ভোলার মেঘনা নদীতে একটি কার্গো জাহাজের ধাক্কায় প্রায় ৩০০ মণ লবণবাহী ‘এমভি দিলোয়ারা-৩’ নামের একটি মালবাহী ট্রলার ডুবে গেছে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ট্রলারটির মালিক।বৃহস্পতিবার (১ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে ভোলা সদর উপজেলার তুলাতুলি সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।ট্রলারটির মাঝি বিল্লাল হোসেন জানান, বৃহস্পতিবার সকালে কক্সবাজারের কুতুবদিয়া থেকে ৩০০ মণ লবণ নিয়ে তারা খুলনার উদ্দেশ্যে রওনা দেন। রাতে ঘন কুয়াশার কারণে তুলাতুলি পয়েন্টে ট্রলারটি নোঙর করে রাখা হয়। রাত আনুমানিক আড়াইটার দিকে বিপরীত দিক থেকে আসা একটি কার্গো জাহাজ সজোরে ধাক্কা দিলে ট্রলারটির তলা ফেটে যায় এবং সেটি ডুবে যেতে শুরু করে। পরে তিনি দ্রুত ট্রলারটি চালিয়ে তীরে নিয়ে আসেন। এ সময় ট্রলারে থাকা সাতজন আরোহী নিরাপদে তীরে উঠতে সক্ষম হন। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।এদিকে ঘটনার পর শুক্রবার বিকেল থেকে ট্রলারটি উদ্ধারে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে। তবে কতদিনের মধ্যে ট্রলারটি উদ্ধার করা সম্ভব হবে, সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেননি সংশ্লিষ্টরা।ইলিশা নৌ-থানার পরিদর্শক (ইন্সপেক্টর) মো. আশিকুর রহমান জানান, ঘটনার পর তাদের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাঠে গড়াচ্ছে বিপিএল, যে ‘হেলদি ডিসকাশনে’ সুরাহা হলো বোর্ড ও ক্রিকেটারদের বিরোধ
মাঠে গড়াচ্ছে  বিপিএল, যে ‘হেলদি ডিসকাশনে’ সুরাহা হলো বোর্ড ও ক্রিকেটারদের বিরোধ

বোর্ডের প্রতিনিধি হিসেবে ইফতেখার রহমান বলেন, "ক্রিকেটারদের কারণেই আইসিসি পয়সা দিচ্ছে, আমরা স্পন্সর পাচ্ছি, মাঠ চালাচ্ছি। ক্রিকেট প্লেয়ার ছাড়া আমরা Read more

আমিরাতের সরকারি স্কুলে জামাতে জোহরের বিরতি বাধ্যতামূলক
আমিরাতের সরকারি স্কুলে জামাতে জোহরের বিরতি বাধ্যতামূলক

সংযুক্ত আরব আমিরাতের সরকারি স্কুলগুলোতে এখন থেকে প্রতিদিনের ক্লাস চলাকালীন জোহরের নামাজের জন্য বিরতি দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। ১২ সেপ্টেম্বর Read more

জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের পরিবারকে ফ্ল্যাট দেওয়ার উদ্যোগ
জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের পরিবারকে ফ্ল্যাট দেওয়ার উদ্যোগ

অন্তবর্তী সরকার জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের পরিবারকে বিনামূল্যে ফ্ল্যাট দেওয়ার উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে মোট ৮০৪টি ফ্ল্যাট তৈরির একটি প্রকল্প Read more

জকসু নির্বাচন: বাদ পড়লেন সান্ধ্য ও পেশাদার কোর্সের শিক্ষার্থীরা
জকসু নির্বাচন: বাদ পড়লেন সান্ধ্য ও পেশাদার কোর্সের শিক্ষার্থীরা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনে ভোটার বা প্রার্থী হতে পারবেন না অধিভুক্ত কোনো কলেজ বা Read more

পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ৩ মার্কিন বিজ্ঞানী
পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ৩ মার্কিন বিজ্ঞানী

এ বছর পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন ৩ মার্কিন বিজ্ঞানী। তারা হলেন জন ক্লার্ক, মিশেল এইচ. দেভোরে এবং জন এম. মার্টিনিস। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন