মালয়েশিয়ায় অভিযানে ২৬ বাংলাদেশিসহ ৭৭ অভিবাসীকে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ। ইমিগ্রেশন বিভাগ সূত্র এসব তথ্য নিশ্চিত করেছেন।  মঙ্গলবার (০৬ জানুয়ারি) নেগেরি সেম্বিলানে পরিচালিত এক বিশেষ অভিযানে রাজ্যের সেরেমবান ও নিলাই এলাকার ১৩টি স্থানে অভিযান চালিয়ে ৭৭ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে।ইমিগ্রেশন নেগেরি সেম্বিলানের পরিচালক কেনিথ তান আই কিয়াং বলেন, সকাল ৯টা থেকে রাত ১টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে মোট ৩৯৫ জন বিদেশিকে যাচাই-বাছাই করা হয়। এর মধ্যে ১৯ থেকে ৪৭ বছর বয়সি ৭৭ জনকে বিভিন্ন অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে আটক করা হয়। আটকদের মধ্যে ৭১ পুরুষ ও ছয় নারী রয়েছেন।তিনি আরও বলেন, আটকদের মধ্যে বাংলাদেশের ২৬ পুরুষ, ইন্দোনেশিয়ার তিন নারী ও এক পুরুষ, পাকিস্তানের ১০ পুরুষ, থাইল্যান্ডের পাঁচ পুরুষ ও এক নারী, মিয়ানমারের তিন পুরুষ ও দুজন নারী এবং ভারতের ২৬ জন পুরুষ রয়েছেন।অভিযানের সময় নিলাই এলাকায় অবস্থিত একটি সাবান উৎপাদন কারখানা থেকে সর্বাধিক ৫৫ জন অবৈধ অভিবাসী আটক করা হয়। অভিযান চলাকালে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং সব পথ অবরুদ্ধ থাকায় কেউ পালিয়ে যেতে পারেনি বলে জানান তিনি। কেনিথ তান জানান, জনসাধারণের অভিযোগ ও এক সপ্তাহের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। আটকদের বিরুদ্ধে বৈধ পাস ও ভ্রমণ নথি না থাকা, মেয়াদোত্তীর্ণ হয়ে অবস্থান করা এবং অন্যান্য অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে। এসব অপরাধ মালয়েশিয়ার অভিবাসন আইন ১৯৫৯/৬৩, পাসপোর্ট আইন ১৯৬৬ এবং অভিবাসন বিধিমালা ১৯৬৩-এর আওতাভুক্ত।আটক সবাইকে তদন্ত ও পরবর্তী আইনি ব্যবস্থার জন্য নেগেরি সেম্বিলানের লেংগেং অভিবাসন ডিপোতে পাঠানো হয়েছে। একই সঙ্গে অবৈধ অভিবাসী দমনে সহযোগিতার জন্য জনসাধারণকে তথ্য ও অভিযোগ জানাতে আহ্বান জানানো হয়।তিনি আরও সতর্ক করে বলেন, অবৈধ অভিবাসী নিয়োগ বা আশ্রয় প্রদানকারী কোনো নিয়োগকর্তা বা ব্যক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং প্রয়োজনে আদালতে মামলা করা হবে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারতের জন্য তেলের দামে ৫% ছাড় ঘোষণা রাশিয়ার
ভারতের জন্য তেলের দামে ৫% ছাড় ঘোষণা রাশিয়ার

মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও ভারতের কাছে সস্তায় তেল বিক্রি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে রাশিয়া। এমনকি, ক্ষেত্রে দেশটি ৫ শতাংশ ছাড়ও দেবে Read more

নবাবগঞ্জে মাদকসহ গ্রেফতার ২
নবাবগঞ্জে মাদকসহ গ্রেফতার ২

দিনাজপুরের নবাবগঞ্জে থানা পুলিশের অভিযানে ৯ শ পিস প্যাথেডিন ইনজেকশনসহ দুই জনকে গ্রেফতার করেছে  থানা পুলিশ।সোমবার (৭ জুলাই) দুপুরে বিষয়টি Read more

গানম্যান পেলেন জামায়াত আমির
গানম্যান পেলেন জামায়াত আমির

ব্যক্তিগত নিরাপত্তায় গানম্যান পেয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ সোমবার (১৩ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন দায়িত্বশীল একটি সূত্র Read more

কালিয়াকৈরে হত্যা মামলায় ইউপি সদস্য গ্রেফতার
কালিয়াকৈরে হত্যা মামলায় ইউপি সদস্য গ্রেফতার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য জয়নাল আবেদীনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১০ সেপ্টেম্বর) রাতে বিশেষ অভিযান চালিয়ে Read more

আজও কুয়াশায় মোড়া রাজধানী ঢাকা, তাপমাত্রা কমে ১২ ডিগ্রি
আজও কুয়াশায় মোড়া রাজধানী ঢাকা, তাপমাত্রা কমে ১২ ডিগ্রি

রাজধানী ঢাকায় শীতের অনুভূতি আগের তুলনায় আরও বেড়েছে। আজ সকালে তাপমাত্রা নেমে এসেছে ১২ ডিগ্রি সেলসিয়াসে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন