চট্টগ্রামের আনোয়ারা উপজেলার সড়কের পাশ থেকে উদ্ধার হওয়া দুই অভিভাবকহীন শিশুর জীবনে এক নির্মম বৈপরীত্য দেখা দিয়েছে। চার বছর বয়সী আয়েশা শারীরিকভাবে সুস্থ থাকলেও তার দুই বছর বয়সী ছোট ভাই মোরশেদ বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়ছে।শিশু দুটির দায়িত্ব বর্তমানে চট্টগ্রাম জেলা প্রশাসক ও আনোয়ারা উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে রয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে ধারণ করা একটি ভিডিওতে দেখা যায়, আইসিইউ বেডে নিথর হয়ে পড়ে আছে শিশু মোরশেদ। তার পাশে সার্বক্ষণিক দায়িত্বে রয়েছেন দুইজন নার্স।উদ্ধারের পর থেকে শিশু দুটির পাশে থাকা সিএনজি চালক মহিম উদ্দিন ও স্থানীয় বাসিন্দা দিদারুল ইসলাম জানান, জেলা প্রশাসনের তত্ত্বাবধানে নেওয়ার পর অসুস্থ শিশু মোরশেদকে প্রথমে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়।অপরদিকে, বড় বোন আয়েশা বর্তমানে সম্পূর্ণ সুস্থ রয়েছে। সে সময় কাটাচ্ছে খেলাধুলার মধ্য দিয়ে, তবে মাঝে মাঝে ছোট ভাই মোরশেদকে খুঁজে বেড়াতে দেখা যায়।এ বিষয়ে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার বলেন, “শিশু দুটির দায়িত্ব জেলা প্রশাসক গ্রহণ করেছেন। উদ্ধারের সময় থেকেই ছোট শিশু মোরশেদ অসুস্থ ছিল। দীর্ঘদিন চিকিৎসা না পাওয়ায় তার শারীরিক অবস্থা গুরুতর হয়ে ওঠে। বর্তমানে চিকিৎসকরা সার্বক্ষণিক নজরদারিতে রেখেছেন।”প্রসঙ্গত, গত ২৮ ডিসেম্বর রাতে চট্টগ্রামের পিএবি সড়কের পাশ থেকে দুই শিশুকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেন স্থানীয়রা। বিষয়টি প্রকাশ্যে এলে মানবিক দিক বিবেচনায় চট্টগ্রাম জেলা প্রশাসন ও আনোয়ারা উপজেলা প্রশাসন শিশু দুটির দায়িত্ব গ্রহণ করে।এ ঘটনায় বুধবার (৩১ ডিসেম্বর) রাত আনুমানিক ১টার দিকে বাঁশখালী উপজেলা থেকে শিশু দুটির বাবা খোরশেদ আলমকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়। জিজ্ঞাসাবাদে তিনি পারিবারিক কলহের কথা স্বীকার করেছেন। খোরশেদ আলমের বাড়ি খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার মহামনি এলাকায় বলে জানা গেছে।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে নজর কেড়েছে ঘোড়সওয়ার
‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে নজর কেড়েছে ঘোড়সওয়ার

গাজায় ইসরাইলি আগ্রাসনের শিকার ফিলিস্তিনিদের পক্ষে সংহতি জানিয়ে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে আসছেন সর্বস্তরের মানুষ। দেশের নানা প্রান্ত থেকে দলে Read more

পুলিশের কোনো কর্মকর্তা অপরাধে জড়ালে ব্যবস্থা নেওয়া হয়
পুলিশের কোনো কর্মকর্তা অপরাধে জড়ালে ব্যবস্থা নেওয়া হয়

পুলিশ বাহিনীতে কোনো কর্মকর্তা কোনো অপরাধের সঙ্গে জড়িত হলে যথাযথ অনুসন্ধান করে বিধি মোতাবেক বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়। সম্প্রতি অনেকগুলো Read more

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ৪০৬
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ৪০৬

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৪০৬ জন নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন।বুধবার Read more

সিরাজগঞ্জ-২ আসনের সাবেক এমপি হেনরীর ৪ দিনের রিমান্ড মঞ্জুর
সিরাজগঞ্জ-২ আসনের সাবেক এমপি হেনরীর ৪ দিনের রিমান্ড মঞ্জুর

সিরাজগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে কলেজ ছাত্র আসিফ হোসাইন (১৯) হত্যার ঘটনায় দায়ের করা মামলায়  সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ Read more

আপনার ওপর কোরবানি ওয়াজিব বুঝবেন যেভাবে
আপনার ওপর কোরবানি ওয়াজিব বুঝবেন যেভাবে

ইসলামের অন্যতম তাৎপর্যমণ্ডিত ও ফজিলতপূর্ণ ইবাদত কোরবানি। এতে আছে আত্মত্যাগের ঐতিহাসিক মহিমা। কোরবানি শুরু হয়েছিল হযরত আদম (আ.)–এর দুই পুত্র Read more

সিরাজদিখানে খামারিদের মধ্যে সাইলেজ প্রযুক্তি হস্তান্তর ও উপকরণ বিতরণ
সিরাজদিখানে খামারিদের মধ্যে সাইলেজ প্রযুক্তি হস্তান্তর ও উপকরণ বিতরণ

গবাদিপশুর খাদ্যঘাটতি দূর ও প্রাণিপুষ্টির উন্নয়নের লক্ষ্যে মুন্সীগঞ্জের সিরাজদিখানে খামারিদের মাঝে সাইলেজ প্রযুক্তি হস্তান্তর ও উপকরণ বিতরণ করা হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন