জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (০৬ ডিসেম্বর) সকাল ৯টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ একটানা বিকেল ৩টা পর্যন্ত চলে। পুরো সময়জুড়ে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।সরেজমিনে দেখা যায়, সকালের দিকে ভোটার উপস্থিতি তুলনামূলক কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি বাড়তে থাকে। শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করেন। নির্বাচন চলাকালে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।উল্লেখ্য, এর আগে দুই দফা পিছিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করা হয় গত বছরের ৩০ ডিসেম্বর। তবে ওই দিন ভোর ৬টায় চিকিৎসাধীন অবস্থায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরে জরুরি সিন্ডিকেট সভা ডেকে নির্বাচন স্থগিত করা হয়। পরবর্তীতে শিক্ষার্থীদের দিনভর আন্দোলনের মুখে পুনরায় জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয় এবং ৬ জানুয়ারি নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করা হয়।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বেলুচিস্তানে স্ত্রী-সন্তানের সামনে সাংবাদিককে গুলি করে হত্যা
বেলুচিস্তানে স্ত্রী-সন্তানের সামনে সাংবাদিককে গুলি করে হত্যা

পাকিস্তানের সাংবাদিক আবদুল লতিফ বালুচকে হত্যা করেছে দুষ্কৃতকারীরা। শনিবার (২৪ মে) বেলুচিস্তান প্রদেশের আওয়ারান জেলার মাশকে এলাকায় নিজ ঘরে স্ত্রী-সন্তানের Read more

যশোরে অপহৃত ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, শ্বশুর আটক
যশোরে অপহৃত ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, শ্বশুর আটক

যশোরে বাড়ি বিক্রির ২১ লাখ টাকা আত্মসাত করতে অপহৃত সেই দর্জি রেজাউল ইসলামের অর্ধগলিত মরদেহ উদ্ধার হয়েছে।রবিবার (২৭ এপ্রিল)  বিকেল Read more

বন্ধ হয়ে গেল ইরান-যুক্তরাষ্ট্রের সরাসরি যোগাযোগ, বাড়ছে হামলার আশঙ্কা
বন্ধ হয়ে গেল ইরান-যুক্তরাষ্ট্রের সরাসরি যোগাযোগ, বাড়ছে হামলার আশঙ্কা

ইরানকে ঘিরে সম্ভাব্য সামরিক হামলার আশঙ্কা বাড়তে থাকায় যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির সরাসরি যোগাযোগ কার্যত বন্ধ হয়ে গেছে। দুই দেশের শীর্ষ Read more

কটিয়াদীতে বাস-পিকআপের সংঘর্ষে নিহত ১
কটিয়াদীতে বাস-পিকআপের সংঘর্ষে নিহত ১

কিশোরগঞ্জের কটিয়াদীতে বাস-পিকআপের সংঘর্ষে একজন নিহত হয়েছে। রবিবার (৬ এপ্রিল) ভোররাতে উপজেলার বেতাল-মঠখোলা সড়কে এই ঘটনা ঘটছে।নিহত পান্ত চন্দ্র বর্মণ Read more

রামগড়ে মাংসের দাম বৃদ্ধি, নাভিশ্বাস সাধারণ ক্রেতাদের
রামগড়ে মাংসের দাম বৃদ্ধি, নাভিশ্বাস সাধারণ ক্রেতাদের

খাগড়াছড়ির রামগড়ে পবিত্র রমজান মাস ও আসন্ন ঈদকে কেন্দ্র করে বাজারে মাংসের দাম লাগামহীনভাবে বৃদ্ধি পেয়েছে। বাজারে চাহিদা বাড়ার সুযোগে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন