ইসলামে জুমার নামাজের গুরুত্ব অত্যন্ত বেশি। একজন মুসলমানের উচিত এ দিনের জন্য বিশেষ প্রস্তুতি নেওয়া এবং জুমার নামাজকে যথাযোগ্য মর্যাদা দেওয়া। আলেমদের মতে, জুমার নামাজের জন্য প্রস্তুতি শুরু হয় ঘর থেকেই। গোসল করা, সুগন্ধি ব্যবহার করা এবং পরিষ্কার-পরিচ্ছন্ন ও উত্তম পোশাক পরিধান করা জুমার দিনের গুরুত্বপূর্ণ সুন্নত।গোসল ও প্রস্তুতি শেষে ধীরস্থিরতা, বিনয় ও প্রশান্তি বজায় রেখে মসজিদের পথে রওনা হওয়া সুন্নত। তাড়াহুড়া, বিশৃঙ্খলা বা অন্যকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে। সম্ভব হলে আগেভাগেই মসজিদে পৌঁছানোর প্রতি বিশেষভাবে উৎসাহ দেওয়া হয়েছে। কারণ, আগেভাগে জুমায় উপস্থিত হলে বড় ধরনের সওয়াবের প্রতিশ্রুতি রয়েছে।মসজিদে প্রবেশ করার পর প্রথম কাজ হলো দুই রাকাত তাহিয়্যাতুল মসজিদ নামাজ আদায় করা। হাদিসে স্পষ্টভাবে বলা হয়েছে, কেউ মসজিদে প্রবেশ করলে দুই রাকাত নামাজ আদায় না করে বসবে না। এরপর ইমামের কাছাকাছি ও সামনের কাতারে বসার চেষ্টা করতে হবে। তবে এ ক্ষেত্রে অন্য মুসল্লিদের কষ্ট দেওয়া বা মানুষের কাঁধ ডিঙিয়ে সামনে যাওয়ার অনুমতি নেই। জুমার দিনে এমন আচরণকে বিশেষভাবে অপছন্দনীয় বলা হয়েছে। ইমাম মিম্বরে ওঠার আগ পর্যন্ত মুসল্লিরা নফল নামাজ, কোরআন তিলাওয়াত, জিকির ও দোয়ার মাধ্যমে সময় কাটাতে পারেন। আলেমরা বলেন, জুমার জন্য যারা আগেভাগে মসজিদে আসেন, তাদের উচিত এ সময়টুকু আল্লাহর ইবাদতে ব্যয় করা। হাদিসে এসেছে, জুমার দিনে প্রথম ঘণ্টায় আগমনকারী যেন একটি উট কোরবানি করল, দ্বিতীয় ঘণ্টায় আগমনকারী যেন একটি গরু কোরবানি করল। এভাবে ধাপে ধাপে সওয়াবের কথা বর্ণনা করা হয়েছে।ইমাম যখন মিম্বরে ওঠেন, তখন মুসল্লিদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো মনোযোগ দিয়ে খুতবা শোনা। এ সময় কথা বলা, অপ্রয়োজনীয় কাজ করা এমনকি পাশের জনকে চুপ থাকতে বলাও নিষিদ্ধ। পূর্ণ মনোযোগ ও অন্তরের উপস্থিতি নিয়ে খুতবা শোনা জুমার নামাজের অন্যতম শর্ত।খুতবা শেষে ইকামত হলে খুশু ও একাগ্রতার সঙ্গে জামাতে দুই রাকাত জুমার ফরজ নামাজ আদায় করতে হবে । হাদিসে এসেছে, যে ব্যক্তি জুমার দিনে গোসল করে, মসজিদে উপস্থিত হয়, খুতবা মনোযোগ দিয়ে শোনে এবং নামাজ আদায় করে, তার এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত গুনাহ মাফ করে দেওয়া হয়, সঙ্গে অতিরিক্ত তিন দিনের গুনাহও ক্ষমা করা হয়।নামাজ শেষ হলে নির্ধারিত জিকির ও দোয়া আদায় করা সুন্নত। এরপর ঘরে বা কাজে ফিরে যাওয়া বৈধ। কোরআনে বলা হয়েছে, নামাজ শেষ হলে পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ অনুসন্ধান করো। তবে জুমার পরের সুন্নত নামাজ আদায় করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। জুমার সুন্নত আদায়ে অনেকেই অবহেলা করেন, যা ঠিক নয়।মনে রাখতে হবে, জুমার নামাজ জোহরের বিকল্প নয়; এটি একটি স্বতন্ত্র ফরজ ইবাদত। যথাযথ প্রস্তুতি, আদব ও সুন্নত মেনে জুমা আদায় করলে একজন মুসলমান অফুরন্ত সওয়াব ও আল্লাহর বিশেষ অনুগ্রহ লাভের আশা করতে পারেন।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তুরস্ক সফরে গেলেন পররাষ্ট্র উপদেষ্টা
তুরস্ক সফরে গেলেন পররাষ্ট্র উপদেষ্টা

আন্টালিয়া কূটনীতিক ফোরামে যোগ দিতে তুরস্ক সফরে গে‌ছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ের জনসং‌যোগ কর্মকর্তা কামরুল ইসলাম Read more

ইউক্রেনে ২ লাখ সেনাসদস্য কর্মস্থল ছেড়ে পালিয়েছে
ইউক্রেনে ২ লাখ সেনাসদস্য কর্মস্থল ছেড়ে পালিয়েছে

রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধে প্রচণ্ড চাপের মুখে পড়েছে ইউক্রেনীয় সেনাবাহিনী। দেশটির প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়া মিখাইলো ফেদোরভ জানিয়েছেন, অনুমতি ছাড়া Read more

জাতীয় ঈদগাহে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা
জাতীয় ঈদগাহে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা

ঢাকার সুপ্রিম কোর্ট কম্পাউন্ড, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, অ্যাটর্নি জেনারেলের কার্যালয়, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন ভবন ও তৎসংলগ্ন এলাকার সার্বিক নিরাপত্তা Read more

কুমিল্লাতে সড়ক দুর্ঘটনায় হাইওয়ে পুলিশের গাড়ি দুমড়ে-মুচড়ে, আহত ৭
কুমিল্লাতে সড়ক দুর্ঘটনায় হাইওয়ে পুলিশের গাড়ি দুমড়ে-মুচড়ে, আহত ৭

কুমিল্লার দাউদকান্দিতে একাধিক কাভার্ডভ্যান দুর্ঘটনার পর উদ্ধার অভিযানে গেলে হাইওয়ে পুলিশের একটি পিকআপ ভ্যানকে দ্রুতগামী আরেকটি কাভার্ডভ্যান পেছন থেকে ধাক্কা Read more

বদলগাছী সরকারি কলেজে শিক্ষার্থীদের তালা
বদলগাছী সরকারি কলেজে শিক্ষার্থীদের তালা

সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন না হওয়াকে কেন্দ্র করে নওগাঁয় অধ্যক্ষের কক্ষে ও কলেজের মূল ফটকে তালা ঝুলিয়ে দিয়েছে শিক্ষার্থীরা। বুধবার (১ Read more

কন্যাসন্তানের মা হলেন অভিনেত্রী কিয়ারা আদভানি
কন্যাসন্তানের মা হলেন অভিনেত্রী কিয়ারা আদভানি

বিয়ের দু’বছরের মাথায় সুখবর দিলেন বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। সন্তানের মা-বাবা হয়েছেন তারা। মঙ্গলবার (১৫ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন