দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার ভোর ৪টা ৪৭ মিনিটে এই কম্পন অনুভূত হয়।মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এ তথ্য জানিয়েছে। ভারতে উৎপত্তি হওয়া দুই দফার এই ভূমিকম্পের রিখটার স্কেলে মাত্রা ছিল ৫ দশমিক ৪ ও ৫ দশমিক ২।আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, ভূমিকম্পে বাংলাদেশ ছাড়াও কেঁপে উঠেছে মিয়ানমার, ভুটান চীন। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থ ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ভারতের আসাম রাজ্যের ধিং ও মরিগাঁওয়ে। ঢাকা থেকে ভূমিকম্পের উৎপত্তিস্থলের দূরত্ব ৩৪৬ কিলোমিটার।এরআগে সিলেট ও মৌলভীবাজারে দু দফায় ভূমিকম্প অনুভূত হয় গত ১০ ডিসেম্বর রাতে। তার আগে ২ ডিসেম্বর রাতে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়। সম্প্রতি ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বেশ কয়েকবার ভূমিকম্প অনুভূত হয়েছে। এর মধ্যে গত ২১ নভেম্বর সকাল ১০টা ৩৮ মিনিটে ২৬ সেকেন্ডের একটি ভূমিকম্প অনুভূত হয়।নরসিংদীর মাধবদীতে উৎপত্তি হওয়া এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৭। এতে সারা দেশে ১০ জনের মৃত্যুর খবর মিলেছে। এছাড়াও আহত হন কয়েক শ মানুষ।এবি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নিজ বাসায় থাকার অধিকার ফিরে পেলেন তুরিন আফরোজের মা
নিজ বাসায় থাকার অধিকার ফিরে পেলেন তুরিন আফরোজের মা

ব্যারিস্টার তুরিন আফরোজের মা আজ থেকে তার নিজের বাসায় থাকতে পারবেন বলে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। আজ সোমবার (৫ মে) এ Read more

মাস শেষে হাতে টাকা থাকছে না, করণীয়
মাস শেষে হাতে টাকা থাকছে না, করণীয়

বেতন হাতে পেলেই সাধারণত চাকরিজীবীদের মুখে হাসি ফোটে। কিন্তু সেই হাসি বেশিদিন টেকে না। মাসের শুরুতেই বাসা ভাড়, বাজার, কিস্তি, Read more

স্থানীয় প্রার্থীর দাবিতে আন্দোলনের ঘোষণা দুই প্রার্থীর
স্থানীয় প্রার্থীর দাবিতে আন্দোলনের ঘোষণা দুই প্রার্থীর

বিএনপির মনোনয়ন বঞ্চিত দুই নেতা কে এম আনোয়ারুল ইসলাম ও হাসাদুল ইসলাম হীরা দীর্ঘদিনের বিভেদ ভুলে এক মঞ্চে এসে পাবনা-৩ Read more

সারাদেশে এমপিওভুক্ত শিক্ষকদের কর্মবিরতি শুরু
সারাদেশে এমপিওভুক্ত শিক্ষকদের কর্মবিরতি শুরু

মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা বৃদ্ধির দাবিতে এবং পুলিশের বলপ্রয়োগের প্রতিবাদে সারাদেশের সব বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে আজ (সোমবার) Read more

গজারিয়ায় গাঁজাসহ দুইজন আটক
গজারিয়ায় গাঁজাসহ দুইজন আটক

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুইজনকে আটক করেছে থানা পুলিশ।বুধবার (০৭ জানুয়ারি ২০২৬) বিকেল আনুমানিক ৪টা ১০ Read more

ঢাকার বাতাস ‘সহনীয়’, শীর্ষে কাম্পালা
ঢাকার বাতাস ‘সহনীয়’, শীর্ষে কাম্পালা

বছরের বেশির ভাগ সময় দূষণের কারণে ঢাকার বায়ুমান থাকে অস্বাস্থ্যকর। তবে বর্ষার বৃষ্টিপাতে বাতাসে ধুলো ও দূষণ কমে যাওয়ায় বর্তমানে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন