মুন্সিগঞ্জে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপি গ্যাস সিলিন্ডার বিক্রি ও বিভিন্ন অনিয়মের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।রোববার (৪ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টা থেকে আড়াইটা পর্যন্ত সদর উপজেলার লিচুতলা ও খালইস্ট এলাকায় এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মুন্সিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।এসময় কয়েকটি এলপি গ্যাস বিক্রয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপি গ্যাস সিলিন্ডার বিক্রি করা এবং দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করার অভিযোগের প্রমাণ মেলে। এ কারণে লিচুতলা এলাকার মা স্যানিটারির মালিক মো. লুতফর রহমানকে ৫ হাজার টাকা, খালইস্ট এলাকার মেসার্স হাজী আলী ট্রেডার্সের ম্যানেজার মোহাম্মদ রিফাতকে ৫ হাজার টাকা এবং একই এলাকার আই আর স্যানিটারির ম্যানেজার মো. আব্দুর রহমানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।অভিযানে সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. জামাল উদ্দিন মোল্লা এবং সদর থানা পুলিশের একটি টিম।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাশিয়ার হয়ে যুদ্ধে অংশ নেওয়া বাংলাদেশি যুবক নিহত
রাশিয়ার হয়ে যুদ্ধে অংশ নেওয়া বাংলাদেশি যুবক নিহত

ভবিষ্যতের স্বপ্ন আর পরিবারের অভাব ঘোচাতে রাশিয়ার পথে পা বাড়িয়েছিলেন ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার যুবক মোহাম্মদ আকরাম হোসেন (২৫)। কিন্তু তার Read more

নজরুল বিশ্ববিদ্যালয় ও লিংকন বিশ্ববিদ্যালয় কলেজের দ্বি-পাক্ষিক চুক্তি স্বাক্ষর
নজরুল বিশ্ববিদ্যালয় ও লিংকন বিশ্ববিদ্যালয় কলেজের দ্বি-পাক্ষিক চুক্তি স্বাক্ষর

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ও মালয়েশিয়ার লিংকন বিশ্ববিদ্যালয় কলেজের মাঝে দ্বি-পাক্ষিক এক সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি Read more

এশিয়া কাপ হকিতে বাংলাদেশের প্রথম জয়
এশিয়া কাপ হকিতে বাংলাদেশের প্রথম জয়

এশিয়া কাপ হকির ২০২৫ সালের আসরে শেষ মুহূর্তে অংশগ্রহণের সুযোগ পাওয়ার পর বাংলাদেশ হকি দল শুরুটা ভালো করতে পারেনি। প্রথম Read more

জামালপুরে জমি নিয়ে সংঘর্ষ, নিহত ১
জামালপুরে জমি নিয়ে সংঘর্ষ, নিহত ১

জামালপুরের বকশীগঞ্জে জমি নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে দুলা মিয়া (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। সংঘর্ষে উভয় Read more

নারায়ণগঞ্জে ট্যাংকলরির চাপায় বাইক আরোহী তরুণী নিহত
নারায়ণগঞ্জে ট্যাংকলরির চাপায় বাইক আরোহী তরুণী নিহত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় ট্যাংকলরির (জ্বালানি তেলবাহী গাড়ি) চাপায় আয়েশা আক্তার (২২) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে।বুধবার (২৯ অক্টোবর) রাতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন