এক একর জমিতে আগাম শিম আবাদ করেছিলেন কৃষক আব্দুল মন্নান ফকির। খরচ হয়েছিল প্রায় দেড় লাখ টাকা। গাছগুলো ফুলে ফুলে ভরে উঠেছিল, কিছু গাছে শিম ধরতেও শুরু করেছিল। কিন্তু হঠাৎ করেই ‘মোজাইক’ নামের ভাইরাসের আক্রমণে শিমগাছের পাতা, ফুল ও শিম হলুদ হয়ে যেতে শুরু করে। ধীরে ধীরে নষ্ট হয়ে যায় পুরো ক্ষেত।ভাইরাসে আক্রান্ত শিমগাছ ছিঁড়তে ছিঁড়তে আব্দুল মন্নান ফকির বলেন, ‘প্রতিবছর এই জমি থেকেই যে লাভ হতো, তা দিয়েই আমার সংসার চলত। কিন্তু এ বছর প্রায় সব ক্ষেতেই ভাইরাসের আক্রমণ হয়েছে। শিমের পাতা সব হলুদ হয়ে গেছে। এখন আমাদের সবারই মাথায় হাত।’তিনি আরও বলেন, ‘আমার নিজের কোনো জমি নেই। লাভের আশায় এক একর জমি বন্দোবস্ত নিয়ে শিম চাষ করেছিলাম। কিন্তু সব গাছ ভাইরাসে হলুদ হয়ে মারা যাচ্ছে। এখন জমির মালিককে কী দেব, আর নিজে কী নিয়ে চলব—কিছুই বুঝতে পারছি না। সরকারের কাছে বাঁচার জন্য সাহায্য চাই।’আব্দুল মন্নান ফকির বরগুনা জেলার তালতলী উপজেলার সওদাগারপাড়া সবজি পল্লী এলাকার বাসিন্দা। শুধু তার একার নয়, একই অবস্থা ওই এলাকার অন্তত তিন শতাধিক কৃষকের। চলতি মৌসুমে অন্তত সাত কোটি টাকার ক্ষতির আশঙ্কা করছেন শিম চাষিরা।কৃষকদের অভিযোগ, সময়মতো কৃষি বিভাগের পরামর্শ ও প্রয়োজনীয় সহায়তা না পাওয়ায় চলতি মৌসুমে তারা আরও বড় ধরনের ক্ষতির দিকে এগিয়ে যাচ্ছেন।খোঁজ নিয়ে জানা গেছে, বরিশাল বিভাগে সবচেয়ে বেশি শিম চাষ হয় বরগুনার তালতলী উপজেলার সওদাগারপাড়া গ্রামে। প্রতিবছর জেলার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন এলাকায় ছয় থেকে সাত কোটি টাকার শিম বিক্রি করেন এ এলাকার কৃষকেরা। চলতি বছর সমবায় পদ্ধতিতে প্রায় ২২ একর জমিতে শিম আবাদ করা হয়। কিন্তু ‘মোজাইক’ ভাইরাসের আক্রমণে গাছের পাতা, ফুল ও শিম হলুদ হয়ে যাওয়ায় ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।সওদাগারপাড়া এলাকার আরেক কৃষক সেলিম মিয়া বলেন, ‘আমাদের এলাকার অধিকাংশ মানুষ কৃষির ওপর নির্ভরশীল। এখানকার উৎপাদিত সবজি দেশের বিভিন্ন জেলায় যায়। কিন্তু এ বছর তা সম্ভব হবে না। ভাইরাস দেখা দেওয়ার পর নিজেদের টাকায় সার ও ওষুধ কিনে প্রয়োগ করেছি। সরকারিভাবে সহযোগিতার কথা শুনলেও এখনো কোনো সহায়তা পাইনি। আমার জমিতে প্রায় এক লাখ টাকা খরচ হয়েছে। কিন্তু গাছের যে অবস্থা, তাতে ১৫ হাজার টাকার শিম বিক্রি করতে পারব কি না, সেটাই সন্দেহ।’কৃষক জসিম শিকদার বলেন, ‘প্রতিবছর এই গ্রামে শিম থেকে কোটি টাকার বাণিজ্য হতো। কিন্তু এ বছর পুরো গ্রামেই অজানা এক ভাইরাসে শিমগাছ আক্রান্ত হয়েছে। এমন পরিস্থিতিতে আমরা সবাই পথে বসার উপক্রম।’আরেক কৃষক মো. নাসির বলেন, ‘প্রতিবছর আমাদের শিম দেশের বিভিন্ন জায়গায় বিক্রি হয়। কিন্তু এ বছর ভাইরাসের আক্রমণে সব শেষ। শিম চাষে যে টাকা খরচ হয়েছে, তার অর্ধেকও তুলতে পারব না। কৃষিতে এবার আমরা বড় লোকসানের মুখে পড়েছি।’এ বিষয়ে বরগুনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক রথীন্দ্র নাথ বিশ্বাস বলেন, ‘সবজি পল্লী এলাকার কৃষকেরা প্রতিবছর কয়েক কোটি টাকার সবজি উৎপাদন করেন। এ বছর শিমগাছ হলুদ হয়ে যাওয়ার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উপসহকারী ও উপজেলা কৃষি কর্মকর্তাদের মাঠে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, “মোজাইক” ভাইরাসের আক্রমণেই গাছগুলো আক্রান্ত হয়েছে। নিশ্চিত হতে নমুনা সংগ্রহ করে পটুয়াখালী কৃষি গবেষণা ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।’তিনি আরও বলেন, ‘প্রতিবছর একই জমিতে একই ধরনের সবজি চাষ থেকে বিরত থাকতে হবে। বারবার একই ফসল করলে ভাইরাস আক্রমণের ঝুঁকি বাড়ে। এক বছর যে সবজি চাষ করা হবে, পরের বছর তা বাদ দিয়ে অন্য সবজি চাষ করলে ভাইরাসের আক্রমণ কমানো সম্ভব। সরকারিভাবে প্রণোদনা পাওয়া গেলে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা করা হবে।’ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাজনৈতিক দল নিষিদ্ধের মাধ্যমে সমস্যার সমাধান হয় না: গয়েশ্বর চন্দ্র
রাজনৈতিক দল নিষিদ্ধের মাধ্যমে সমস্যার সমাধান হয় না: গয়েশ্বর চন্দ্র

রাজনৈতিক দল নিষিদ্ধ করার মাধ্যমে কখনো কোনও সমস্যার সমাধান হয় না। সমাজের মানসিকতা তথা আইনের শাসন নিশ্চিতের মাধ্যমে কে গ্রহণযোগ্য Read more

বাকির টাকা চাওয়ায় ক্যান্টিনের দোকানদারকে মারধর
বাকির টাকা চাওয়ায় ক্যান্টিনের দোকানদারকে মারধর

বাকির টাকা চাওয়ায় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) বিজয়-২৪ হলের ক্যান্টিনের দোকানদারকে মারধর করেছে জাহাঙ্গীর আলম নামের Read more

ফিলিস্তিনিদের উচ্ছেদের প্রস্তাব প্রত্যাখ্যান করল সৌদিআরব 
ফিলিস্তিনিদের উচ্ছেদের প্রস্তাব প্রত্যাখ্যান করল সৌদিআরব 

ফিলিস্তিনিদের নিজ ভূমি থেকে উচ্ছেদের প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান।শুক্রবার (১১ এপ্রিল) তুরস্কের আন্তালিয়াতে ‘গাজা Read more

কমলনগরে ২০ ডায়াগনস্টিক সেন্টার, অভিযান মাত্র চারটিতে!
কমলনগরে ২০ ডায়াগনস্টিক সেন্টার, অভিযান মাত্র চারটিতে!

লক্ষ্মীপুরের কমলনগরে ২০টি ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে চারটিতে নামমাত্র অভিযান দিয়ে দায়িত্ব শেষ করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.সব্যসাচী নাথ। এতে গতিহীন Read more

দামুড়হুদায় ভোক্তার অভিযানে দু’প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা
দামুড়হুদায় ভোক্তার অভিযানে দু’প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় বেশি দামে ও অবৈধভাবে সার-বীজ বিক্রির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে মোট ৩২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন