‎রাজধানীর সরকারি বাঙলা কলেজে শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে BBA Alliance-এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে Job & Career Fair-2026।বুধবার (৭ জানুয়ারি) কলেজ ক্যাম্পাসে আয়োজিত এ জব ফেয়ারে দেশের বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। ফেয়ার চলাকালে প্রতিষ্ঠানগুলো সরাসরি লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে অর্ধশতাধিক শিক্ষার্থীকে বিভিন্ন পদে নিয়োগ প্রদান করে।‎জব ফেয়ারে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল প্রাণ-আরএফএল গ্রুপ, BEACON Pharmaceutical Limited, Daffodil Reception Centre (DRC)-সহ আরও বেশ কয়েকটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানগুলো তাদের নিয়োগ বিজ্ঞপ্তি ও শূন্যপদ নিয়ে শিক্ষার্থীদের সামনে উপস্থিত হয় এবং তাৎক্ষণিকভাবে জীবনবৃত্তান্ত (সিভি) সংগ্রহের পাশাপাশি প্রাথমিক বাছাই সম্পন্ন করে।‎আয়োজক সূত্রে জানা গেছে, জব ফেয়ার থেকেই BEACON Pharmaceutical Limited-এ ৬ জন এবং Daffodil Reception Centre (DRC)-এ ২৫ জন শিক্ষার্থী বিভিন্ন পদে নিয়োগ পান। এছাড়াও অন্যান্য অংশগ্রহণকারী প্রতিষ্ঠানে আরও অনেক শিক্ষার্থী প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন।‎জব ফেয়ারের মূল উদ্যোক্তা ও BBA Alliance-এর ব্যবস্থাপনা বিভাগীয় প্রতিনিধি মো. নজরুল ইসলাম খাঁন বলেন, শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনের বিষয়টি সামনে রেখেই আমরা এই জব ফেয়ারের আয়োজন করেছি। ক্যাম্পাসেই নিয়োগদাতাদের উপস্থিতি শিক্ষার্থীদের জন্য বাস্তব অভিজ্ঞতা ও আত্মবিশ্বাস তৈরি করে। তিনি আরও বলেন, ভবিষ্যতে শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ আরও বিস্তৃত করতে নিয়মিতভাবে এ ধরনের ক্যাম্পাসভিত্তিক জব ফেয়ার আয়োজনের পরিকল্পনা রয়েছে। এ সময় তিনি সরকারি বাঙলা কলেজের অন্যান্য সামাজিক ও রাজনৈতিক সংগঠনগুলোকে শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়নে এ ধরনের আয়োজনে এগিয়ে আসার আহ্বান জানান।‎জব ফেয়ারে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, ক্যাম্পাসে সরাসরি লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে চাকরির সুযোগ পাওয়ায় তারা উৎসাহিত ও অনুপ্রাণিত হয়েছেন। অনেক শিক্ষার্থী মনে করছেন, এ ধরনের আয়োজন চাকরির বাজার সম্পর্কে বাস্তব ধারণা তৈরিতে সহায়ক হবে।‎জব ফেয়ারে সরাসরি নিয়োগ প্রাপ্ত এক শিক্ষার্থী বলেন, এ ধরনের আয়োজন আমাদের মতো শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে এসে চাকরির প্রস্তুতি, ইন্টারভিউ পদ্ধতি এবং কর্পোরেট পরিবেশ সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পেরেছি।‎আয়োজকদের মতে, Job & Career Fair-2026 সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থীদের জন্য শুধু চাকরির সুযোগই নয়, বরং ক্যারিয়ার পরিকল্পনা ও দক্ষতা উন্নয়নের একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিরাজদিখানে জমিতে কাজ করার সময় বজ্রপাতে এক কিশোরের মৃত্যু
সিরাজদিখানে জমিতে কাজ করার সময় বজ্রপাতে এক কিশোরের মৃত্যু

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ফসলি জমিতে কাজ করার সময় বজ্রপাতে তরিকুল ইসলাম (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ সময় তার ছোট Read more

সিদ্ধিরগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
সিদ্ধিরগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার

সিদ্ধিরগঞ্জের পাইনাদি মধ্যপাড়া এলাকা থেকে হাবিবুর রহমান (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৮ ডিসেম্বর) দুপুরে পাইনাদী Read more

দেশে ফিরেই বিমানবন্দরে গ্রেফতার আ. লীগ নেতা
দেশে ফিরেই বিমানবন্দরে গ্রেফতার আ. লীগ নেতা

যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পথে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও মিরসরাই Read more

বুধবার বন্ধ থাকবে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি
বুধবার বন্ধ থাকবে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি

ভারতে বিশ্বকর্মা পূজা উপলক্ষে বুধবার (১৭ সেপ্টেম্বর) বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে বেনাপোল Read more

ভোটার হলেন জোবাইদা রহমান
ভোটার হলেন জোবাইদা রহমান

চলমান ভোটার তালিকা হালনাগাদে ভোটার হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান। তার তথ্য সংগ্রহ করেছে নির্বাচন কমিশন Read more

৬ দিনে ৬ হাজার ২৯৫ কোটি টাকার রেমিট্যান্স পাঠালেন প্রবাসীরা
৬ দিনে ৬ হাজার ২৯৫ কোটি টাকার রেমিট্যান্স পাঠালেন প্রবাসীরা

চলতি মাস সেপ্টেম্বরের ৬ দিনে ৫১ কোটি ৬০ লাখ ডলারের রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছে দেশে। স্থানীয় মুদ্রায় যা প্রায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন