ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া নিয়ে ক্রিকেটাঙ্গনে চলছে সমালোচনার ঝড়। এবার এ বিষয়ে সামনে বেরিয়ে এলো চমকপ্রদ তথ্য। ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, নিজেদের মধ্যে কোনোরকম আলাপ-আলোচনা ছাড়াই মোস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত বিসিসিআই নিয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসে এক প্রতিবেদনে জানিয়েছে, বিসিসিআইয়ের সদস্যরা আলাপ-আলোচনা করে মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেয়নি। এমনকি আইপিএলের গভর্নিং কাউন্সিলের সদস্যরাও বিষয়টি জেনেছেন ‘মিডিয়ার বরাতে’। বিসিসিআইয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত বিসিসিআইয়ের একেবারে শীর্ষ পর্যায় থেকে এসেছে। বিসিসিআইয়ের সেই কর্মকর্তা বলেন, ‘মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তের কথা সংবাদমাধ্যমের কাছ থেকে জানতে পেরেছি। কোনোরকম আলাপ-আলোচনা করা হয়নি। এমনকি আমাদের কাছ থেকে পরামর্শটুকু নেওয়া হয়নি।’প্রসঙ্গত, গত ১৬ ডিসেম্বর আবুধাবিতে অনুষ্ঠিত আইপিএল নিলাম থেকে ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজুর রহমানকে দলে ভেড়ায় কলকাতা নাইট রাইডার্স। তবে স্থানীয় ‘কট্টরপন্থীদের’ তোপের মুখে বিসিসিআই মুস্তাফিজকে বাদ দিতে কলকাতা বোর্ডকে নির্দেশ দেয়। নির্দেশের কয়েক ঘণ্টার মধ্যেই বাংলাদেশের এই তারকা বাঁহাতি পেসারকে বাদ দেয় কলকাতা নাইট রাইডার্স।এ ঘটনার পর নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশের বিশ্বকাপের ম্যাচ ভারত থেকে আইসিসিকে চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমনকি মোস্তাফিজ ইস্যুতে বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশও দেওয়া হয়েছে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জাকসু নির্বাচনের ফলাফল কখন, জানালো নির্বাচন কমিশন
জাকসু নির্বাচনের ফলাফল কখন, জানালো নির্বাচন কমিশন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ফলাফল আজ দুপুরে ঘোষণা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার লুৎফুল এলাহী। শনিবার Read more

করোনা প্রতিরোধে স্বাস্থ্য অধিদপ্তরের ১১ নির্দেশনা
করোনা প্রতিরোধে স্বাস্থ্য অধিদপ্তরের ১১ নির্দেশনা

বিভিন্ন দেশে সম্প্রতি করোনা ভাইরাস সংক্রমণের হার বৃদ্ধি পাওয়ার দেশেও তা ছড়িয়ে পড়া প্রতিরোধে ১১ দফা নির্দেশনা দিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর।বুধবার Read more

নিউইয়র্কে ট্রাম্পের সংবর্ধনায় অধ্যাপক ইউনূস
নিউইয়র্কে ট্রাম্পের সংবর্ধনায় অধ্যাপক ইউনূস

যুক্তরাষ্ট্র সফররত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস নিউইয়র্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আয়োজিত Read more

‘জুলাই সনদে স্বাক্ষর করব, তবে…’
‘জুলাই সনদে স্বাক্ষর করব, তবে…’

জাতীয় ঐকমত্য কমিশনের জরুরি বৈঠকের পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের সঙ্গে জাতীয় নির্বাচনের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন