ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈরে মোটরসাইকেল দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (০৬ জানুয়ারি) বিকেলে উপজেলার চন্দ্রা ফ্লাইওভারের ওপর এ ঘটনা ঘটে।এ ঘটনায় মৃত নজরুল ইসলাম (৬৫) টাঙ্গাইল সদর উপজেলার কোনাহা নাগবাড়ি গ্রামের মরহুম মোহাম্মদ আলীর পুত্র।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, টাঙ্গাইলগামী একটি মোটরসাইকেল দ্রুতগতিতে চলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে চন্দ্রা ফ্লাইওভারের ওয়ালের সঙ্গে ধাক্কা খায়। এতে মোটরসাইকেল আরোহী নজরুল ইসলাম গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।খবর পেয়ে নাওজোড় হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে। নাওজোড় হাইওয়ে পুলিশের ওসি সাওগাঁত হোসেন জানান, ‘ফ্লাইওভারের ওয়ালে ধাক্কা লেগে আরোহী নজরুল ইসলাম গুরুতর আহত হন এবং পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যান। তবে নিহতের মরদেহ কে বা কোথায় নিয়ে গেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ উদ্ধারে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রতীক পেল এনসিপি, বাসদ মার্ক্সবাদী ও আমজনগণ
প্রতীক পেল এনসিপি, বাসদ মার্ক্সবাদী ও আমজনগণ

নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন পাচ্ছে তিনটি নতুন রাজনৈতিক দল। দলগুলো হলো- জাতীয় নাগরিক পার্টি- এনসিপি, আমজনগণ এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল Read more

নোয়াখালীতে জামায়াত-বিএনপির সংঘর্ষ, আহত-৪০
নোয়াখালীতে জামায়াত-বিএনপির সংঘর্ষ, আহত-৪০

নোয়াখালীর সদর উপজেলার নেয়াজপুরে বিএনপি-জামায়াতের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৪০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।রোববার Read more

সন্ধ্যার মধ্যে ১১ জেলায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা
সন্ধ্যার মধ্যে ১১ জেলায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা

সন্ধ্যা ৬টার মধ্যে দেশের ১১ জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া Read more

রাজধানীর কদমতলীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজধানীর কদমতলীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর কদমতলী থানার রায়েরবাগের একটি বাসা থেকে মো. সায়েম হোসাইন (২৯) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।শনিবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন