নতুন বছরের শুরুতেই আবারও দেশে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে এক লাফে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ৯৪০ টাকা।রোববার (৪ জানুয়ারি) রাতে বাজুসের এক বিজ্ঞপ্তিতে দাম কমানোর বিষয়টি জানানো হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) থেকে নতুন দাম কার্যকর হবে।এর আগে সবশেষ গত বৃহস্পতিবার (১ জানুয়ারি) দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। ওইদিন ভরিতে ১ হাজার ৪৫৮ টাকা কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ২২ হাজার ৭২৪ টাকা।নতুন দাম অনুযায়ী, বর্তমানে দেশে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম পড়বে ২ লাখ ২৪ হাজার ৯৪০ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৪ হাজার ৭৩৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৪ হাজার ৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৫৩ হাজার ৩২৩ টাকা।সবমিলিয়ে নতুন বছরের শুরুতেই ২ দফায় দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এর মধ্যে এক দফায় কমালেও দ্বিতীয় দফায় বাড়ানো হলো স্বর্ণের দাম। এর আগে সদ্য বিদায়ী ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। এর মধ্যে ৬৪ বারই দাম বাড়ানো হয়েছে। আর গতবছর মাত্র ২৯ বার কমানো হয়েছিল স্বর্ণের দাম।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হবিগঞ্জে ছুরিকাঘাতে এসএসসি পরীক্ষার্থী নিহত
হবিগঞ্জে ছুরিকাঘাতে এসএসসি পরীক্ষার্থী নিহত

হবিগঞ্জে ছুরিকাঘাতে জনি দাস (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় তার ভাইও গুরুতর আহত হয়েছেন। তাকে হবিগঞ্জ Read more

টেকনাফে কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল শ্যালক-দুলাভাইয়ের
টেকনাফে কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল শ্যালক-দুলাভাইয়ের

কক্সবাজারের টেকনাফে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। নিহত দুজন সম্পর্কে শ্যালক ও দুলাভাই। এ ঘটনায় আরও একজন গুরুতর Read more

সুনামগঞ্জে ২৬ লাখ টাকার ভারতীয় সিরামিক কাপ ও ফুসকা জব্দ
সুনামগঞ্জে ২৬ লাখ টাকার ভারতীয় সিরামিক কাপ ও ফুসকা জব্দ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সীমান্তে ভারত থেকে চোরাই পথে এনে মজুদ করে রাখা ২৬ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। শনিবার Read more

মিষ্টির অর্ডার দ্বন্দ্বে মুন্সিগঞ্জে আসলাম সুইটসে মারামারি, আহত ৩
মিষ্টির অর্ডার দ্বন্দ্বে মুন্সিগঞ্জে আসলাম সুইটসে মারামারি, আহত ৩

আসলাম সুইটস অ্যান্ড বেকারির মুন্সিগঞ্জ সদর উপজেলার সিপাহীপাড়া শাখায় মিষ্টির অর্ডারকে কেন্দ্র করে দু'পক্ষের মধ্যে মারামারি ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। রবিবার Read more

ব্রিজ ভেঙে নদীতে: ৩ শিশুর মৃত্যু, আহত শতাধিক
ব্রিজ ভেঙে নদীতে: ৩ শিশুর মৃত্যু, আহত শতাধিক

জামালপুরের দেওয়ানগঞ্জে ঈদের খুশি মুহূর্তেই পরিণত হলো শোকে। থানার সামনে একটি ড্রাম ব্রিজ ভেঙে শতাধিক মানুষ নদীতে পড়ে তিন শিশুর Read more

উখিয়ায় বিজিবির পৃথক অভিযানে কোটি টাকার মাদক উদ্ধার
উখিয়ায় বিজিবির পৃথক অভিযানে কোটি টাকার মাদক উদ্ধার

কক্সবাজার জেলার উখিয়ায় সীমান্তবর্তী এলাকায় পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৬৪ ব্যাটালিয়ন। সোমবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন