।আজ ১ থেকে ৭০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হয়। রোববার (১১ জানুয়ারি) ৭১ থেকে ১৪০ নম্বর আপিল, সোমবার (১২ জানুয়ারি) ১৪১ থেকে ২১০ নম্বর আপিল ও মঙ্গলবার (১৩ জানুয়ারি) ২১১ থেকে ২৮০ নম্বর আপিলের শুনানি হবে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাকসু নির্বাচনের ভোটগ্রহণ শেষ
রাকসু নির্বাচনের ভোটগ্রহণ শেষ

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (রাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেল ৪টায় এই ভোটগ্রহণ শেষ হয়।নির্বাচন কমিশনার ড. Read more

সিদ্ধিরগঞ্জে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে দুই পরিবহনকে জরিমানা
সিদ্ধিরগঞ্জে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে দুই পরিবহনকে জরিমানা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় ও কাঁচপুর এলাকায় বিভিন্ন বাস কাউন্টারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে দুইটি পরিবহনকে Read more

হাতিরঝিলে ওয়াটার ট্যাক্সি বন্ধে ভোগান্তিতে যাত্রীরা
হাতিরঝিলে ওয়াটার ট্যাক্সি বন্ধে ভোগান্তিতে যাত্রীরা

ফের বন্ধ হয়ে গেছে রাজধানীর হাতিরঝিলের ওয়াটার ট্যাক্সি সেবা। বেতন-ভাতা বাড়ানোর দাবিতে কর্মীদের কর্মবিরতির কারণে দেড় মাসের মধ্যে দ্বিতীয়বার এ Read more

রাস্তার পাশে বাজারের ব্যাগে মোড়ানো নবজাতকের লাশ উদ্ধার
রাস্তার পাশে বাজারের ব্যাগে মোড়ানো নবজাতকের লাশ উদ্ধার

কিশোরগঞ্জে রাস্তার পাশে ঘাসের জমির ঝুপড়ির ভেতর বাজারের ব্যাগে মোড়ানো অবস্থায় এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।বুধবার (০৩ সেপ্টেম্বর) সকাল Read more

এই আক্রমণ আখতার হোসেনের দৃঢ়তা আরও বাড়িয়ে দেবে: তাসনিম জারা
এই আক্রমণ আখতার হোসেনের দৃঢ়তা আরও বাড়িয়ে দেবে: তাসনিম জারা

যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের ওপর হামলার ঘটনা নিয়ে মুখ খুলেছেন দলটির সিনিয়র যুগ্ম Read more

পুকুর পাড়ে খেলার সময় পানিতে পড়ে শিশুর মৃত্যু
পুকুর পাড়ে খেলার সময় পানিতে পড়ে শিশুর মৃত্যু

যশোরে পুকুর পাড়ে খেলার সময় পানিতে পড়ে গিয়ে ২ বছরের শিশু সাকিবের মৃত্যু হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে সদর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন