পটুয়াখালীর বাউফল উপজেলায় আলোচিত শাহিন হত্যা মামলার এজাহারনামীয় আসামি উজ্জ্বল বেপারী (৩৮) কে গ্রেফতার করেছে পুলিশ।সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার গোলাবাড়ির এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।পুলিশ জানায়, গ্রেফতার উজ্জ্বল বেপারীর বাড়ি বাউফল উপজেলার মদনপুরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইদ্দিস বেপারীর ছেলে।মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট বিকেল সাড়ে ৫টার দিকে মদনপুরা এলাকায় মৃধা মেডিকেল স্টোরে ঢুকে মনিরুল ইসলাম শাহিনকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী ময়না বেগম বাদী হয়ে বাউফল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি বাউফল থানার মামলা নম্বর ৩০১/১৫, সিআর নম্বর ৬৪৭/২৪।বাউফল থানার ওসি (তদন্ত) আতিকুল ইসলাম জানান, গ্রেফতার উজ্জ্বল বেপারী হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। তাকে আগামীকাল মঙ্গলবার সকালে পটুয়াখালী আদালতে প্রেরণ করা হবে। অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তারাগঞ্জে ইউনিয়ন আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার
তারাগঞ্জে ইউনিয়ন আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার

রংপুরের তারাগঞ্জ উপজেলায় আওয়ামীলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে তারাগঞ্জ থানা পুলিশ।শনিবার (৩ জানুয়ারি) রাত প্রায় সাড়ে ৭ টার সময় হাঁড়িয়ারকুঠি Read more

বাসচাপায় এসএসসি পরীক্ষার্থীসহ একই পরিবারের ৩ জন নিহত
বাসচাপায় এসএসসি পরীক্ষার্থীসহ একই পরিবারের ৩ জন নিহত

রংপুরের কাউনিয়ায় বাসের চাপায় এসএসসি পরীক্ষার্থীসহ একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে।মঙ্গলবার (১৩ মে) সকাল সোয়া ৯টার দিকে উপজেলার মহেশা গ্রামের Read more

জয়পুরহাটে জামায়াতের বিশাল শোডাউন
জয়পুরহাটে জামায়াতের বিশাল শোডাউন

জয়পুরহাটে মোটরসাইকেল শোডাউন করেছে জামায়াতে ইসলামী। বুধবার বিকেলে শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দান থেকে শোডাউনটি শুরু হয়ে বিভিন্ন সড়ক Read more

ছেলেকে না পেয়ে ব্যবসায়ী বাবাকে গ্রেফতার, প্রতিবাদে গৌরনদীতে দোকান বন্ধ
ছেলেকে না পেয়ে ব্যবসায়ী বাবাকে গ্রেফতার, প্রতিবাদে গৌরনদীতে দোকান বন্ধ

বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাদ্দাম বাজার এলাকা থেকে এক ব্যবসায়ীকে গ্রেফতারের প্রতিবাদে বাজারের অন্তত ১৫টি দোকান বন্ধ Read more

ইরানের পরমাণু স্থাপনাগুলোর অবস্থা কী
ইরানের পরমাণু স্থাপনাগুলোর অবস্থা কী

ইরানের কয়েকটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় শুক্রবার হামলা চালায় ইসরায়েলি সেনাবাহিনী। বিবিসি হামলার বিভিন্ন ভিডিও ক্লিপ যাচাই করে পাঁচটি স্থানের তথ্য Read more

আরও ৩ বিদেশি কোচ নিয়োগ দিচ্ছে বাফুফে
আরও ৩ বিদেশি কোচ নিয়োগ দিচ্ছে বাফুফে

ইতিহাস গড়ে প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। আগামী বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে এ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন