তেল বিক্রির অর্থ দিয়ে ভেনেজুয়েলা শুধুমাত্র যুক্তরাষ্ট্রের তৈরি পণ্যই কিনবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এ কথা জানান তিনি। খবর টিআরটি ওয়ার্ল্ডের। ওয়াশিংটনের ভাষ্য মতে, নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করার পর ভেনেজুয়েলার তেল বিক্রি নিয়ে একটি চুক্তি হয়েছে। সেই চুক্তির লাভের অর্থ দিয়েই এসব পণ্য কেনা হবে।ট্রাম্প বলেন, ‘আমাকে এইমাত্র জানানো হয়েছে যে আমাদের নতুন তেল চুক্তির মাধ্যমে ভেনেজুয়েলা যে অর্থ পাবে, তা দিয়ে তারা শুধুমাত্র আমেরিকায় তৈরি পণ্যই কিনবে।’তিনি আরও বলেন, এসব পণ্যের মধ্যে কৃষিপণ্য, যন্ত্রপাতি, চিকিৎসা সরঞ্জাম এবং জ্বালানি খাতের যন্ত্রপাতি অন্তর্ভুক্ত থাকবে।এদিকে, যুক্তরাষ্ট্রের জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট বুধবার বলেছেন, ওয়াশিংটন ‘অনির্দিষ্টকাল’র জন্য ভেনেজুয়েলার তেল বিক্রয় নিয়ন্ত্রণ করবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার অন্তর্বর্তী নেতৃত্ব ৩০-৫০ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেলের মার্কেটিং যুক্তরাষ্ট্রের ব্যবস্থাপনায় দেবে-এমনটি জানানোর পর তিনি একথা বললেন।তিনি বলেন, ‘আমরা ভেনেজুয়েলা থেকে তেল বাজারজাত করব-  প্রথমে সংরক্ষিত তেল এবং এরপর ‘অনির্দিষ্টকাল’ ধরে, ভবিষ্যতে ভেনেজুয়েলা থেকে উৎপাদিত তেল বাজারে বিক্রি করব।’এদিকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বুধবার বলেন, ওয়াশিংটনের পক্ষ থেকে নিষিদ্ধ ভেনেজুয়েলার তেলের অবরোধ ‘বিশ্বের যেকোনো স্থানে’ কার্যকর রয়েছে। আমেরিকান বাহিনী ক্যারিবীয় সাগর ও উত্তর আটলান্টিকে ট্যাংকার জাহাজ জব্দ করার পর তিনি একথা বলেন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হোয়াইটওয়াশ করতে নেমে বড় হার বাংলাদেশের
হোয়াইটওয়াশ করতে নেমে বড় হার বাংলাদেশের

সিরিজ জয় আগেই নিশ্চিত হয়ে গেছে। ম্যাচটা ছিল হোয়াইটওয়াশ মিশন পূর্ণ করার। কিন্তু প্রথম দুই টি-টোয়েন্টি দাপটে খেলা বাংলাদেশকে শেষ Read more

খালেদা জিয়ার জানাজায় নারীদের জন্য বিশেষ ব্যবস্থা করছে সরকার
খালেদা জিয়ার জানাজায় নারীদের জন্য বিশেষ ব্যবস্থা করছে সরকার

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজা আগামীকাল দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার মাঠ এবং মানিক মিয়া Read more

‘ভারতকে পরিণাম ভোগ করতে হবে’, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর কড়া হুঁশিয়ারি
‘ভারতকে পরিণাম ভোগ করতে হবে’, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর কড়া হুঁশিয়ারি

কাশ্মিরে বন্দুকধারীদের হামলার জেরে পাকিস্তান ও ভারতের মধ্যে উত্তেজনা চরমে উঠেছে। পরিস্থিতি এতটাই জটিল আকার ধারণ করেছে যে, ভারত ঐতিহাসিক Read more

ফিলিপাইনে জোড়া ভূমিকম্প, ৭ জনের প্রাণহানি
ফিলিপাইনে জোড়া ভূমিকম্প, ৭ জনের প্রাণহানি

ফিলিপাইনের দক্ষিণ-পূর্ব উপকূলীয় অঞ্চলে জোড়া ভূমিকম্পে কমপক্ষে সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। স্থানীয় কর্মকর্তাদের বরাতে এ খবর জানিয়েছে আল জাজিরা।প্রতিবেদনে Read more

টাঙ্গাইলের ‘কুখ্যাত সন্ত্রাসী’ জাহাঙ্গীরকে কুপিয়ে হত্যা
টাঙ্গাইলের ‘কুখ্যাত সন্ত্রাসী’ জাহাঙ্গীরকে কুপিয়ে হত্যা

টাঙ্গাইলের গোপালপুরে  সন্ত্রাসী হামলায় ১৮ টি মামলার কুখ্যাত আসামী জাহাঙ্গীর মন্ডল ( চাকমা জাহাঙ্গীর) নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের স্ত্রী Read more

রাশফোর্ডের অভিষেকে ভিসেল কোবেকে হারাল বার্সেলোনা
রাশফোর্ডের অভিষেকে ভিসেল কোবেকে হারাল বার্সেলোনা

স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার হয়ে প্রথমবারের মতো মাটে নামলেন ইংলিশ ফরোয়ার্ড মার্কাস রাশফোর্ড। প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে জাপানি ক্লাব ভিসেল কোবের বিপক্ষে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন