গাজায় ত্রাণ কার্যক্রম পরিচালনাকারী ৩৭টি মানবিক সংস্থার উপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে ইসরাইল। খবর এএফপি’রবৃহস্পতিবার (১ জানুয়ারি) তারা এই ঘোষণা দেয়। সংস্থাগুলো নির্ধারিত সময়সীমার মধ্যে ‘নিরাপত্তা ও স্বচ্ছতার মান’ পূরণে ব্যর্থ হওয়ায় তাদের এই অঞ্চল থেকে নিষিদ্ধ করা হবে বলে জানায় তারা। বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মহলের তীব্র সমালোচনা সত্ত্বেও এই সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে জানানো হয়েছে। ইসরাইলি কর্তৃপক্ষ জানায়, আন্তর্জাতিক এনজিওগুলোকে তাদের ফিলিস্তিনি কর্মীদের বিস্তারিত তথ্য প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছিল। সেই শর্ত পূরণ না করায় সংশ্লিষ্ট এনজিওগুলোকে আগামী ১ মার্চের মধ্যে গাজায় সব ধরনের কার্যক্রম বন্ধ করতে বলা হয়েছে। এই সিদ্ধান্তের ফলে গাজায় মানবিক পরিস্থিতি আরও সংকটাপন্ন হয়ে উঠতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ। সংস্থাটির মতে, যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনি ভূখণ্ডে ত্রাণ কার্যক্রম সীমিত হলে মানবিক সংকট মারাত্মকভাবে বেড়ে যাবে।এদিকে, ইসরাইলের এমন পদক্ষেপে বেশ কয়েকটি মানবিক সংস্থা অভিযোগ করেছে, ইসরাইলের আরোপিত এসব শর্ত আন্তর্জাতিক মানবিক আইনের পরিপন্থী এবং এতে তাদের স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করার অধিকার ক্ষুণ্ন হচ্ছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শহীদ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত
শহীদ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির জানাজা সম্পন্ন হয়েছে। তার জানাজার নামাজ পড়িয়েছেন তার বড় ভাই আবু বকর সিদ্দিক। আজ Read more

প্রাইম ব্যাংকে চাকরির সুযোগ
প্রাইম ব্যাংকে চাকরির সুযোগ

প্রাইম ব্যাংক পিএলসিতে ‘এইচআর বিজনেস পার্টনার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ০২ জুলাই ২০২৫ তারিখ পর্যন্ত আবেদন করতে Read more

হামাস নেতা সিনওয়ারের মৃত্যু নিয়ে যা বললেন নেতানিয়াহু
হামাস নেতা সিনওয়ারের মৃত্যু নিয়ে যা বললেন নেতানিয়াহু

হামাসের গাজাভিত্তিক প্রভাবশালী নেতা মোহাম্মদ সিনওয়ার ‘সম্ভবত’ একটি সামরিক অভিযানে নিহত হয়েছেন বলে দাবি করেছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।  বুধবার (২১ Read more

ভোলায় গ্যাস ট্যাবলেট খেয়ে এক কিশোরীসহ পৃথক ঘটনায় ৩ জনের মৃত্যু
ভোলায় গ্যাস ট্যাবলেট খেয়ে এক কিশোরীসহ পৃথক ঘটনায় ৩ জনের মৃত্যু

ভোলায় গ্যাস ট্যাবলেট খেয়ে এক কিশোরীসহ পৃথক ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ না থাকায় লাশ বিনা ময়নাতদন্তে পরিবারের Read more

খানসামায় পৃথক ঘটনায় পুকুরে ডুবে শিশুসহ কিশোরের মৃত্যু
খানসামায় পৃথক ঘটনায় পুকুরে ডুবে শিশুসহ কিশোরের মৃত্যু

দিনাজপুরের খানসামা উপজেলায় পৃথক দুইটি ঘটনায় পুকুরের পানিতে ডুবে শিশুসহ এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। দুইটি ঘটনা ঘটেছে ভাবকী ও Read more

যুক্তরাষ্ট্রে নির্বিচার গুলিতে নিহত ৪
যুক্তরাষ্ট্রে নির্বিচার গুলিতে নিহত ৪

যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে নির্বিচার গুলির এক ঘটনায় চারজন নিহত  হয়েছেন। এ ঘটনায় ও আরও ১২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন