বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসানকে গ্রেপ্তারের ঘটনায় কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে সংগঠনটি। শনিবার (০৩ জানুয়ারি) রাতে সংগঠনটির ভেরিফায়েড ফেসবুক পেজে পৃথক পোস্টে প্রতিক্রিয়া জানিয়ে কঠোর কর্মসূচিরও ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।সর্বশেষ পোস্টে বলা হয়, ‘জুলাই যোদ্ধা মাহদী হাসানকে এক ঘণ্টার মধ্যে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে। অন্যথায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সারাদেশে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।’এর কিছুক্ষণ আগে পৃথক আরেকটি পোস্টে বলা হয়, ‘হবিগঞ্জ জেলার পুলিশ সুপার ইয়াসমিন খাতুন আনুষ্ঠানিকভাবে ওসিকে হুমকি দেয়া এবং নির্বাচনী পরিবেশ নষ্ট হওয়ার আশঙ্কাসহ নানা অস্পষ্ট ও অযৌক্তিক কারণ দেখিয়ে মাহদী হাসানকে গ্রেপ্তারের কথা স্বীকার করেছেন।’পোস্টে আরও বলা হয়, ‘জুলাই যোদ্ধা মাহদী হাসানকে অযৌক্তিকভাবে গ্রেপ্তারের দায়ে হবিগঞ্জ জেলার পুলিশ সুপার এবং শায়েস্তাগঞ্জ থানার ওসিকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে।’এর আগে শনিবার সন্ধ্যায় মাহদী হাসানকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। থানায় বসে ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে তার উত্তপ্ত বাক্যবিনিময়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
লালপুরে ছয় মাসে ৩০ ট্রান্সফরমার চুরি
লালপুরে ছয় মাসে ৩০ ট্রান্সফরমার চুরি

নাটোরের লালপুরে সেচ প্রকল্পে ব্যবহৃত বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। ফলে গ্রাহকদের মধ্যে ছড়িয়ে পড়েছে চুরির আতঙ্ক। শুধু গত ১০ Read more

নবীনগরে যৌথ বাহিনীর অভিযানে কুখ্যাত ডাকাত মাঞ্জু গ্রেফতার
নবীনগরে যৌথ বাহিনীর অভিযানে কুখ্যাত ডাকাত মাঞ্জু গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার টিএনটি পাড়ায় যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার হয়েছে কুখ্যাত ডাকাত মাঞ্জু। রবিবার (০১ জুন) গভীর রাতে গোপন Read more

শনিবার ব্যাংক খোলা রাখার নির্দেশ
শনিবার ব্যাংক খোলা রাখার নির্দেশ

হজ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংকের শাখা বা উপশাখা আগামী ১৮ অক্টোবর (শনিবার) খোলা রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ব্যাংকগুলোকে নির্দেশ Read more

নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘আপ বাংলাদেশ’র আত্মপ্রকাশ
নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘আপ বাংলাদেশ’র আত্মপ্রকাশ

জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ) নামের নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ হয়েছে। এর আহ্বায়ক হিসেবে দায়িত্ব Read more

খাগড়াছড়িতে জুম্ম ছাত্র-জনতার অবরোধ কর্মসূচি পুরোপুরি প্রত্যাহার
খাগড়াছড়িতে জুম্ম ছাত্র-জনতার অবরোধ কর্মসূচি পুরোপুরি প্রত্যাহার

খাগড়াছড়ি পার্বত্য জেলায় ৫ অক্টোবর পর্যন্ত ঘোষিত 'স্থগিত অবরোধ' কর্মসূচি পুরোপুরি প্রত্যাহার করা হয়েছে। শনিবার (৪ অক্টোবর) সকালে জুম্ম ছাত্র-জনতার Read more

ইজারাবিহীন শান্তিপুরের বালু কর্তন ও পরিবহন, ৫ জনের কারাদণ্ড
ইজারাবিহীন শান্তিপুরের বালু কর্তন ও পরিবহন, ৫ জনের কারাদণ্ড

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ইজারাবিহীন আলোচিত শান্তিপুর নদীতে অবৈধভাবে বালু কর্তন ও পরিবহনকালে মোবাইল কোর্ট পরিচালনা করে ৫ জনকে আটক করে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন