কক্সবাজারের উখিয়া-টেকনাফের সাগর উপকূলীয় এলাকার বিভিন্ন পয়েন্ট ব্যবহার করে দেশি-বিদেশী মানবপাচারকারী চক্রের কবলে পড়ে অবৈধ পন্থায় জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্র পথে মালয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রা করছিল শতশত রোহিঙ্গা নারী-পুরুষ ও স্থানীয় অসহায় পরিবারের সদস্যরা।এদিকে, অবৈধ মানবপাচার প্রতিরোধে সংশ্লিষ্ট বাহিনীর সদস্যরা সর্বদা সজাগ থেকে জল ও স্থল পথে চলমান অভিযান অব্যাহত রেখেছে।ধারাবাহিকতায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৩ জানুয়ারি) দিবাগত রাত গভীর বঙ্গোপসাগরের দেশীয় জলসীমায় দায়িত্বরত নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা স্বাধীনতা’ সেন্টমার্টিন দ্বীপ থেকে ৩০ মাইল দক্ষিণে অভিযান চালিয়ে মানব পাচারে ব্যবহৃত একটি ফিশিং ট্রলার থেকে ২৭৩ জন নারী-পুরুষকে আটক করতে সক্ষম হয়।রবিবার (৪ জানুয়ারি) বিকালে নৌবাহিনীর মিডিয়া উইং দায়িত্বশীল কর্মকর্তা প্রেস বার্তার মাধ্যমে বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।প্রেস বার্তায় উল্লেখ করা হয়েছে, নৌবাহিনীর জাহাজের সদস্যরা দূর থেকে ফিশিং ট্রলারটির গতিবিধি পর্যবেক্ষণ করে থামার সংকেত দেয়। ট্রলারটি সংকেত অমান্য করে দ্রুতগতিতে পালানোর চেষ্টা করলে নৌবাহিনী তাৎক্ষণিকভাবে ধাওয়া করে মালয়েশিয়াগামী ২৭৩ জন যাত্রীকে আটক করতে সক্ষম হয়।ধৃত ভুক্তভোগীদের জিজ্ঞাসাবাদে নৌবাহিনী জানতে পারে, তারা পাচারকারী চক্রের মাধ্যমে অবৈধ পন্থায় মালয়েশিয়ায় যাওয়ার উদ্দেশ্যে জীবনঝুঁকি নিয়ে সমুদ্রপথে যাত্রা শুরু করেছিল।এসময় তাদের স্বীকারোক্তি মোতাবেক, ট্রলারে থাকা দালালচক্রের ১০ জন সদস্যকেও আটক করতে সক্ষম হয় নৌবাহিনীর অভিযানিক দল।জব্দকৃত ট্রলার ও উদ্ধারকৃত ব্যক্তিদের সংশ্লিষ্ট আইনের মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া পাচারকারী চক্রের ধৃত ১০ অপরাধীর বিরুদ্ধে মামলা দায়ের করার জন্য টেকনাফ থানা পুলিশের কাছে তাদের সোপর্দ করা হবে বলে জানানো হয়েছে নৌবাহিনীর মিডিয়া উইং-এর পক্ষ থেকে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাদক ব্যবসায়ীদের পক্ষ নেওয়ায় বৈষম্যবিরোধী নেতাকে অবরুদ্ধ
মাদক ব্যবসায়ীদের পক্ষ নেওয়ায় বৈষম্যবিরোধী নেতাকে অবরুদ্ধ

যশোরে মাদক ব্যবসায়ীদের পক্ষ নেওয়ার কারণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা এসকে সুজনকে অবরুদ্ধ করে রাখে স্থানীয়রা। মঙ্গলবার (২২ এপ্রিল) রাতে শহরের Read more

উত্তরার দিয়াবাড়ির হাটে নেই বিদ্যুৎ, ভোগান্তিতে বেপারীরা
উত্তরার দিয়াবাড়ির হাটে নেই বিদ্যুৎ, ভোগান্তিতে বেপারীরা

রাজধানীর উত্তরার সবচেয়ে বড় পশুর হাট হিসেবে পরিচিত দিয়াবাড়ির হাট। এই হাটের ইজারাদার চূড়ান্ত না হওয়ায় আগে-ভাগে গরু নিয়ে এসে Read more

১৮০ দিনে দুই লাখ শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ড্রেস-কেডস দেবে সরকার
১৮০ দিনে দুই লাখ শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ড্রেস-কেডস দেবে সরকার

আগামী ১৮০ দিনের মধ্যে দেশের প্রতিটি উপজেলায় মোট দুই লাখের বেশি শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে স্কুল ড্রেস ও কেডস বিতরণ করার Read more

পিএসসি সংস্কারের দাবিতে বাকৃ‌বি‌তে ট্রেন অবরোধ
পিএসসি সংস্কারের দাবিতে বাকৃ‌বি‌তে ট্রেন অবরোধ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অনশনরত শিক্ষার্থীদের সাথে সংহতি জানিয়ে পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) সংস্কার ও ৪৬তম বিসিএস পরীক্ষার প্রশ্নফাঁসের সাথে জড়িতদের Read more

বাংলাদেশের বিপক্ষে হাসারাঙ্গাকে পাচ্ছে না শ্রীলঙ্কা
বাংলাদেশের বিপক্ষে হাসারাঙ্গাকে পাচ্ছে না শ্রীলঙ্কা

ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজ জিতে বেশ ফুরফুরে মেজাজে আছে শ্রীলঙ্কা। আগামীকাল (বৃহস্পতিবার) থেকে শুরু হবে তিন Read more

এইচএসসিতে যশোর বোর্ডে ২০ কলেজে সবাই ফেল
এইচএসসিতে যশোর বোর্ডে ২০ কলেজে সবাই ফেল

এবারের এইচএসসি পরীক্ষা ফলাফলে যশোর বোর্ডে ২০ কলেজের সকল শিক্ষার্থী ফেল করেছে!  শিক্ষা বোর্ডের দেয়া তথ্যানুযায়ী, শতভাগ ফেল করা কলেজগুলো হচ্ছে- Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন