রাজশাহীর পুঠিয়ায় দুটি হাটে জনসাধারণের কেনাবেচার জন্য সরকারি দুটি নতুন ভবনের নির্মাণকাজ সম্পন্ন করা হয়েছে। কিন্তু উপজেলা প্রশাসন এখনো হাটে কেনাবেচার জন্য এসব ভবন জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়নি। ফলে বর্তমানে ভবন দুটি গণশৌচাগার এবং মাদকসেবীদের আখড়ায় পরিণত হয়েছে বলে অভিযোগ উঠেছে।পুঠিয়া স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি) অফিস সূত্রে জানা গেছে, বৃহত্তর রাজশাহী জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় শিলমাড়িয়া ইউনিয়নের সাধনপুর ও কার্তিকপাড়া—এই দুটি হাটে উন্নয়ন কার্যক্রমের লক্ষ্যে ২০১৮–১৯ ও ২০১৯–২০২০ অর্থবছরে দুটি দুইতলা বিশিষ্ট নতুন মার্কেট ভবনের নির্মাণকাজ সম্পন্ন করা হয়। কার্তিকপাড়া হাটের জন্য ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৪৯ লাখ ৫২ হাজার টাকা এবং সাধনপুর হাটের জন্য ব্যয় ধরা হয়েছে ৭ কোটি ২৮ লাখ ৮০ হাজার টাকা।এদিকে ভূমি মন্ত্রণালয় গত ৬ অক্টোবর জারি করা এক প্রজ্ঞাপনে হাটবাজার ব্যবস্থাপনা বিধিমালা–২০২৫ অনুযায়ী অবিলম্বে হাটবাজার ইজারা দেওয়ার জন্য সিটি করপোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদকে কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু সারা দেশেই নির্মাণকাজ শেষ হওয়ার দীর্ঘদিন অতিবাহিত হলেও শুধুমাত্র আমলাতান্ত্রিক জটিলতার কারণে জনসাধারণ উন্মুক্তভাবে হাটের কাজে এসব ভবন ব্যবহার করতে পারছে না।হাট এলাকার বাসিন্দাদের অভিযোগ, দিনের বেলায় এলাকার মানুষ ভবন দুটি গণশৌচাগার হিসেবে ব্যবহার করছেন। আর রাত হলেই ভবনগুলো অসামাজিক কার্যকলাপ ও মাদকসেবীদের আখড়ায় পরিণত হয়।কার্তিকপাড়া বাজার কমিটির সভাপতি আলহাজ আলিম প্রামাণিক বলেন, “আমি দীর্ঘদিন ধরে ইউএনওকে বলেছি, বাজারের ব্যবসায়ীদের স্বার্থে সরকারি নিয়ম অনুযায়ী ব্যবসায়ীদের মাঝে ঘরগুলো বরাদ্দ দিলে বাজারের উন্নয়ন হতো। কিন্তু এখন পর্যন্ত ভবনের ঘরগুলো বরাদ্দ দেওয়ার কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।”এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান বলেন, উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের তত্ত্বাবধানে যে দুটি হাটের ভবন নির্মাণ করা হয়েছে, সেগুলো কোন প্রক্রিয়ায় হাটবাজার সংশ্লিষ্টদের মাঝে দেওয়া হবে, সে বিষয়ে আমি অবগত নই। তবে ভবন দুটি যেন প্রান্তিক সাধারণ মানুষের উপকারে আসে, সে বিষয়ে সুষ্ঠুভাবে উপজেলা পরিষদের পক্ষ থেকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জাতীয় পার্টিকে নির্বাচন থেকে বিরত রাখতে হাইকোর্টের রুল
জাতীয় পার্টিকে নির্বাচন থেকে বিরত রাখতে হাইকোর্টের রুল

জাতীয় পার্টি (জিএম কাদের) এবং জাতীয় পার্টির (একাংশ) আনিসুল ইসলাম মাহমুদ ও জেপির আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট Read more

এল ক্লাসিকোর উত্তেজনা পরিণত হলো ‘ইনস্টাগ্রাম যুদ্ধে’
এল ক্লাসিকোর উত্তেজনা পরিণত হলো ‘ইনস্টাগ্রাম যুদ্ধে’

এল ক্লাসিকোর উত্তাপ যেন শেষই হচ্ছে না। মাঠে রিয়াল মাদ্রিদের জয়ের পর শুরু হওয়া সেই তীব্রতা এখন ছড়িয়ে পড়েছে সামাজিক Read more

চাঁদাবাজীর অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন
চাঁদাবাজীর অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

মাদারীপুরে ইজারার নামে চাঁদাবাজীর প্রতিবাদে বিএনপি নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন। শনিবার বিকেলে শিবচর পৌর মার্কেটে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। Read more

২৪ ঘণ্টায় যমুনা সেতুতে ২ কোটি ৮৬ লাখ টাকা টোল আদায়
২৪ ঘণ্টায় যমুনা সেতুতে ২ কোটি ৮৬ লাখ টাকা টোল আদায়

পবিত্র ঈদুল আজহার লম্বা ছুটিতে নাড়ির টানে ছুটছে মানুষ। তাই সড়ক-মহাসড়কে যান চলাচলও বেড়েছে। আসন্ন ঈদুল আজহা ঘিরে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু Read more

শেখ হাসিনাসহ ২৬১ পলাতক আসামির বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি
শেখ হাসিনাসহ ২৬১ পলাতক আসামির বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি

বহুল আলোচিত ‘জয় বাংলা ব্রিগেড’ সম্পর্কিত রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৬১ আসামিকে পলাতক ঘোষণা করেছেন আদালত। তাদের নাম Read more

টাইমস হায়ার র‌্যাংকিংয়ে দেশসেরা কৃষি বিশ্ববিদ্যালয় গাকৃবি
টাইমস হায়ার র‌্যাংকিংয়ে দেশসেরা কৃষি বিশ্ববিদ্যালয় গাকৃবি

যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) র‌্যাংকিং ২০২৫ এ এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি) বাংলাদেশের কৃষি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন