কক্সবাজারের টেকনাফে গভীর সাগরে মাছ শিকারে গিয়ে একটি ফিশিং ট্রলারের মাঝিমাল্লাদের এক জালে আটকা পড়েছে বিপুল পরিমাণ রাঙ্গা কৈ মাছ। তথ্য নিয়ে জানা যায়, গত ৩ জানুয়ারি (শনিবার) সকালের দিকে শাহপরীর দ্বীপের মিস্ত্রিপাড়া ফিশিং ঘাট থেকে একই এলাকার জনৈক আবুল কালামের মালিকানাধীন একটি ফিশিং ট্রলার মাঝিমাল্লাসহ সাগরে মাছ শিকার করার উদ্দেশে রওনা দেয়। এরপর ৭ জানুয়ারি (মঙ্গলবার) গভীর রাতের দিকে সেন্টমার্টিন থেকে দক্ষিণ-পশ্চিমে প্রায় ৩০ নটিক্যাল মাইল দূরে গভীর সাগরে ফেলে রাখা এক জালেই আটকা পড়ে বিপুল পরিমাণ মাছ।মাছভর্তি জালটি টেনে ফিশিং ট্রলারে তোলার পর এক এক করে ৬৭০টি রাঙ্গা কৈ মাছ পাওয়া যায়। এরপর মাথাভর্তি ফিশিং ট্রলারটি বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকালের দিকে শাহপরীরদ্বীপ ফিশিং ঘাটে পৌঁছলে মাছ গুলো ক্রয় করার জন্য ব্যবসায়ীরা ঘাটে ভিড় জমায়। এবিষয়ে ফিশিং ট্রলারের মালিক আবুল কালাম স্থানীয় গণমাধ্যম কর্মীদের জানিয়েছেন, তার জালে আটকা পড়া ৬৭০টি রাঙ্গা কৈ মাছ প্রতিমণ ২৮ হাজার টাকা করে বিক্রি হয়েছে। সর্বমোট ওজন হয়েছে ৩৪ মন।মৌলভী আইয়ুব নামে স্থানীয় এক মাছ ব্যবসায়ী আবুল কালামের কাছ থেকে বেশি টাকা মুনাফা করার আশায় মাছ গুলো ক্রয় করে নিয়েছেন।এবিষয়ে জানতে চাইলে টেকনাফ উপজেলা মৎস্য কর্মকর্তা উম্মুল ফারা বেগম তাসকিরা সময়ের কণ্ঠস্বরকে জানান, জেলের জালে ধরা পড়া মাছ গুলোকে স্থানীয়ভাবে কেউ বলছেন লাল কোরাল, তবে  রাঙ্গা কৈ মাছ হিসেবে পরিচিত বেশি।ইংরেজিতে এই মাছটিকে Johan’s snapper, বৈজ্ঞানিকরা এই মাছটির নাম দিয়েছেন (Lutjanus johni) সাগরে অন্যান্য মাছের মধ্যে এটি খুবেই গুরুত্বপূর্ণ প্রজাতির মাছ।সরকারি বিধি নিষেধ মেনে জেলেরা সাগরে মাছ আহরণ করলে বিভিন্ন প্রজাতির বড় বড় মাছ শিকার করতে সক্ষম হবে। পাশাপাশি জেলেরা সল্প সময়ের মধ্যে বিপুল পরিমাণ অর্থ আয় করতে পারবে বলেও জানান তিনি।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফরিদপুরে কৃষকদল নেতাকে হত্যার ঘটনায় স্ত্রী ও পুত্রবধূ গ্রেপ্তার
ফরিদপুরে কৃষকদল নেতাকে হত্যার ঘটনায় স্ত্রী ও পুত্রবধূ গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গায় কৃষক দল নেতা ওবায়দুর রহমান মুন্সিকে (৫০) হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলায় জড়িত থাকার অভিযোগে তার স্ত্রী Read more

নওগাঁয় সম্পত্তির কারণে বৃদ্ধা মাকে বাড়িতে ঢুকতে বাঁধার অভিযোগ ছেলের বিরুদ্ধে
নওগাঁয় সম্পত্তির কারণে বৃদ্ধা মাকে বাড়িতে ঢুকতে বাঁধার অভিযোগ ছেলের বিরুদ্ধে

বসতবাড়ির সম্পত্তি হাতিয়ে নিজের বৃদ্ধা মাকে বাড়িতে ঢুকতে বাঁধা দেওয়ার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। নিজের একমাত্র ছেলের বিরুদ্ধে এমন অভিযোগ Read more

কিশোরগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু
কিশোরগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

কিশোরগঞ্জের করিমগঞ্জ ও ইটনা হাওরে পৃথক বজ্রপাতে মো. মতিউর রহমান (৩০) ও নিরোদ দাস (৬২) নামে দুই কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার Read more

পরকীয়ার বলি ২২ দিনের শিশু, মিরপুরে মা ও প্রেমিকসহ গ্রেপ্তার ৪
পরকীয়ার বলি ২২ দিনের শিশু, মিরপুরে মা ও প্রেমিকসহ গ্রেপ্তার ৪

পরকিয়ার জের ধরে ২২ দিনের শিশুকে হত্যা করে লাশ পানিতে ফেলে গুম করে মা ও পরকীয়া প্রেমিক। এ ঘটনায় সংশ্লিষ্ট Read more

জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হচ্ছেন তাকাইচি
জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হচ্ছেন তাকাইচি

জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে মঙ্গলবার (২১ অক্টোবর) দায়িত্ব নিতে যাচ্ছেন সানায়ে তাকাইচি। নতুন জোট গঠনের জন্য ১১ ঘণ্টার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন