মানিকগঞ্জ সদর উপজেলার একটি ফিলিং স্টেশনে অকটেন ও ডিজেল পরিমাপে কম দেওয়ার অভিযোগে জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।শুক্রবার (৯ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার থ্রি স্টার ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে দেখা যায়, প্রতি লিটার অকটেন ও ডিজেলে গ্রাহকদের কাছ থেকে প্রায় ২০ মিলিলিটার করে কম দেওয়া হচ্ছিল। বিষয়টি প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪৮ ধারায় ফিলিং স্টেশনটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, ‘অভিযোগ ছিল থ্রি স্টার ফিলিং স্টেশন পরিমাপে কম দিয়ে ভোক্তাদের সাথে প্রতারণা করে আসছিল। আজ অভিযানে তাদেরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।’অভিযানে সহযোগিতা করেন জেলা ক্যাবের সভাপতি এবিএম শামছুন্নবী তুলিপ, জেলা পুলিশের একটি টিম।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কর্ণাটকে ট্রাকের ধাক্কায় জীবন্ত দগ্ধ হয়ে ৯ জনের মৃত্যু
কর্ণাটকে ট্রাকের ধাক্কায় জীবন্ত দগ্ধ হয়ে ৯ জনের মৃত্যু

ভারতের কর্ণাটক রাজ্যের চিত্রদুর্গ জেলায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ৯ জন জীবন্ত দগ্ধ হয়ে মারা গেছেন। বুধবার (২৪ ডিসেম্বর) Read more

দিনাজপুরে শ্বশুরবাড়িতে জামাইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার
দিনাজপুরে শ্বশুরবাড়িতে জামাইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

দিনাজপুরের ঘোড়াঘাটে শ্বশুরবাড়ির আমগাছ থেকে জামাইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। রোববার (২২ জুন) সকাল ৯ টার দিকে উপজেলার ৪নং Read more

ইউরোপের ৮ দেশের ওপর শুল্ক আরোপ ট্রাম্পের
ইউরোপের ৮ দেশের ওপর শুল্ক আরোপ ট্রাম্পের

যুক্তরাজ্য, ডেনমার্ক ও ইউরোপের দেশগুলোর ওপর ১০ শতাংশ আমদানি শুল্ক আরোপ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রে অন্তর্ভুক্ত করার Read more

১৩ বছর পর ঢাকার পথে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী
১৩ বছর পর ঢাকার পথে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

দুদিনের সফরে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। শনিবার (২৩ আগস্ট) সকালে ঢাকার উদ্দেশে দেশত্যাগ করেন Read more

ফুলবাড়ীতে ঘুষখোর শিক্ষা কর্মকর্তার প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
ফুলবাড়ীতে ঘুষখোর শিক্ষা কর্মকর্তার প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

কুড়িগ্রামের ফুলবাড়ীতে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে ঘুষখোর, দুর্নীতিবাজ শিক্ষা অফিসারকে প্রত্যাহারসহ ৫ দফা দাবিতে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Read more

২১ লাখ মৃত ভোটার চিহ্নিত, এদের অনেকেই ভোট দিয়ে যেতেন: সিইসি
২১ লাখ মৃত ভোটার চিহ্নিত, এদের অনেকেই ভোট দিয়ে যেতেন: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ভোটার তালিকা হালনাগাদে ২১ লাখ মৃত ভোটার চিহ্নিত করা হয়েছে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন