মুন্সিগঞ্জের ছয়টি উপজেলা নিয়ে গঠিত তিনটি সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি, জামায়াতসহ মোট ১৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীদের মধ্যে কোটিপতি রয়েছেন ছয়জন এবং বাকি ১১ জন লাখপতি।সবচেয়ে বেশি সম্পদের মালিক মুন্সিগঞ্জ-১ আসনের বিএনপি প্রার্থী শিল্পপতি শেখ মো. আব্দুল্লাহ। তার সম্পদের পরিমাণ প্রায় ৪৪ কোটি টাকা। আর সবচেয়ে কম সম্পদ রয়েছে একই আসনের ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ দলের প্রার্থী রোকেয়া আক্তারের—প্রায় ৩ লাখ টাকা।নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে প্রার্থীদের সম্পদের এ চিত্র পাওয়া গেছে। জেলার তিনটি আসনের কোটিপতি প্রার্থীদের মধ্যে বিএনপির তিনজনই রয়েছেন। তারা হলেন—শেখ মো. আব্দুল্লাহ, আব্দুস সালাম আজাদ ও মো. কামরুজ্জামান রতন। অন্য তিন কোটিপতি প্রার্থী হলেন জাতীয় পার্টির আরিফুজ্জামান দিদার, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেএম বিল্লাল এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর মাজেদুল ইসলাম।মুন্সিগঞ্জ-১ (সিরাজদিখান–শ্রীনগর)যাচাই-বাছাই শেষে তিনজনের মনোনয়ন বাতিল হওয়ায় এই আসনে বিএনপি, জামায়াত, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ ও ইসলামী আন্দোলন বাংলাদেশের চার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। জেলার ‘ভিআইপি আসন’ হিসেবে পরিচিত এই আসনের একমাত্র কোটিপতি প্রার্থী বিএনপির শেখ মো. আব্দুল্লাহ। আল-মুসলিম গ্রুপের কর্ণধার এই শিল্পপতির মোট সম্পদের পরিমাণ ৪৪ কোটি ৫ লাখ ৫৫ হাজার ২৫৩ টাকা। এর মধ্যে স্থাবর সম্পদ ৩৪ কোটি ৭২ লাখ ৩২ হাজার ২৭৬ টাকা এবং অস্থাবর সম্পদ ৯ কোটি ৩৩ লাখ ২২ হাজার ৭৭৭ টাকা।এই আসনে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ দলের প্রার্থী রোকেয়া আক্তারের স্থাবর ও অস্থাবর সম্পদের পরিমাণ ২ লাখ ৯২ হাজার টাকা। জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক এ কে এম ফখরুদ্দিন রাজীর সম্পদ ৩২ লাখ ২০ হাজার টাকা। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. আতিকুর রহমানের সম্পদের পরিমাণ ৩৭ লাখ ৪৩ হাজার ৫২০ টাকা।মুন্সিগঞ্জ-২ (টঙ্গীবাড়ি–লৌহজং)এই আসনে বিএনপি, জামায়াত ও এনসিপিসহ সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে কোটিপতি প্রার্থী রয়েছেন তিনজন। বিএনপির প্রার্থী ও দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদের মোট সম্পদের পরিমাণ ৫ কোটি ৮ লাখ ৬০ হাজার ২২ টাকা। এর মধ্যে স্থাবর সম্পদ ১ কোটি ৭২ লাখ ৪০ হাজার ৯৩৪ টাকা এবং অস্থাবর সম্পদ ৩ কোটি ৩৬ লাখ ১৯ হাজার ২৯৮ টাকা।ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী কেএম বিল্লালের মোট সম্পদ ৭ কোটি ৯৬ লাখ ৯০ হাজার ২১০ টাকা। এর মধ্যে স্থাবর সম্পদ ৫ কোটি ৪০ লাখ ৫০ হাজার টাকা এবং অস্থাবর সম্পদ ২ কোটি ৫৬ লাখ ৪০ হাজার ২১০ টাকা। এনসিপির প্রার্থী মাজেদুল ইসলামের মোট সম্পদ ১ কোটি ৪৬ লাখ ২২ হাজার ৩৬৬ টাকা।এ ছাড়া জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক এ বি এম ফজলুল করীমের সম্পদ ৭৯ লাখ ১ হাজার ৮৯৪ টাকা। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের আশিক মাহমুদের সম্পদ ১২ লাখ টাকা, খেলাফত মজলিসের আমিনুল ইসলামের ৩ লাখ ৪০ হাজার টাকা এবং জাতীয় পার্টির নোমান মিয়ার সম্পদ ২৫ লাখ ২৯ হাজার ৯৭৪ টাকা।মুন্সিগঞ্জ-৩ (সদর–গজারিয়া)এই আসনে তিনজনের মনোনয়ন বাতিল হওয়ায় বর্তমানে ছয়জন প্রার্থী রয়েছেন। তাঁদের মধ্যে দুজন কোটিপতি। বিএনপির প্রার্থী ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. কামরুজ্জামান রতনের মোট সম্পদের পরিমাণ ১ কোটি ৮৫ লাখ ৯৩ হাজার ৩৫৩ টাকা। এর মধ্যে স্থাবর সম্পদ ২৫ লাখ টাকা এবং অস্থাবর সম্পদ ১ কোটি ৬০ লাখ ৯৩ হাজার ৩৫৩ টাকা।জাতীয় পার্টির প্রার্থী এ এফ এম আরিফুজ্জামান দিদারের স্থাবর সম্পদ ২ কোটি টাকা এবং অস্থাবর সম্পদ ১৫ লাখ ৫ হাজার ৪৩১ টাকা। ইসলামী আন্দোলন বাংলাদেশের সুমন দেওয়ানের সম্পদ ৬০ লাখ টাকা, বাংলাদেশ লেবার পার্টির আনিছ মোল্লার ৩১ লাখ ৫৫ হাজার টাকা, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শেখ মো. শিমুলের ৯ লাখ ৪০ হাজার টাকা এবং খেলাফত মজলিস বাংলাদেশের হাজী আব্বাস কাজীর সম্পদের পরিমাণ ৬ লাখ টাকা।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অজয় গ্রেপ্তার
ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অজয় গ্রেপ্তার

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অজয় কর খোকনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা Read more

কুয়েতে ৫০ হাজার মানুষের নাগরিকত্ব বাতিল
কুয়েতে ৫০ হাজার মানুষের নাগরিকত্ব বাতিল

সম্প্রতি কুয়েতের প্রায় ৫০ হাজার মানুষের নাগরিকত্ব বাতিল করা হয়েছে। দেশটির প্রথম উপ-প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ সউদ আল Read more

কাল ঢাবির সিন্ডিকেট সভা, ডাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীর অবস্থান
কাল ঢাবির সিন্ডিকেট সভা, ডাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীর অবস্থান

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন কমিশন অনুমোদন নিয়ে আগামীকাল ১৬ জুন আলোচনা করবে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদিকে ডাকসু Read more

কালিয়াকৈরে হত্যা মামলায় ইউপি সদস্য গ্রেফতার
কালিয়াকৈরে হত্যা মামলায় ইউপি সদস্য গ্রেফতার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য জয়নাল আবেদীনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১০ সেপ্টেম্বর) রাতে বিশেষ অভিযান চালিয়ে Read more

ভেনেজুয়েলার তেল বিক্রি শুরু করল যুক্তরাষ্ট্র
ভেনেজুয়েলার তেল বিক্রি শুরু করল যুক্তরাষ্ট্র

ভেনেজুয়েলায় অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ এবং দেশটির তেল সম্পদের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ স্থাপনের পর আনুষ্ঠানিকভাবে সেই তেল Read more

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

সংস্কার দিয়েই যাত্রা শুরু হয়েছিল বিএনপি’র। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ঘোষিত ১৯ দফা কর্মসূচিই ছিল, স্বাধীন বাংলাদেশের প্রথম সংস্কার ভাবনা— Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন