শান্তিতে নোবেলজয়ী ভেনেজুয়েলার বিরোধী দলীয় রাজনীতিবিদ মারিয়া কোরিনা মাচাদোকে দেশ পরিচালনার যোগ্য মনে করেন না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।মার্কিন সামরিক বাহিনীর অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সস্ত্রীক আটক হওয়ার পর শনিবার (৩ জানুয়ারি) হোয়াইট হাউসে এক তাৎক্ষণিক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে ট্রাম্পের কাছে জানতে চাওয়া হয়, মাচাদো ভেনেজুয়েলার পরবর্তী সরকারপ্রধান হচ্ছেন কিনা।জবাবে রীতিমতো মাচাদোকে তুচ্ছ-তাচ্ছিলো করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি দাবি করেন, মাচাদোর প্রতি ভেনেজুয়েলার জনগণের সমর্থন বা সম্মান কোনোটাই নেই।ট্রাম্প আরও বলেন, আমার মনে হয়, মাচাদোর পক্ষে নেতা হওয়া খুবই কঠিন। তিনি একজন ভালো নারী। তবে ভেনেজুয়েলায় তার সমর্থন নেই, কোনো সম্মানও নেই।গত বছর শান্তিতে নোবেল পুরস্কার পান ভেনেজুয়েলায় মাদুরো সরকারের সবচেয়ে কট্টর বিরোধী ও সমালোচক মারিয়া কোরিনা মাচাদো। দেশটির রাজনৈতিক দল ভেন্তে ভেনেজুয়েলার নেতা তিনি।নোবেল পাওয়ার পর পুরস্কারটি ট্রাম্পকে উৎসর্গ করেছিলেন মার্কিনপন্থী এই রাজনীতিবিদ।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জামিন পেলেন সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী
জামিন পেলেন সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে জামিন দিয়েছেন হাইকোর্ট।বৃহস্পতিবার (০৬ নভেম্বর) বিচারপতি এ Read more

‘কনকনে শীতে সড়কের পাশে ফেলে যাওয়া দুই শিশু: মা-বাবার বিরুদ্ধে মামলা’
‘কনকনে শীতে সড়কের পাশে ফেলে যাওয়া দুই শিশু: মা-বাবার বিরুদ্ধে মামলা’

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় কনকনে শীতের মধ্যে সড়কের পাশে দুই শিশুকে ফেলে যাওয়ার ঘটনায় তাদের মা–বাবার বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। Read more

মার্কিন নাগরিকদের জন্য পাল্টা ভিসা বন্ডের ঘোষণা মালির
মার্কিন নাগরিকদের জন্য পাল্টা ভিসা বন্ডের ঘোষণা মালির

যুক্তরাষ্ট্রের ভিসা বন্ডের পাল্টায় মার্কিন নাগরিকদের মালির ভ্রমণ অথবা ব্যবসায়িক ভিসার জন্য সর্বোচ্চ ১০ হাজার ডলার পর্যন্ত বন্ডের ঘোষণা দিয়েছে Read more

অভিযানের খবরে যমুনায় বালু ফেলে পালালো অবৈধ উত্তোলনকারীরা
অভিযানের খবরে যমুনায় বালু ফেলে পালালো অবৈধ উত্তোলনকারীরা

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার যমুনার বিভিন্ন চরে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুটি পুরাতন নৌকার লোড-আনলোড মেশিনসহ প্রায় নয় লাখ Read more

কবি নজরুলের পাশে সমাহিত করা হবে ওসমান হাদিকে
কবি নজরুলের পাশে সমাহিত করা হবে ওসমান হাদিকে

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মরদেহ দেশে এসে পৌঁছেছে। সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন