কুমিল্লার হোমনায় আলোচিত দুই হত্যা মামলার দুই মূল আসামিকে পৃথক অভিযানে গ্রেফতার করেছে হোমনা থানা পুলিশ। আলোচিত দুই হত্যা মামলার মূল আসামিদের শনিবার (৩ জানুয়ারি) সকালে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কুমিল্লা জেলা কারাগারে পাঠানো হয়।শুক্রবার (২ জানুয়ারি) বিকালে হোমনা থানার উপ-পরিদর্শক (এসআই) তাপস কুমার সরকারের নেতৃত্বে পৃথক বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১৬ মার্চ দায়ের করা বিল্লাল হত্যা মামলার মূল আসামি ঘারমোড়া ইউনিয়নের বড় ঘারমোড়া গ্রামের খান সাবের ছেলে জাকির হোসেন ওরফে ছোট (২২) কে ঘারমোড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। অপরদিকে ২০২৫ সালের ১২ ডিসেম্বর দায়ের করা মাথাভাঙ্গা ইউনিয়নের বিজয় নগর গ্রামের অটোচালক শান্ত দাস হত্যা মামলার মূল আসামি মধ্যকান্দি গ্রামের জলিল আমিনের ছেলে রাসেল কে মধ্যকান্দি এলাকা থেকে আটক করা হয়।হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোরশেদুল আলম চৌধুরী বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে আলোচিত দুই হত্যা মামলার মূল আসামিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।’ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ৩০ কিলোমিটার যানজট
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ৩০ কিলোমিটার যানজট

ঈদযাত্রার শেষ দিনেও ভোগান্তি নিয়ে বাড়ি ফিরছে উত্তরবঙ্গের ঘরমুখো মানুষ। ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ৩০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। এতে Read more

ভারতে সড়ক দুর্ঘটনায় নিহত ১৫
ভারতে সড়ক দুর্ঘটনায় নিহত ১৫

ভারতের রাজস্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন।  এছাড়া আহত হয়েছেন আরও তিনজন।  রোববার (২ নভেম্বর) ভোরের দিকে রাজ্যের Read more

পৃথিবীর ৮ম সর্বোচ্চ চূড়া ‘মানাসলু’ জয় করলেন বাংলাদেশি পর্বতারোহী তৌফিক
পৃথিবীর ৮ম সর্বোচ্চ চূড়া ‘মানাসলু’ জয় করলেন বাংলাদেশি পর্বতারোহী তৌফিক

পৃথিবীর ৮ম সর্বোচ্চ চূড়া ‘মানাসলু’ জয় করলেন বাংলাদেশের পর্বতারোহী তৌফিক আহমেদ তমাল। আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ভোর ৪টায় মানাসলু জয় Read more

লামার টঙ্গঝিরিতে চাঁদাবাজির সময় তিন পাহাড়ি আটক
লামার টঙ্গঝিরিতে চাঁদাবাজির সময় তিন পাহাড়ি আটক

পার্বত্য বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের টঙ্গঝিরি এলাকায় গভীর রাতে চাঁদাবাজির সময় স্থানীয় জনসাধারণের সাহসিকতায় তিন ব্যক্তিকে হাতেনাতে আটক করা Read more

ভৈরবকে জেলা ঘোষণার দাবিতে ট্রেন আটকে বিক্ষোভ
ভৈরবকে জেলা ঘোষণার দাবিতে ট্রেন আটকে বিক্ষোভ

ভৈরবকে জেলার দাবিতে রেলপথে চলন্ত ট্রেন আটকিয়ে বিক্ষোভ করেছে ছাত্র জনতা। বুধবার (১৫ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার সময় ট্রেনটি ভৈরব Read more

নির্বাচনের পরিবেশ সন্তোষজনক, অবাধ-সুষ্ঠুভাবে উপহার দেওয়া সম্ভব: সিইসি
নির্বাচনের পরিবেশ সন্তোষজনক, অবাধ-সুষ্ঠুভাবে উপহার দেওয়া সম্ভব: সিইসি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত সন্তোষজনক বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। আজ সোমবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন