কুমিল্লার দাউদকান্দিতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে বাস উল্টে ২জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ১৫ জন। বৃহস্পতিবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির তুরনিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।বিষয়টি নিশ্চিত করেছেন ইলিয়েটগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন। তিনি বলেন, সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে দুইজন নিহত হয়েছেন। তবে তাদের পরিচয় এখনও পাওয়া যায়নি।ইলিয়াটগঞ্জ হাইয়ে থানার উপ-পরিদর্শক মো. ফজলুর রহমান বলেন, ঢাকা থেকে ফেনীগামী স্টার লাইন পরিবহনের একটি বাস তুরনিপাড়া ইউটার্নে নিয়ন্ত্রণ হারিয়ে একটি সড়ক বিভাজকে ধাক্কা খেয়ে বিপরীতমুখী লাইনে গিয়ে উল্টে যায়।এ সময় ঢাকামুখী একটি মাইক্রোবাসও বাসটির সঙ্গে ধাক্কা লাগে। দুর্ঘটনায় দুইজন বাসের যাত্রী নিহত হয়েছেন।তাদের পরিচয় এখনও মেলেনি। আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। সড়কে যানজট নিরসনে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মেয়ের কফিনে বাবার চুমু, অশ্রুসিক্ত নয়নে শেষ বিদায়
মেয়ের কফিনে বাবার চুমু, অশ্রুসিক্ত নয়নে শেষ বিদায়

মেয়ে মেহেনাজ আফরি হুমায়রার বিদায় মেনে নিতে পারছেন না মা সুমি আক্তার। তিনি বাকরুদ্ধ হয়ে পড়েছেন। মাঝেমধ্যে চোখ খুলে চারিদিকে Read more

মামদানিকে গ্রেফতারের হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প
মামদানিকে গ্রেফতারের হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প

নিউইয়র্ক সিটির মেয়রপ্রার্থী জোহরান মামদানিকে গ্রেফতারের হুমকি দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।মঙ্গলবার (০১ জুলাই) ফ্লোরিডার একটি ডিটেনশন সেন্টারে এক Read more

নাগরপুর রুটে ফিটনেসবিহীন ‘এসবি লিংক’ বন্ধ
নাগরপুর রুটে ফিটনেসবিহীন ‘এসবি লিংক’ বন্ধ

টাঙ্গাইলের নাগরপুর-পাকুটিয়া সড়ক একসময় ছিল ব্যস্ততম রুটগুলোর একটি। কিন্তু সাম্প্রতিক সময়ে এই রুটে ছায়ার মতো ভর করেছিল অনিয়ম, দুর্নীতি ও Read more

ক্ষমতার ভারসাম্যে মানবিক ভবিষ্যতের সন্ধানে
ক্ষমতার ভারসাম্যে মানবিক ভবিষ্যতের সন্ধানে

একটি কার্যকর ন্যায়বিচার ব্যবস্থা, যা সত্যিকার অর্থে আইনের শাসন প্রতিষ্ঠা করে, শান্তি স্থাপন, রাষ্ট্র নির্মাণ ও সংঘাত-পরবর্তী পুনর্গঠন প্রক্রিয়ার মূলভিত্তি Read more

জাইকা প্রেসিডেন্টের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
জাইকা প্রেসিডেন্টের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) প্রেসিডেন্ট ড. তানাকা আকিহিকো।বৃহস্পতিবার টোকিও’র ইম্পেরিয়াল Read more

ঘাটাইলে বন বিভাগের জমি দখলের সময় আটক ২
ঘাটাইলে বন বিভাগের জমি দখলের সময় আটক ২

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় বন বিভাগের জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের সময় দুই ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে বন বিভাগ। পরে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন