গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বামন্দ এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ধাওয়ায় খোরশেদ আলম (৪৫) নামে এক কৃষক অসুস্থ হয়ে মৃত্যু বরণ করেছেন। নিহত খোরশেদ আলম ওই এলাকার আব্দুল হকের ছেলে।স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, খোরশেদ আলমের সঙ্গে তার চাচাতো ভাই হযরত আলীর দীর্ঘদিন ধরে কৃষি জমি নিয়ে বিরোধ চলছিল। শনিবার দুপুরে জমিতে উপস্থিত হলে প্রতিপক্ষ লোকজন তাকে বাধা দেয়। একপর্যায়ে হযরত আলী গং তাকে ধাওয়া করলে খোরশেদ আলম অসুস্থ হয়ে ঘটনাস্থলেই ঢলে পড়েন।পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) ইউসুব আলী বলেন, ‘নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গবি শিক্ষার্থীর মৃত্যু
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গবি শিক্ষার্থীর মৃত্যু

গণ বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি ও মলিকুলার বায়োলজি বিভাগের শিক্ষার্থী তীর্থজিৎ রায়(২১) ডেঙ্গু ও জন্ডিসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।শুক্রবার (২৬ ডিসেম্বর) ভোররাতে Read more

আজ ০১ জুন, রাশিফলে কী আছে জেনে নিন
আজ ০১ জুন, রাশিফলে কী আছে জেনে নিন

প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা Read more

আগামীকাল বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
আগামীকাল বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

শারদীয় দুর্গাপূজা মধ্যে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ- ১ এর আওতাধীন সিলেট নগরীর কয়েক এলাকায় আগামীকাল মঙ্গলবার কয়েক Read more

এবার ভারতীয় ব্যবসায়ীদের ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র
এবার ভারতীয় ব্যবসায়ীদের ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র

ভারতের কয়েকজন ব্যবসায়ী এবং কর্পোরেট নেতার ভিসা বাতিল ও প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। দিল্লিতে অবস্থিত মার্কিন দূতাবাস বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে, Read more

স্কচটেপ দিবস আজ
স্কচটেপ দিবস আজ

সেলোটেপ যা আমাদের কাছে যা স্কচটেপ নামেই অধিক পরিচিত। আজ ২৭ মে, সেলোফেন টেপ বা স্কচটেপ দিবস। ১৯৩০ সালের এই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন