বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) সংসদীয় আসনের আলোচিত প্রার্থী এবং এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ নির্বাচনী ব্যয় মেটাতে সমর্থকদের কাছে আর্থিক সহায়তা চেয়েছেন।এর আগে ঢাকা-৯ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা একইভাবে সমর্থকদের কাছে নির্বাচনী ব্যয়ের জন্য আর্থিক সহায়তা চেয়েছিলেন।রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে, ডা. তাসনিম জারার দেখানো পথেই হাঁটলেন ব্যারিস্টার ফুয়াদ। নির্বাচনী ব্যয়ের জন্য আর্থিক সহায়তা চেয়ে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের বিকাশ পার্সোনাল নম্বর ও ব্যাংক অ্যাকাউন্টের তথ্য প্রকাশ করেন। রোববার (৪ জানুয়ারি) রাত ১০টার দিকে নিজের ফেসবুক আইডি থেকে ৪৭ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করে তিনি এই আহ্বান জানান।ফেসবুক পোস্টে তিনি লেখেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের আর্থিক সহযোগিতা প্রয়োজন। আমি বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে নির্বাচন করছি। পাঁচটি বড় নদীঘেরা প্রত্যন্ত ও প্রান্তিক অঞ্চলে নির্বাচনী প্রচারণার খরচ মেটাতে দরকার আপনাদের দোয়া ও আর্থিক সহযোগিতা। ২০২৪-এর গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে জুলাই সনদের ভিত্তিতে নতুন বাংলাদেশ বিনির্মাণের লড়াই শত শত শহীদের রেখে যাওয়া আমানত। আসুন, সবাই মিলে শহীদ ওসমান হাদির দায় ও দরদের বাংলাদেশ গড়ি, ইনসাফ ও আজাদির লড়াই চালিয়ে যাই।পোস্টে তিনি আরও উল্লেখ করেন, যারা জনতার টাকায় জনমুখী রাজনীতিতে সহায়তা করতে চান, তাদের জন্য তিনি ব্যাংক হিসাব নম্বরসহ নগদ ও বিকাশ নম্বর প্রকাশ করেছেন।ভিডিও বার্তায় ব্যারিস্টার ফুয়াদ বলেন, আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আমি এবি পার্টির পক্ষ থেকে ঈগল প্রতীকে বরিশাল-৩ আসন থেকে নির্বাচন করছি। নির্বাচন করতে অর্থ প্রয়োজন। আমার ব্যক্তিগত আর্থিক অবস্থা এমন নয় যে নিজের টাকায় পুরো নির্বাচনী ব্যয় বহন করতে পারি। তাই যারা আমাকে ভালোবাসেন ও সমর্থন করেন অনলাইনে কিংবা অফলাইনে তাদের কাছে বিনীতভাবে অনুরোধ, যাদের পক্ষে সম্ভব তারা যেন আমার নির্বাচনী তহবিলে সহযোগিতা করেন।তিনি আরও জানান, নগদ, বিকাশ ও ব্যাংক অ্যাকাউন্টে প্রাপ্ত অর্থের পূর্ণ হিসাব এবং কোথায় ও কীভাবে ব্যয় হচ্ছে, তা নিয়মিতভাবে জনসমক্ষে প্রকাশ করা হবে। সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ভিডিও বার্তাটি শেষ করেন তিনি।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হাদিকে গুলি করা সন্ত্রাসীরা শনাক্ত, যেকোনো সময় গ্রেপ্তার: ডিএমপি কমিশনার
হাদিকে গুলি করা সন্ত্রাসীরা শনাক্ত, যেকোনো সময় গ্রেপ্তার: ডিএমপি কমিশনার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান বিন হাদিকে গুলি করা সন্ত্রাসীদের শনাক্ত করেছে পুলিশ। Read more

নাটোর থেকে ১৪টি মিনি স্টেডিয়াম উদ্বোধন করলেন ক্রীড়া উপদেষ্টা
নাটোর থেকে ১৪টি মিনি স্টেডিয়াম উদ্বোধন করলেন ক্রীড়া উপদেষ্টা

খেলাধুলার মাধ্যমে মাদকসহ সমাজের অশুভ কাজ থেকে বেরিয়ে আসা সম্ভব বলে মনে করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ Read more

কৃষকের দুই গরু জবাই করে পিকনিক, ৮ কৃষককে পিটিয়ে আহত
কৃষকের দুই গরু জবাই করে পিকনিক, ৮ কৃষককে পিটিয়ে আহত

পাবনার ঈশ্বরদীতে পদ্মানদীতে বালু মহাল দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যকার উত্তেজনা ও গুলাগুলির ঘটনার পর অশান্ত হয়ে উঠেছে চরাঞ্চল। Read more

আর্সেনিকের মতো ভয়াবহ বিষ লুকিয়ে আছে ভাতেই
আর্সেনিকের মতো ভয়াবহ বিষ লুকিয়ে আছে ভাতেই

পৃথিবীর অর্ধেকের বেশি মানুষের প্রধান খাদ্য হলো ভাত। ধান থেকে চাল, চাল থেকে ভাত। ভাত ছাড়া এশিয়া অঞ্চলের মানুষের চলেই Read more

নিজের স্ত্রীকে ‘নারী প্রমাণে’ আদালতে প্রমাণ দেবেন ফরাসি প্রেসিডেন্ট
নিজের স্ত্রীকে ‘নারী প্রমাণে’ আদালতে প্রমাণ দেবেন ফরাসি প্রেসিডেন্ট

যুক্তরাষ্ট্রের একটি আদালতে নিজের স্ত্রী ব্রিজিত ম্যাক্রোঁকে একজন নারী প্রমাণ করতে ছবি ও বৈজ্ঞানিক প্রমাণ দেবেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।যুক্তরাষ্ট্রের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন