সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের দমদমা গ্রামে যৌতুকের দাবিতে গৃহবধূ ও কলেজছাত্রী মোছাঃ রিয়া খাতুন হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান আসামি তার স্বামী সোহেল রানাকে গ্রেপ্তার করেছে পুলিশ।পুলিশ জানায়, সোমবার (৫ জানুয়ারি) ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে অভিযান চালিয়ে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়। দীর্ঘদিন পলাতক থাকার পর তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।নিহত রিয়া খাতুন উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। পারিবারিক সূত্রে জানা যায়, বিয়ের পর থেকেই যৌতুক বাবদ তিন লাখ টাকা দাবিতে রিয়ার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হতো। একপর্যায়ে গত ৯ নভেম্বর তাকে শ্বাসরোধে হত্যা করা হয় বলে অভিযোগ ওঠে।এ ঘটনায় গত ১২ ডিসেম্বর নিহতের পরিবারের পক্ষ থেকে উল্লাপাড়া মডেল থানায় রিয়ার স্বামী সোহেল রানাসহ মোট পাঁচজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়।দীর্ঘদিন পর প্রধান আসামি গ্রেপ্তার হওয়ায় নিহতের পরিবার কিছুটা স্বস্তি প্রকাশ করলেও তারা মামলার বাকি আসামিদের দ্রুত গ্রেপ্তার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।উল্লাপাড়া মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরে আলম জানান, গ্রেপ্তার আসামিকে মঙ্গলবার আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে এবং মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পুতিন একেবারে ‘পাগল’ হয়ে গেছেন: ডোনাল্ড ট্রাম্প
পুতিন একেবারে ‘পাগল’ হয়ে গেছেন: ডোনাল্ড ট্রাম্প

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একেবারে ‘পাগল’ হয়ে গেছেন বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পুতিন যা করছেন তাতে খুশি Read more

জামালপুরে এসএসসি পরীক্ষা কেন্দ্রে দায়িত্বে অবহেলা, তিন শিক্ষককে অব্যাহতি
জামালপুরে এসএসসি পরীক্ষা কেন্দ্রে দায়িত্বে অবহেলা, তিন শিক্ষককে অব্যাহতি

জামালপুরের ইসলামপুর উপজেলার বেলগাছা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এন্ড বিএম কলেজে চলমান এসএসসি পরীক্ষাকেন্দ্রে দায়িত্ব অবহেলায় তিন শিক্ষককে অব্যাহতি দিয়েছেন উপজেলা Read more

শালিসে জরিমানার টাকা না দেওয়ায় দু’পক্ষের সংঘর্ষ আহত ২০
শালিসে জরিমানার টাকা না দেওয়ায় দু’পক্ষের সংঘর্ষ আহত ২০

শালিসে ধার্যকরা জরিমানার টাকা না দেওয়াকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় দুপক্ষের মধ্যে তিন ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) সকাল থেকে সদর Read more

একদিনে তিন ফ্র্যাঞ্চাইজি লিগে দল পেলেন সাকিব
একদিনে তিন ফ্র্যাঞ্চাইজি লিগে দল পেলেন সাকিব

রাজনৈতিক কারণে দীর্ঘদিন ধরেই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বাইরে রয়েছেন সাকিব আল হাসান। তবে নিয়মিতই তিনি অংশ নিচ্ছেন বিশ্বের নানা Read more

বরগুনায় বিএনপি অফিসে হামলা, মামলায় আসামি রাখাইনসহ দলীয় নেতাকর্মীরা
বরগুনায় বিএনপি অফিসে হামলা, মামলায় আসামি রাখাইনসহ দলীয় নেতাকর্মীরা

বরগুনায় বিএনপির অফিস ভাঙচুর-অগ্নিসংযোগ মামলা, রাখাইনসহ বিএনপি নেতাকর্মী আসামিবরগুনার তালতলী উপজেলায় দুই বছর আগে বিএনপির কর্মসূচি চলাকালে হামলা, অফিস ভাঙচুর Read more

খাল দখলের কারনে কৃষকরা পানি বঞ্চিত, বন্ধ চাষাবাদ
খাল দখলের কারনে কৃষকরা পানি বঞ্চিত, বন্ধ চাষাবাদ

বরিশাল সদর উপজেলার চরকাউয়া বিলের পোলসংলগ্ন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খননকৃত স্বর্ণিভর খালের প্রবেশমুখ দখলের কারনে খালের স্বাভাবিক পানি প্রবাহ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন