ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করার ঘটনায় আন্তর্জাতিক আইনের মৌলিক নীতির স্পষ্ট লঙ্ঘন হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। মঙ্গলবার (০৬ জানুয়ারি) জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের দপ্তরের একজন মুখপাত্র বলেন, ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে আন্তর্জাতিক আইনের যে ক্ষুণ্ন হয়েছে, তা স্পষ্ট।এক বিবৃতিতে ওই মুখপাত্র বলেন, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার টুর্ক ভেনেজুয়েলার ‌‌‘‘পরিস্থিতি’’ নিয়ে ‘‘গভীরভাবে উদ্বিগ্ন’’। ওয়াশিংটনের তত্ত্বাবধানে দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ দায়িত্ব পালন শুরু করায় বহু ভেনেজুয়েলাবাসী আতঙ্কিত। একই সঙ্গে ট্রাম্প যুক্তরাষ্ট্রের বৃহত্তম তেল কোম্পানিগুলোর সহায়তায় ভেনেজুয়েলার তেল শিল্পের নিয়ন্ত্রণ নেওয়ার অঙ্গীকার করেছেন।বিবৃতিতে বলা হয়, এটি স্পষ্ট যে এই অভিযান আন্তর্জাতিক আইনের একটি মৌলিক নীতিকে ক্ষুণ্ন করেছে—রাষ্ট্রসমূহ কোনো রাষ্ট্রের ভৌগোলিক অখণ্ডতা বা রাজনৈতিক স্বাধীনতার বিরুদ্ধে হুমকি কিংবা বলপ্রয়োগ করতে পারে না।‘‘যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা সরকারের দীর্ঘদিনের ভয়াবহ মানবাধিকার রেকর্ডের কথা উল্লেখ করে হস্তক্ষেপের যৌক্তিকতা দেখিয়েছে; কিন্তু আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে একতরফা সামরিক হস্তক্ষেপের মাধ্যমে মানবাধিকার লঙ্ঘনের জন্য জবাবদিহি নিশ্চিত করা যায় না। ভেনেজুয়েলার জনগণ ন্যায়সঙ্গত ও ভুক্তভোগী-কেন্দ্রিক প্রক্রিয়ার মাধ্যমে জবাবদিহি পাওয়ার যোগ্য।’’বিবৃতিতে বলা হয়, ‘‘গত প্রায় এক দশক ধরে ভেনেজুয়েলার পরিস্থিতির ধারাবাহিক অবনতির বিষয়টি জাতিসংঘ মানবাধিকার দপ্তরের প্রতিবেদনে যেভাবে উঠে এসেছে, ঠিক একই ভাবে ভেনেজুয়েলার জনগণের অধিকার দীর্ঘ সময় ধরে লঙ্ঘিত হয়ে আসছে। আমরা আশঙ্কা করছি, যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের ফলে সৃষ্ট বর্তমান অস্থিরতা ও দেশে অত্যধিক সামরিকীকরণ পরিস্থিতিকে আরও খারাপ করবে।’’গত ৩ জানুয়ারি মধ্যরাতে রাজধানী কারাকাসে হামলা চালিয়ে মাদুরো ও স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে ধরে নিয়ে যায় মার্কিন সেনাবাহিনীর ডেল্টা ফোর্স। বর্তমানে যুক্তরাষ্ট্রের একটি আদালতে তার বিরুদ্ধে বিচার চলছে। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ধ্বংসাত্মক ডিভাইস ব্যবহারের অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।সূত্র: এএফপি, এনডিটিভি।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফুলবাড়ীতে নিখোঁজের ২০ ঘণ্টা পর বিল থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার
ফুলবাড়ীতে নিখোঁজের ২০ ঘণ্টা পর বিল থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

কুড়িগ্রামের ফুলবাড়ীতে নিখোঁজের ২০ ঘণ্টা পর বিল থেকে শাফিয়া বেগম (৪৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের একটি Read more

নোয়াখালীতে পৃথক ঘটনায় নিহত ২, এলাকায় উত্তেজনা
নোয়াখালীতে পৃথক ঘটনায় নিহত ২, এলাকায় উত্তেজনা

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় পৃথক দুটি হত্যাকাণ্ড ঘটেছে। এলাকায় আধিপত্য বিস্তার ও মোবাইল নিয়ে দ্বন্দ্বের জের ধরে এ দুটি হত্যাকাণ্ড ঘটে Read more

আটঘরিয়ায় সড়কের পাশে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
আটঘরিয়ায় সড়কের পাশে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

পাবনার আটঘরিয়া উপজেলায় সড়কের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (বয়স আনুমানিক ৪৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১০ সেপ্টেম্বর) ভোর সাড়ে Read more

বের হয়েছিলেন মাগরিবের নামাজের উদ্দেশ্যে, বাড়ি ফিরলেন লাশ হয়ে
বের হয়েছিলেন মাগরিবের নামাজের উদ্দেশ্যে, বাড়ি ফিরলেন লাশ হয়ে

কুমিল্লায় নিখোঁজের একদিন পর রেলসড়কের পাশ থেকে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে নগরীর পালপাড়া রেললাইনের পাশে Read more

বাংলাদেশ ভ্রমণে মার্কিন দূতাবাসের সতর্কতা জারি
বাংলাদেশ ভ্রমণে মার্কিন দূতাবাসের সতর্কতা জারি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে বাংলাদেশে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্কতা জারি করেছে ঢাকার মার্কিন দূতাবাস। পাশাপশি  রাজনৈতিক Read more

যশোরে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
যশোরে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

যশোরের ঝিকরগাছায় এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) দিবাগত রাতে নিজ ঘর থেকে পুলিশ তার লাশ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন