হলফনামায় দাখিল করা আয়কর রিটার্নের তথ্যে টাইপিং ভুল ছিল বলে স্বীকার করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন, বিষয়টি আইনগত প্রক্রিয়ায় সংশোধন করা হয়েছে।বুধবার (৭ জানুয়ারি) দুপুরে পঞ্চগড় শহরের লিচুতলা এলাকায় এনসিপির জেলা কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।সারজিস আলম জানান, অনিচ্ছাকৃতভাবে তাঁর আইনজীবীর টাইপিং ভুলের কারণে আয়কর রিটার্নে প্রকৃত ৯ লাখ টাকার স্থলে ২৮ লাখ টাকা উল্লেখ হয়েছিল। বিষয়টি নজরে আসার পরপরই নির্বাচন কমিশনের নির্ধারিত নিয়ম অনুযায়ী রিটার্নিং কর্মকর্তাকে অবহিত করে তা সংশোধন করা হয়েছে। এতে কোনো তথ্য গোপনের উদ্দেশ্য ছিল না বলেও তিনি দাবি করেন। সম্প্রতি হলফনামা ও আয়কর রিটার্নের তথ্যে অসঙ্গতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রেক্ষিতেই তিনি এ ব্যাখ্যা দেন বলে জানান।সংবাদ সম্মেলনে সারজিস আলম অভিযোগ করেন, তাঁর বিরুদ্ধে পরিকল্পিতভাবে গুজব ও অপপ্রচার চালানো হচ্ছে। তিনি বলেন, আওয়ামী লীগের বিভিন্ন পেইড প্রোপাগান্ডা সেল থেকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। উদাহরণ টেনে তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে এমন কথাও রটানো হয়েছে যে আমি নাকি ওবায়দুল কাদেরকে দেশ ছেড়ে পালাতে গাড়িতে করে সহযোগিতা করেছি। যারা আমাদের পেলে মাথা আলাদা করে দেবে, তাদের আমরা কেন সহযোগিতা করব?’এ সময় তিনি বিএনপির দিকেও অভিযোগ তুলে বলেন, বিএনপি বর্তমানে নানা ধরনের গুজব ছড়াচ্ছে, এনসিপির কর্মীদের ভয়ভীতি দেখাচ্ছে এবং নির্বাচনে কালো টাকার প্রভাব বিস্তারের চেষ্টা করছে, যা অতীতে আওয়ামী লীগ করেছিল বলে তিনি দাবি করেন।নিজের পেশাগত পরিচয় প্রসঙ্গে সারজিস আলম বলেন, তিনি বিভিন্ন প্রতিষ্ঠানে পণ্য সরবরাহের ব্যবসার সঙ্গে যুক্ত। তাঁর ভাষ্য, “আমরা কোনো তথ্য গোপন করিনি। যা সত্য, সেটাই হলফনামায় উপস্থাপন করা হয়েছে।”স্ত্রীর সম্পদ সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি বলেন, সদ্য বিবাহিত হওয়ায় স্ত্রীর নামে উল্লেখযোগ্য কোনো সম্পদ নেই। তিনি বর্তমানে পড়াশোনা করছেন, গৃহিণী এবং কোনো ব্যবসা-বাণিজ্যের সঙ্গে যুক্ত নন বলে জানান সারজিস আলম।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
স্থগিত হওয়া আইপিএলের শুরুর দিনেই মাঠে গড়াবে পিএসএলও
স্থগিত হওয়া আইপিএলের শুরুর দিনেই মাঠে গড়াবে পিএসএলও

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির পর পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে এসেছে। এরই মধ্যে জানা গেছে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ফের মাঠে গড়াবে ১৭ Read more

এইচএসসির ফরম পূরণের সময় বাড়লো
এইচএসসির ফরম পূরণের সময় বাড়লো

চলতি বছর ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে। নতুন সূচি অনুযায়ী, আগামী ১৩ থেকে ২১ এপ্রিল পর্যন্ত Read more

ত্রিশালে ভুয়া ডিবির কবলে ছাত্রদল নেতা, হাতকড়া খুলল ফায়ার সার্ভিস
ত্রিশালে ভুয়া ডিবির কবলে ছাত্রদল নেতা, হাতকড়া খুলল ফায়ার সার্ভিস

ময়মনসিংহের ত্রিশালে ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে রেজাউল করিম নোমান নামে এক ছাত্রদল নেতাকে হাতকড়া পরিয়ে তুলে নেওয়ার চেষ্টার ঘটনা ঘটেছে। Read more

সীতাকুণ্ডে সর্বোচ্চ বৃষ্টির রেকর্ড, জলাবদ্ধতায় পানিবন্দি হাজারো পরিবার
সীতাকুণ্ডে সর্বোচ্চ বৃষ্টির রেকর্ড, জলাবদ্ধতায় পানিবন্দি হাজারো পরিবার

সীতাকুণ্ডে কয়েক ঘণ্টার ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে উপজেলার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের নিচু এলাকা প্লাবিত হয়েছে। যার কারণে হাজারো Read more

ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হচ্ছেন ডেলসি রদ্রিগেজ
ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হচ্ছেন ডেলসি রদ্রিগেজ

যুক্তরাষ্ট্রের হাতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বন্দি হওয়ার পর দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট হচ্ছেন ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। তাকে অন্তর্বর্তী রাষ্ট্রপ্রধান Read more

আজ ৩০ এপ্রিল, রাশিফলে কী আছে জেনে নিন
আজ ৩০ এপ্রিল, রাশিফলে কী আছে জেনে নিন

প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন