বাংলাদেশ প্রিমিয়ার লিগে প্রথমবার অংশ নিয়ে কঠিন সময় পার করছে নোয়াখালী এক্সপ্রেস। টুর্নামেন্টে পা রাখার পর এখনো জয়ের স্বাদ পায়নি দলটি। বরং টানা ছয় ম্যাচে হেরে ক্রমেই চাপে পড়ছে নবাগত ফ্র্যাঞ্চাইজিটি। এমন অবস্থায় মাঠের ফল নিয়ে সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন দলের অন্যতম তারকা সৌম্য সরকার।রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে নিজেদের সর্বশেষ ম্যাচেও হার এড়াতে পারেনি নোয়াখালী। চার উইকেটে পরাজয়ের ফলে প্লে-অফের আশা কার্যত ঝুলে আছে সুতোয়। টুর্নামেন্টে টিকে থাকতে হলে বাকি চার ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই নোয়াখালীর সামনে। পাশাপাশি অন্য ম্যাচগুলোর ফলাফলের দিকেও তাকিয়ে থাকতে হবে দলটিকে।সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে সৌম্য সরকারের ফিফটিতে ১৫১ রান সংগ্রহ করে নোয়াখালী। ৪৩ বলে ৫৯ রানের ইনিংস খেলেন এই ওপেনার। তবে সেই পুঁজি যথেষ্ট হয়নি। রাজশাহী ৬ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায়।ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নোয়াখালীর প্রতিনিধি হিসেবে কথা বলেন সৌম্য সরকার। সৌম্য বলেন, সমর্থকদের জন্য তার খারাপ লাগে। মাঠে এসে দর্শকরা আনন্দ করতে চান, রান ও উইকেট দেখতে চান। কিন্তু দল হিসেবে তারা সেটা দিতে পারছেন না—এটাকেই ব্যর্থতা হিসেবে দেখছেন তিনি।নিজেদের ব্যাটিংকে দায়ী করে সৌম্য স্বীকার করেন, এই ব্যর্থতার জন্য ভক্তদের কাছে ক্ষমা চাওয়াই তাদের কর্তব্য। তবে তিনি এটাও বলেন, মাঠে ক্রিকেটারদের চেষ্টার কোনো ঘাটতি নেই। তার ভাষায়, সবাই মরিয়া হয়ে একটি ম্যাচ জয়ের চেষ্টা করছে এবং প্রত্যেকে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করছে। কিন্তু নানা কারণে সেই প্রচেষ্টার ফল পাওয়া যাচ্ছে না।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নির্বাচন ঘিরে ভুয়া তথ্য, জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
নির্বাচন ঘিরে ভুয়া তথ্য, জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ভুয়া তথ্য ও বিভ্রান্তি মোকাবিলায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. Read more

২৩২ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা
২৩২ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩২ আসনে সম্ভাব্য চূড়ান্ত প্রার্থী ঘোষণা করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সোমবার ( ৩ নভেম্বর) Read more

পাকুন্দিয়ায় মাদকসেবীর তিন মাসের কারাদণ্ড
পাকুন্দিয়ায় মাদকসেবীর তিন মাসের কারাদণ্ড

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মো. সিয়াম মিয়া (২৪) নামে এক মাদকসেবীকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দিয়েছে মোবাইল কোর্ট।বৃহস্পতিবার Read more

মালিক-শ্রমিকের যৌথ প্রচেষ্টাই সমৃদ্ধ বাংলাদেশ গড়তে পারে: ড. ইউনূস
মালিক-শ্রমিকের যৌথ প্রচেষ্টাই সমৃদ্ধ বাংলাদেশ গড়তে পারে: ড. ইউনূস

শ্রমিক ও মালিকের যৌথ প্রচেষ্টাই একটি শক্তিশালী, আত্মনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা Read more

এশিয়া কাপে আজ পাক-ভারত দ্বৈরথ
এশিয়া কাপে আজ পাক-ভারত দ্বৈরথ

এশিয়া কাপের সুপার ফোর পর্বে আজ মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। রোববার (২১ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ৮টা Read more

তারেক রহমানসহ আসামিদের খালাসের বিরুদ্ধে আপিল শুনানি ১৭ জুলাই
তারেক রহমানসহ আসামিদের খালাসের বিরুদ্ধে আপিল শুনানি ১৭ জুলাই

আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল শুনানির জন্য Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন