নাটোরের সিংড়ায় আবু রায়হান (৪৫) নামের এক বিএনপি নেতাকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে নিজ দলের প্রতিপক্ষ প্রার্থীর কর্মীদের বিরুদ্ধে।বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে সিংড়া উপজেলার ইটালি ইউনিয়নের বিল তাজপুর সড়কে এ ঘটনা ঘটে। আহত আবু রায়হান উপজেলার ইটালি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এবং হিজলি গ্রামের অফিজ উদ্দিনের ছেলে।গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।স্থানীয় ও দলীয় সূত্রে জানা যায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নাটোর-৩ (সিংড়া) আসনের স্বতন্ত্র প্রার্থী দাউদার মাহমুদের ব্যাক্তিগত কার্যালয়ে রাজনৈতিক আলোচনা শেষে বাড়ি ফিরছিলেন রায়হান। পথে তাজপুর এলাকায় তাকে একা পেয়ে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে দুই পা রক্তাক্ত জখম করা হয়।অভিযোগ রয়েছে, বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুর সমর্থকরা এই হামলা চালিয়েছে। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।আহত বিএনপি নেতা আবু রায়হান বলেন, ‘আনু সাহেবের লোকজন সোহান, রমজান, আউয়াল, মিঠু, ফরহাদ ও রবিউল আমাকে কুপিয়েছে।’এ বিষয়ে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও স্বতন্ত্র প্রার্থী দাউদার মাহমুদ বলেন, ধানের শীষের প্রার্থী আনোয়ারুল ইসলাম আনু’র লোকজন আমার কর্মীকে কুপিয়েছে। আহত আবু রায়হান বিগত ১৭ বছর দলের আন্দোলন-সংগ্রামে ছিল। তিনি একজন ত্যাগী নেতা। অপরদিকে যারা মেরেছে তারা হাইব্রিড বিএনপি। দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি।তবে অভিযোগের বিষয়ে নাটোর-৩ (সিংড়া) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু সাংবাদিকদের বলেন, ‘কে বা করা এই ঘটনা ঘটিয়েছে এ বিষয়ে আমি কিছু জানি না।’এ বিষয়ে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আব্দুন নূর বলেন, ‘ঘটনাটি শুনেছি। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইরানের পারমাণবিক কর্মসূচি থামাতে অক্ষম ইসরায়েল: জন কেরি
ইরানের পারমাণবিক কর্মসূচি থামাতে অক্ষম ইসরায়েল: জন কেরি

ইসরায়েল ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করতে সক্ষম নয় বলে জানিয়েছেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।শনিবার (২৪ মে) এক প্রতিবেদনে মেহের Read more

হাদী হত্যার বিচারের দাবিতে টঙ্গীতে সড়ক অবরোধ
হাদী হত্যার বিচারের দাবিতে টঙ্গীতে সড়ক অবরোধ

গাজীপুরের টঙ্গীতে শরিফ বিন ওসমান হাদীর হত্যার বিচারের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেছে ছাত্র জনতা। রবিবার (২৮ ডিসেম্বর) টঙ্গীর Read more

বাড়ির আঙিনায় কাজ করার সময় বজ্রপাতে গৃহবধূর মৃত্যু
বাড়ির আঙিনায় কাজ করার সময় বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

মাদারীপুরের কালকিনিতে বাড়ির আঙিনায় কাজ করার সময় বজ্রপাতে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যার পরে উপজেলার লক্ষীপুর ইউনিয়নের পূর্ব জায়গীর গ্রামে Read more

নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলসহ চার দাবিতে সরকারকে চাপে রাখতে মাঠে হেফাজত
নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলসহ চার দাবিতে সরকারকে চাপে রাখতে মাঠে হেফাজত

নারী বিষয়ক সংস্কার কমিশন তার প্রতিবেদন দেয়ার পরপরই এর বিভিন্ন বিষয় নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেয় ইসলামপন্থী দলগুলো। তৎপর হয় হেফাজতে Read more

৬ মাসে ডিএমপির ২৫৯ বিশেষ অভিযানে গ্রেপ্তার ১১৩২৩ আসামি
৬ মাসে ডিএমপির ২৫৯ বিশেষ অভিযানে গ্রেপ্তার ১১৩২৩ আসামি

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত গত ৬ মাসে (মার্চ থেকে আগস্ট) সংক্ষিপ্ত বিচার প্রক্রিয়ায় ৫ হাজার ৫৫৮টি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন