কুড়িগ্রামের ফুলবাড়ীতে থানা পুলিশ পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে সাড়ে ১২ কেজি গাঁজাসহ পাঁচ নারী মাদক কারবারিকে আটক করেছে। গ্রেপ্তারকৃত নারী মাদক কারবারিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মঙ্গলবার বিকেলে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ হাসান নাঈম।মঙ্গলবার, ৬ জানুয়ারি সকালে ফুলবাড়ী থানা পুলিশের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের রাবাইতারী এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে পাঁচ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে হাতেনাতে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন—দিনাজপুরের হাকিমপুর উপজেলার ঘাসরিয়া ও মংলাপাড়া গ্রামের ওসমান আলীর স্ত্রী শামসুন্নাহার (৪০) এবং একই এলাকার রফিকুল ইসলামের স্ত্রী নুরনাহার বেগম (৪০)।অপরদিকে, ফুলবাড়ী থানা পুলিশের আরেকটি বিশেষ দল একই সময়ে উপজেলার রাবাইতারী সরকারি প্রাথমিক বিদ্যালয়-সংলগ্ন সড়কে সাড়ে ৭ কেজি গাঁজাসহ তিন নারী মাদক কারবারিকে হাতেনাতে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন—দিনাজপুরের হাকিমপুর উপজেলার ঘাসরিয়া গ্রামের রবিউল ইসলামের স্ত্রী সুমি আক্তার (৩১), একই গ্রামের মৃত মোয়াজ্জামেল হকের স্ত্রী আনজুমা (৫৮) এবং একই উপজেলার মংলাপাড়া গ্রামের আব্দুল করিমের স্ত্রী পারুল আক্তার (৪৯)।এ প্রসঙ্গে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ হাসান নাঈম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত নারী মাদক কারবারিদের বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিকেলে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।এনআইফুলবাড়ীতে গাঁজাসহ পাঁচ নারী মাদক কারবারি গ্রেপ্তারকুড়িগ্রামের ফুলবাড়ীতে থানা পুলিশ পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে সাড়ে ১২ কেজি গাঁজাসহ পাঁচ নারী মাদক কারবারিকে আটক করেছে। গ্রেপ্তারকৃত নারী মাদক কারবারিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মঙ্গলবার বিকেলে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ হাসান নাঈম।মঙ্গলবার, ৬ জানুয়ারি সকালে ফুলবাড়ী থানা পুলিশের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের রাবাইতারী এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে পাঁচ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে হাতেনাতে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন—দিনাজপুরের হাকিমপুর উপজেলার ঘাসরিয়া ও মংলাপাড়া গ্রামের ওসমান আলীর স্ত্রী শামসুন্নাহার (৪০) এবং একই এলাকার রফিকুল ইসলামের স্ত্রী নুরনাহার বেগম (৪০)।অপরদিকে, ফুলবাড়ী থানা পুলিশের আরেকটি বিশেষ দল একই সময়ে উপজেলার রাবাইতারী সরকারি প্রাথমিক বিদ্যালয়-সংলগ্ন সড়কে সাড়ে ৭ কেজি গাঁজাসহ তিন নারী মাদক কারবারিকে হাতেনাতে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন—দিনাজপুরের হাকিমপুর উপজেলার ঘাসরিয়া গ্রামের রবিউল ইসলামের স্ত্রী সুমি আক্তার (৩১), একই গ্রামের মৃত মোয়াজ্জামেল হকের স্ত্রী আনজুমা (৫৮) এবং একই উপজেলার মংলাপাড়া গ্রামের আব্দুল করিমের স্ত্রী পারুল আক্তার (৪৯)।এ প্রসঙ্গে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ হাসান নাঈম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত নারী মাদক কারবারিদের বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিকেলে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইরানের ২১ প্রতিষ্ঠান, ১৭ ব্যক্তির বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা
ইরানের ২১ প্রতিষ্ঠান, ১৭ ব্যক্তির বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে সহায়তার অভিযোগে দেশটির একটি অস্ত্র সংগ্রহ নেটওয়ার্কের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। তেহরানের বিরুদ্ধে জাতিসংঘের Read more

নবীনগরে তুচ্ছ ঘটনায় যুবকের দুই আঙুল কেটে দিল প্রতিপক্ষ
নবীনগরে তুচ্ছ ঘটনায় যুবকের দুই আঙুল কেটে দিল প্রতিপক্ষ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক যুবকের দুই আঙুল বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে।  আজ রবিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে Read more

বাংলাদেশের আর্থিক খাতে স্বচ্ছতা আনতে যুক্তরাষ্ট্রের ৮ পরামর্শ
বাংলাদেশের আর্থিক খাতে স্বচ্ছতা আনতে যুক্তরাষ্ট্রের ৮ পরামর্শ

বাংলাদেশের আর্থিক খাতের স্বচ্ছতা আনতে ৮টি পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। মার্কিন সরকারের পররাষ্ট্র দপ্তর থেকে প্রকাশিত ফিসক্যাল ট্রান্সপারেন্সি রিপোর্ট Read more

জুলাইয়ের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা: ইসি আনোয়ারুল
জুলাইয়ের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা: ইসি আনোয়ারুল

জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে আগামী জুলাই মাসে রোডম্যাপ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার।বুধবার Read more

অন্তর্বর্তী সরকার পুনর্গঠন করতে হলে যেসব আইনি প্রশ্ন সামনে আসবে
অন্তর্বর্তী সরকার পুনর্গঠন করতে হলে যেসব আইনি প্রশ্ন সামনে আসবে

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস যদি পদত্যাগ করেন, এরপর আইনি জটিলতা কী হতে পারে, তা নিয়ে চলছে Read more

সুনামগঞ্জে নৌকাডুবিতে নিখোঁজ শিশু ও বৃদ্ধের লাশ উদ্ধার
সুনামগঞ্জে নৌকাডুবিতে নিখোঁজ শিশু ও বৃদ্ধের লাশ উদ্ধার

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ নুসরাত ও শামসুদ্দিন নামে দুই জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (২৪ আগস্ট) পৃথক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন