এবার জাপানের সমুদ্রসীমায় ২টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে উত্তর কোরিয়া। এই ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে টোকিও। খবর রাশিয়ান নিউজ এজেন্সি তাস’র সরকারি সূত্রের বরাতে জাপানের সংবাদ সংস্থা কিয়োদা জানায়, উত্তর কোরিয়া সম্ভবত এই ক্ষেপণাস্ত্র দুটি ছুঁড়েছে। যা গিয়ে পড়েছে জাপান নিয়ন্ত্রিত সমুদ্রে। ক্ষেপণাস্ত্রের বিষয়টি জানিয়েছে দক্ষিণ কোরিয়াও। দেশটির জয়েন্ট চিফ অফ স্টাফ জানায়, উত্তর কোরিয়া একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। তবে জাপান বলছে দুটি।জাপানি সরকারি সূত্র মতে, ক্ষেপণাস্ত্রগুলো জাপানের একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলের বাইরে পড়েছে। কোনো ক্ষয়ক্ষতি এখনও জানা যায়নি। এই ঘটনার পর জাপানের উপকূলরক্ষী বাহিনী এই অঞ্চলে জাহাজ চলাচলের সময় সম্ভাব্য ক্ষেপণাস্ত্রের অংশ থেকে সাবধান থাকার পরামর্শ দিয়েছে। তবে এখন পর্যন্ত ক্ষেপণাস্ত্র পরীক্ষা বা হামলার বিষয়ে কিছু জানায়নি কিম জং উনের উত্তর কোরিয়া।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কম্বোডিয়ার আর্টিলারি ঘাঁটিতে হামলা চালাল থাইল্যান্ড
কম্বোডিয়ার আর্টিলারি ঘাঁটিতে হামলা চালাল থাইল্যান্ড

কম্বোডিয়ার আর্টিলারি ঘাঁটিতে হামলা চালিয়েছে থাইল্যান্ড। মূলত কম্বোডিয়া সীমান্তে আর্টিলারি ঘাঁটি হিসেবে ব্যবহৃত একটি ভবনে থাই সেনাবাহিনী ওই হামলা চালায়।সোমবার Read more

জাকসু নির্বাচনের ভোটগ্রহণ শুরু
জাকসু নির্বাচনের ভোটগ্রহণ শুরু

শুরু হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ভোটগ্রহণ। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টায় শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকাল Read more

সখীপুরে অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত
সখীপুরে অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত

টাঙ্গাইলের সখীপুরে ব্যাটারিচালিত অটোরিকশা চুরির অভিযোগে সংঘবদ্ধ পিটুনিতে এক যুবক নিহত হয়েছেন। আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার Read more

বরগুনায় নির্মাণকাজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজমিস্ত্রির মৃত্যু, আহত-১
বরগুনায় নির্মাণকাজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজমিস্ত্রির মৃত্যু, আহত-১

বরগুনার পাথরঘাটা পৌর শহরের ৪নং ওয়ার্ডে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবু হানিফ (৪০) নামে এক রাজমিস্ত্রির মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (১৩ জুলাই) Read more

আরও ৩১ কোটি ডলার কিনবে বাংলাদেশ ব্যাংক
আরও ৩১ কোটি ডলার কিনবে বাংলাদেশ ব্যাংক

ডলারের দরপতন ঠেকাতে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে আরও ডলার কেনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক (বিবি)। মঙ্গলবার (১৫ জুলাই) এই সিদ্ধান্তের কথা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন