যশোরে আলমগীর হোসেন নামে বিএনপির এক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে যশোর শহরের শংকরপুর এলাকায় এ ঘটনা ঘটে।নিহত আলমগীর যশোর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও শংকরপুর ইসাহাক সড়ক এলাকার ইন্তাজ চৌধুরীর ছেলে।জানা গেছে, সন্ধ্যায় পৌর কাউন্সিলরের কার্যালয়ের সামনে বসে ছিলেন আলমগীর হোসেন। ওই সময় কয়েকজন দুর্বৃত্ত মাথায় পিস্তল ঠেকিয়ে তাকে গুলি করে পালিয়ে যায়। পরে দ্রুত যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক আলমগীর হোসেনকে মৃত ঘোষণা করেন।যশোর কোতোয়ালি মডেল থানার ওসি ফারুক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে ইতোমধ্যে যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কী কারণে ও কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।এ ঘটনায় এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ওসমান হাদিকে নিয়ে পোস্ট, আসিফ মাহমুদের ফেসবুক পেইজ উধাও
ওসমান হাদিকে নিয়ে পোস্ট, আসিফ মাহমুদের ফেসবুক পেইজ উধাও

সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার অফিশিয়াল ফেসবুক পেজটি রিমুভ করে দেয়া হয়েছে। ৩০ লক্ষাধিক ফলোয়ার সমৃদ্ধ এই পেজটি Read more

দুই দিনে বেনাপোল দিয়ে রপ্তানি হলো প্রায় ৬৪ মেট্রিক টন পদ্মার ইলিশ
দুই দিনে বেনাপোল দিয়ে রপ্তানি হলো প্রায় ৬৪ মেট্রিক টন পদ্মার ইলিশ

দেশের বাজারে এক কেজি ইলিশের দাম দুই হাজার টাকার উপরে। আর ভারতে রপ্তানি হচ্ছে মাত্র এক হাজার ৫৩৩ টাকা দরে। Read more

বাঘায় স্ত্রীর পরকীয়া সন্দেহে তিন সহদর ভাইকে কুপিয়ে জখম
বাঘায় স্ত্রীর পরকীয়া সন্দেহে তিন সহদর ভাইকে কুপিয়ে জখম

রাজশাহীর বাঘায় বুধবার (৯ এপ্রিল) রাত ৮ টার দিকে উপজেলার বাউসা ইউনিয়নের বাউসা মাঝপাড়া বাজার এলাকায় স্ত্রীর পরকীয়া সন্দেহে কথা Read more

বিশ্বে কমছে সন্তান জন্মহার, জাতিসংঘের উদ্বেগ
বিশ্বে কমছে সন্তান জন্মহার, জাতিসংঘের উদ্বেগ

ভারতের মুম্বাইয়ে বসবাস করেন নম্রতা নাংগিয়া এবং তার স্বামী। তাদের পাঁচ বছর বয়সী মেয়েকে নিয়ে তারা সন্তুষ্ট থাকলেও আরেকটি সন্তান Read more

৫ মামলায় হাইকোর্টে জামিন চেয়েছেন সাবেক প্রধান বিচারপতি
৫ মামলায় হাইকোর্টে জামিন চেয়েছেন সাবেক প্রধান বিচারপতি

রায় জালিয়াতি ও হত্যাসহ ৫ মামলায় হাইকোর্টে জামিন আবেদন করেছেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক। আজ সোমবার (২০ Read more

প্রতিদিন যে ৩ খাবার নীরবে ধ্বংস করছে আপনার লিভার
প্রতিদিন যে ৩ খাবার নীরবে ধ্বংস করছে আপনার লিভার

লিভার আমাদের শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ, যা ডিটক্সিফিকেশন, হজম এবং বিপাকের কাজ করে। তবে সাম্প্রতিক স্বাস্থ্য গবেষণা ও বিশেষজ্ঞদের মতে, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন