তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের শোক ঘোষণা করেছে সরকার। এ সময় আনন্দ উৎসবসহ ইংরেজি নববর্ষ উদযাপনও সীমিত করে পালনের ঘোষণা দেওয়া হয়। কিন্তু শোকের দিনে কুড়িগ্রামের কচাকাটা থানার ওসি সোয়েল রানা খাসি জবাই দিয়ে ভূরিভোজের আয়োজন করেছেন বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) আয়োজনের একটি খণ্ডচিত্র থানার উপ-পরিদর্শক (এসআই) ও কনস্টেবল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচারও করেন। বিষয়টি নিয়ে পুলিশসহ সর্বমহলে আলোচনা সমালোচনা সৃষ্টি হয়। এসআই ফাইসাল তার ফেসবুক প্রফাইলে খাসি কাটার একটি ছবি দিয়ে লেখেন- ২০২৬ সালকে বরণ করতে প্রস্তুতি চলছে। অন্য একটি ছবিতে থানার ওসি ও এসআই ইব্রাহিমের খাবার দৃশ্যের একটি ছবি পোস্ট করে লেখেন- কচাকাটা থানার অফিসার্স ইনচার্জ মহোদয়। এছাড়া আরও একজন কনেস্টেবলকে একই ধরনের পোস্ট দিতে দেখা যায়। থানার এমন কাণ্ডে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে আলোচনার ঝড় উঠেছে। এছাড়া একই রাতে স্থানীয় জাতীয় পার্টির ১৫ থেকে ২০ নেতাকর্মীর সঙ্গে ঘণ্টাব্যাপী আলোচনা ও মিষ্টিমুখ করেছেন ওসি। জানা যায়, স্থানীয় জাতীয় পার্টির নেতাকর্মীরা ৫ কেজি মিষ্টি নিয়ে ওসির সঙ্গে দেখা করতে আসেন। সেই মিষ্টি উৎসব করে বিতরণ করা হয়। এ নিয়ে সমালোচনাও হয়। বিষয়টি নিয়ে স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা থানায় গিয়ে প্রতিবাদ করেন। বল্লভেরখাষ ইউনিয়নের ছাত্রদল সভাপতি মাইদুল ইসলাম জানান, কচাকাটা থানায় খাসি মেরে ভূরিভোজ ও মিষ্টি বিতরণ করে রাষ্ট্রীয় শোক দিবসে ইংরেজি নববর্ষ উদযাপন করায় আমরা মর্মাহত। আমরা এ খবর পেয়ে ১ জানুয়ারি সন্ধ্যায় চার ইউনিয়নের ছাত্রদলের নেতাকর্মীরা থানায় গিয়ে প্রতিবাদ করেছি। জাতীয় পার্টির কচাকাটা ইউনিয়নের নেতা ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহাদৎ হোসেন জানান, জাতীয় পার্টির প্রার্থীর গণসংযোগ আছে। সেই বিষয়ে ওসিকে অবহিত করতে আমরা গিয়েছিলাম। এ সময় বলদিয়া ইউনিয়নের জাতীয় পার্টির নেতা ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক কয়েক কেজি মিষ্টি নিয়ে আসছিলেন।বিএনপির কেদার ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আনিছুর রহমান জানান, দেশনেত্রীকে হারিয়ে সারা দেশের মানুষ যখন বেদনাতুর তখন কচাকাটা থানায় ওসিসহ সব কর্মকর্তারা ভূরিভোজ ও মিষ্টি বিতরণ করে আনন্দ উৎসব করেন। এ বিষয়ে আমরা তিব্র নিন্দা জ্ঞাপন করছি। এছাড়া এ থানার সব অফিসার অর্থ লেনদেনের মাধ্যমে ফ্যাসিস্টদের পুর্নবাসন করছে। এ বিষয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবহিত করে আমরা এর প্রতিকার চাই।কচাকাটা থানার ওসি সোয়েল রানা জানান, থানায় কোনো পার্টি বা ভূরিভোজের আয়োজন করা হয়নি। আমাদের মেসের প্রতি মাসের শেষ দিন এমন খাওয়ার আয়োজন করা হয়ে থাকে। থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে কোনো আয়োজন করা হয়নি।এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (ভূরুঙ্গামারী–কচাকাটা সার্কেল) মুনতাসির মামুন মুন বলেন, এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে ব্যবস্থা নেওয়া হবে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিচ্ছিন্ন হওয়ার পথে গলাচিপা-পটুয়াখালী মহাসড়ক
বিচ্ছিন্ন হওয়ার পথে গলাচিপা-পটুয়াখালী মহাসড়ক

পটুয়াখালীর গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নে ভয়াবহ নদীভাঙনের কবলে পড়েছে গলাচিপা-পটুয়াখালী মহাসড়ক। ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের লঞ্চঘাটসংলগ্ন এলাকায় জোয়ারের পানিতে গাইড Read more

রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘে উচ্চ-স্তরের সম্মেলন আজ
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘে উচ্চ-স্তরের সম্মেলন আজ

মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম এবং অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে একটি গুরুত্বপূর্ণ উচ্চ-স্তরের সম্মেলন মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সাধারণ Read more

কুমিল্লা-৩ আসন থেকে মনোনয়নপত্র নিলেন আসিফ মাহমুদ
কুমিল্লা-৩ আসন থেকে মনোনয়নপত্র নিলেন আসিফ মাহমুদ

অন্তর্বর্তীকালিন সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পক্ষে কুমিল্লা থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। কুমিল্লা-৩ (মুরাদনগর) আসন থেকে স্বতন্ত্র Read more

ইশরাকের পক্ষে আদালতের রায়ে জনপ্রত্যাশার প্রতিফলন ঘটেছে: রিজভী
ইশরাকের পক্ষে আদালতের রায়ে জনপ্রত্যাশার প্রতিফলন ঘটেছে: রিজভী

ইশরাক হোসেনের পক্ষে আদালতের রায়ে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।বৃহস্পতিবার (২২ মে) Read more

দেশে তেলের কোনো সংকট নেই, দামও বাড়ছে না: সেতুমন্ত্রী
দেশে তেলের কোনো সংকট নেই, দামও বাড়ছে না: সেতুমন্ত্রী

দেশে জ্বালানি তেলের দাম বাড়ছে না জানিয়ে পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ‘পর্যাপ্ত পরিমাণে তেল সরবরাহ করা হচ্ছে। Read more

বিদেশি বায়ারের প্রতারণায় চট্টগ্রামের গার্মেন্টস মালিকের ৩ কোটি টাকার ক্ষতি
বিদেশি বায়ারের প্রতারণায় চট্টগ্রামের গার্মেন্টস মালিকের ৩ কোটি টাকার ক্ষতি

বাংলাদেশের তৈরি পোশাক শিল্প, দেশের রপ্তানি আয়ের প্রধান খাত, বর্তমানে নানা চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে। বিদেশি বায়ার, বায়িং হাউস, শিপিং লাইন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন