রেললাইন ভাঙার কারণে প্রায় ৪০ মিনিট দেরিতে রাজশাহীর আড়ানী স্টেশন ত্যাগ করেছে সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন। শুক্রবার (৯ জানুয়ারি) সকালে রাজশাহীর আড়ানী ও নন্দনগাছী স্টেশনের মধ্যবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।জানা গেছে, সকাল ৮টার দিকে রাজশাহী থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া সিল্কসিটি এক্সপ্রেস নির্ধারিত সময়ের চেয়ে প্রায় ২০ মিনিট দেরিতে যাত্রা শুরু করে। পরে আড়ানী স্টেশনের কাছাকাছি পৌঁছালে এক ব্যক্তি রেললাইন ভাঙা দেখতে পান এবং দ্রুত বিষয়টি স্টেশন মাস্টারকে জানান। নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে ভাঙা অংশের আগেই ট্রেনটি থামিয়ে দেওয়া হয়।এরপর রেলওয়ের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মেরামত কাজ শুরু করেন। এই সময় প্রায় ৪০ মিনিট ওই রুটে ট্রেন চলাচল বন্ধ থাকে। ফলে সারদা রোড স্টেশনে মহানন্দা ট্রেন এবং আড়ানী স্টেশনে ঈশ্বরদী কমিউটার ট্রেন অপেক্ষমাণ অবস্থায় দাঁড়িয়ে থাকে।আড়ানী স্টেশন মাস্টার সদরুল হোসেন জানান, আড়ানী স্টেশনের পশ্চিম পাশে আড়ানী-নন্দনগাছী স্টেশনের মাঝামাঝি স্থানে রেললাইন ভাঙার কারণে সাময়িকভাবে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। মেরামত শেষে প্রায় ৪০ মিনিট পর সিল্কসিটি এক্সপ্রেস ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড় কোনো দুর্ঘটনা ঘটেনি।রাজশাহী রেলওয়ের স্টেশন ম্যানেজার জিয়াউল আহসান বলেন, ভাঙা স্থানের পশ্চিম পাশে প্রায় ৪০ মিনিট সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটি দাঁড়িয়ে ছিল। পরে নিরাপদভাবে ট্রেনটি ঢাকার উদ্দেশে যাত্রা করে।ঘটনার কারণে যাত্রীরা কিছুটা ভোগান্তিতে পড়লেও নিরাপত্তার স্বার্থে ট্রেন থামিয়ে রাখায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাসের হারে টানা ১০ বছর এগিয়ে ছাত্রীরা
পাসের হারে টানা ১০ বছর এগিয়ে ছাত্রীরা

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টায় এ ফল প্রকাশ করা হয়। Read more

আলফাডাঙ্গায় ইউপি সদস্যের মৃত্যু
আলফাডাঙ্গায় ইউপি সদস্যের মৃত্যু

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) মো. টিটন মোল্যা ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি Read more

শৈলকুপায় আ’লীগ নেতার গোডাউন থেকে ৮৩১ বস্তা অবৈধ মজুদের সার জব্দ
শৈলকুপায় আ’লীগ নেতার গোডাউন থেকে ৮৩১ বস্তা অবৈধ মজুদের সার জব্দ

কৃত্রিম সারসংকট সৃষ্টির মাধ্যমে দাম বৃদ্ধির পায়তারা করছিলেন ঝিনাইদহ শৈলকূপা ১ আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতার ভাই।সোমবার(৪ আগস্ট) Read more

ভৈরবে নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ, দুই প্রতিষ্ঠানকে জরিমানা
ভৈরবে নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

বিভিন্ন হাওর ও জলাশয়ে দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ এবং মা মাছ ও রেনু পোনা নিধন বন্ধে কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় বিশেষ Read more

দিল্লিতে ধসে পড়ল মুঘল সম্রাট হুমায়ুনের সমাধি
দিল্লিতে ধসে পড়ল মুঘল সম্রাট হুমায়ুনের সমাধি

ভারতের রাজধানী দিল্লিতে মুঘল সম্রাট হুমায়ুনের সমাধিস্থল ধসে পড়েছে। এতে সেখানে বহু মানুষ আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। সংবাদমাধ্যম Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন