চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে ঋণখেলাপির দায়ে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) প্রার্থী এম. এয়াকুব আলীসহ চারজন প্রার্থীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে। অপরদিকে সব কাগজপত্র সঠিক থাকায় বিএনপির এনামুল হক এনাম ও জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. ফরিদুল সহ মোট সাতজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কর্তৃপক্ষ।শনিবার (৩ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে চট্টগ্রাম-১২ পটিয়া আসনের ১১ জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। যাচাই শেষে রিটার্নিং অফিসার ও চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া এ সিদ্ধান্ত জানান।বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন, বিএনপির এনামুল হক এনাম, জামায়াতে ইসলামীর ডা. ফরিদুল আলম, গণঅধিকার পরিষদের ডা. এমদাদুল হাসান, ইসলামী ফ্রন্টের ছৈয়দ এয়ার মো. পেয়ারু, ইসলামী আন্দোলনের এসএম বেলাল নুর, ইনসানিয়াত বিপ্লবের আবু তালেব হেলালী এবং জাতীয় পার্টির (এরশাদ) ফরিদ আহমদ চৌধুরী।অন্যদিকে ঋণখেলাপির কারণে এলডিপির প্রার্থী এম. এয়াকুব আলীর মনোনয়নপত্র বাতিল করা হয়। এছাড়া দলীয় মনোনয়নপত্রের সত্যতা যাচাই না হওয়ায় জাতীয় পার্টি (জেপি) প্রার্থী ও সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলামের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়। মিথ্যা তথ্য প্রদানের অভিযোগে স্বতন্ত্র প্রার্থী শাখাওয়াত হোসাইন এবং কেন্দ্রীয় বিএনপি নেতা সৈয়দ সাদাত আহমদের মনোনয়নপত্রও বাতিল করা হয়। এ সময় তাদের দুজনকে সতর্কও করেন রিটার্নিং অফিসার।তবে সৈয়দ সাদাত আহমদের প্রতিনিধি মো. সাখাওয়াত জানান, এর আগেই তারা বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়ে প্রার্থিতা প্রত্যাহারের আবেদন জমা দিয়েছেন।এ বিষয়ে রিটার্নিং অফিসার ও চট্টগ্রাম জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিয়া বলেন, যাচাই-বাছাই শেষে পটিয়া আসনে মোট ১১ জন প্রার্থীর মধ্যে ৭ জনের মনোনয়নপত্র বৈধ এবং ৪ জনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে। অবৈধ ঘোষিত প্রার্থীরা চাইলে নির্ধারিত সময়ের মধ্যে আপিল করতে পারবেন।আরডি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উখিয়ায় মুখোশধারী ডাকাতের গুলিতে গৃহকর্তা নিহত
উখিয়ায় মুখোশধারী ডাকাতের গুলিতে গৃহকর্তা নিহত

কক্সবাজারের উখিয়া উপজেলায় মুখোশধারী সশস্ত্র ডাকাতের গুলিতে এক গৃহকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছোট ভাই গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন Read more

রামুতে সন্ত্রাসবিরোধী অভিযান: শাহীনের বাড়ি থেকে উদ্ধার গুলি-ল্যাপটপ
রামুতে সন্ত্রাসবিরোধী অভিযান: শাহীনের বাড়ি থেকে উদ্ধার গুলি-ল্যাপটপ

কক্সবাজারের রামুর শীর্ষ সন্ত্রাসী শাহীনুর রহমান শাহীন ওরফে ডাকাত শাহীনের বাড়িতে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। রোববার (২৫ মে) ভোরে উপজেলার গর্জনিয়ার Read more

অস্ট্রেলিয়ার সংসদে তারেক রহমানকে ‌অভিনন্দন জানিয়ে প্রস্তাব উত্থাপন
অস্ট্রেলিয়ার সংসদে তারেক রহমানকে ‌অভিনন্দন জানিয়ে প্রস্তাব উত্থাপন

প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস পার্লামেন্টে একটি মোশন (প্রস্তাব) উত্থাপন করা হয়েছে। মূলত বাংলাদেশের সাম্প্রতিক সাধারণ Read more

শ্রমিক বিক্ষোভে মহাসড়ক অবরোধ, সেনাবাহিনীর তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে
শ্রমিক বিক্ষোভে মহাসড়ক অবরোধ, সেনাবাহিনীর তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে

গাজীপুরের কালিয়াকৈরে শ্রমিক অসন্তোষের জেরে শনিবার (২৬ এপ্রিল) সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন ইন্টারস্টপ কারখানার শ্রমিকরা। প্রায় এক ঘণ্টা ধরে Read more

পে-স্কেল নিয়ে অবশেষে যেসব সিদ্ধান্ত হলো
পে-স্কেল নিয়ে অবশেষে যেসব সিদ্ধান্ত হলো

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নবম পে-স্কেল নিয়ে ডাকা রুদ্ধদ্বার বৈঠক শেষ হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) বিকেল তিনটায় শুরু হওয়া এ সভা Read more

সিংড়ায় যুবদল কর্মীর উপরে হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
সিংড়ায় যুবদল কর্মীর উপরে হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

নাটোরের সিংড়ায় সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে আহত যুবদল কর্মী সোহেলের উপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে কয়েকটি গ্রামের শতাধিক মানুষ।সোমবার (১৯ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন