বৃষ্টির মত কনকনে শীতে কাঁপছে উত্তরাঞ্চলের জেলা কুড়িগ্রাম। সন্ধ্যার পর নামছে ঘন কুয়াশা। সেই সঙ্গে বাড়ছে শীতের তীব্রতা। ফলে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে-খাওয়া দিনমজুর ও নিম্নআয়ের শ্রমজীবী মানুষেরা। রোববার (৪ জানুয়ারি) সকাল ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ ৯৯ শতাংশ।হিমালয়ের পাদদেশে অবস্থিত এ অঞ্চলে দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে শীত। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা কমে যাওয়ায় জেলাজুড়ে শীতের দাপট তীব্র আকার ধারণ করেছে। এতে করে চরম ভোগান্তিতে পড়েছে তিস্তা, ব্রহ্মপুত্র, দুধকুমর, ধরলাসহ ১৬ নদ-নদীর চরাঞ্চলের মানুষ।নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের ভ্যানচালক আফজাল হোসেন বলেন, ঠান্ডা এত বেশি যে গাড়ি নিয়ে বের হলে শরীর শীতল হয়ে যায়। ঠান্ডায় হাত-পা কাঁপে। ঠান্ডার কারণে ভ্যান চালাতে পারছি না।রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, রোববার (৪ জানুয়ারি) সকাল ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ ৯৯ শতাংশ। আগামী কয়েক দিন তাপমাত্রা এমনই থাকার সম্ভাবনা রয়েছে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
লিটারপ্রতি ১ টাকা কমল জ্বালানি তেলের দাম
লিটারপ্রতি ১ টাকা কমল জ্বালানি তেলের দাম

মার্চ ও এপ্রিলে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার পর মে মাসের জন্য নতুন দাম নির্ধারেণ করা হয়েছে। ডিজেল, কেরোসিন, পেট্রোল Read more

আলফাডাঙ্গায় বিএনপি নেতাকে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ২
আলফাডাঙ্গায় বিএনপি নেতাকে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ২

ফরিদপুরের আলফাডাঙ্গায় পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে সাইফুল সর্দার ওরফে সাইফেল (৪৯) নামে এক বিএনপি নেতাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা Read more

১২ উইকেটে বাংলাদেশ জিতলো ওয়ানডে সিরিজ
১২ উইকেটে বাংলাদেশ জিতলো ওয়ানডে সিরিজ

ঢাকা, ২৪ অক্টোবর: ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে বাংলাদেশ আজ ওয়েস্ট ইন্ডিজকে শেষ ম্যাচে ১৭৯ রানের বড় ব্যবধানে হারিয়ে Read more

সিরাজদিখানে ১০ স্থানে অবৈধ ড্রেজার ও পাইপ অপসারণ
সিরাজদিখানে ১০ স্থানে অবৈধ ড্রেজার ও পাইপ অপসারণ

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার ১০ স্থানে অবৈধ ড্রেজার ও বিপুল পরিমাণ পাইপ অপসারণ ও বিনষ্ট করেছে ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টা Read more

মই বেয়ে উঠতে হয় ২৭ লাখ টাকার সেতুতে!
মই বেয়ে উঠতে হয় ২৭ লাখ টাকার সেতুতে!

বরিশাল জেলার আগৈলঝাড়ার রাজিহার ইউনিয়নের বাশাইল এলাকার সড়ক দিয়ে চলার পথে হঠাৎ মাঝ বরাবর পড়বে একটি সেতু। যে সেতুটি স্থানীয় Read more

আপনার বোনকে বিহারে আনুন, আমরাই তাকে বাংলাদেশে পাঠাবো, মোদিকে ওয়াইসি
আপনার বোনকে বিহারে আনুন, আমরাই তাকে বাংলাদেশে পাঠাবো, মোদিকে ওয়াইসি

ভারতের বিহার রাজ্যে অক্টোবর‑নভেম্বর মাসে বিধানসভা নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপ বেড়েছে। এই উত্তাপের একটি নতুন মাত্রা আনল ‘বাংলাদেশি অনুপ্রবেশকারী’ ইস্যু। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন