দেশজুড়ে বয়ে চলা তীব্র শীতের প্রভাব পড়েছে রাজধানীর নিত্যপণ্যের বাজারে। নতুন বছরের শুরুতে মাছের বাজার বেশ চড়া থাকলেও সবজি ও ব্রয়লার মুরগির দামে কিছুটা স্বস্তি ফিরেছে। ক্রেতারা বলছেন, মাছের বাজারে দরদাম করার সুযোগ মিলছে না; অন্যদিকে ডিম ও মুরগির দাম কমলেও তা এখনো পুরোপুরি নাগালের মধ্যে আসেনি।শুক্রবার (২ জানুয়ারি) সকালে রাজধানীর মোহাম্মদপুর এবং মিরপুর এলাকার কয়েকটি বাজার ঘুরে এই চিত্র দেখা গেছে।বাজারে সরবরাহ বাড়ায় দাম কমেছে শীতকালীন সবজির। কেজিপ্রতি ৫০-৬০ টাকায় বিক্রি হচ্ছে অধিকাংশ সবজি। বাজার ও মানভেদে শিমের কেজি বিক্রি হচ্ছে ৩০-৪৫ টাকায়, যা সপ্তাহখানেক আগেও ছিল ৪০ থেকে ৫০ টাকা। প্রতি কেজি মূলা বিক্রি হচ্ছে ৩০-৩৫ টাকায়। বেগুনের দর নেমেছে ৪০-৬০ টাকায়। গেল সপ্তাহের মতো মাঝারি আকারের ফুল ও বাঁধাকপি বিক্রি হচ্ছে ২০-৩০ টাকায়। শালগম ও পেঁপে কেজিপ্রতি ৩০-৪০ টাকায় পাওয়া যাচ্ছে। ব্রোকলি ৪০-৫০ টাকায় বিক্রি হচ্ছে। তবে মৌসুমের বাইরে থাকা কিছু সবজির দাম ৭০-৮০ টাকা। পটোল, করলা ও ঢেঁড়স এই দামে মিলছে। একই দামে মিলছে টমেটো।বাজার ঘুরে দেখা যায়, বর্তমানে ফার্মের মুরগির এক ডজন ডিম বিক্রি হচ্ছে ১১০ টাকায়, যা মাসখানেক আগেও ছিল ১২০ টাকা। সাদা ডিমের ডজন ১২০ থেকে ১২৫ টাকা এবং দেশি হাঁসের ডিম ১৯০ থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি কেজি ব্রয়লার মুরগি এখন ১৭০ টাকা এবং সোনালি মুরগি ২৭০ থেকে ২৮০ টাকায় মিলছে। এক সপ্তাহ আগেও মুরগির দাম কেজিতে প্রায় ১০ টাকা বেশি ছিল। এদিকে গরুর মাংস প্রতি কেজি ৭৫০ টাকা এবং খাসির মাংস ১১০০ টাকায় বিক্রি হচ্ছে।খামারিরা শীতে রোগবালাইয়ের ঝুঁকি এড়াতে দ্রুত মুরগি বিক্রি করে দেওয়ায় বাজারে সরবরাহ বেড়েছে বলে জানান বিক্রেতারা। মুরগি বিক্রেতা রফিকুল ইসলাম বলেন, ‘শীতে খামার থেকে দ্রুত মুরগি চলে আসে, চাহিদাও কিছুটা কম থাকে; তাই দাম কিছুটা কম রাখা যায়।’তবে খুব একটা পরিবর্তন নেই মাছের দামে, সব সময় যেন বাড়তিই থেকে যায় এটি। ক্রেতাদের অভিযোগ, পাইকারি বাজারে দাম কমলেও খুচরা বাজারে তার প্রভাব পড়ে না। বাজারে প্রতি কেজি কোরাল ৭০০ থেকে ৯০০ টাকা ও আইড় ৭০০ থেকে ৮০০ টাকায় বিক্রি হচ্ছে। শিং মাছের দাম কিছুটা কমে ৩০০ থেকে ৪০০ টাকায় নেমেছে।এছাড়া টেংরা ৬০০ থেকে ৭০০ টাকা, সরপুঁটি ৩০০ থেকে ৪৫০ টাকা এবং পাঙাশ ও সিলভার কার্প ১৮০ থেকে ২৮০ টাকায় বিক্রি হচ্ছে।আকারে বড় চিংড়ি ৭৫০ থেকে ১২০০ টাকা এবং ছোট চিংড়ি ১০০০ থেকে ১২০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। এক কেজি ওজনের ইলিশ ২২০০ থেকে ২৫০০ টাকা এবং দুই কেজি ওজনের ইলিশ ২৬০০ থেকে ৩০০০ টাকা পর্যন্ত হাঁকা হচ্ছে। মাছ বিক্রেতা জাহাঙ্গীর আলমের ভাষ্য, ‘শীতে নদীতে মাছ কম ধরা পড়ায় আড়তে দাম বাড়তি, যার প্রভাব খুচরা বাজারেও পড়েছে।’এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শিবিরের সাদিক কায়েম ভিপি, ফরহাদ জিএস, মহিউদ্দিন এজিএস
শিবিরের সাদিক কায়েম ভিপি, ফরহাদ জিএস, মহিউদ্দিন এজিএস

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি পদে জয়ী হলেন ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের প্রার্থী সাদিক কায়েম। Read more

ঠাকুরগাঁওয়ের ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
ঠাকুরগাঁওয়ের ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

ছাত্র জনতার ওপর হামলা ঘটনাসহ একাধিক মামলায় আসামি ঠাকুরগাঁও সদর উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অখিল চন্দ্র রায়কে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার Read more

নিউইয়র্কে প্লেন-ট্রাকের সংঘর্ষে পাইলট ও কো-পাইলট নিহত
নিউইয়র্কে প্লেন-ট্রাকের সংঘর্ষে পাইলট ও কো-পাইলট নিহত

নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে একটি যাত্রীবাহী প্লেনের সঙ্গে অগ্নিনির্বাপক বাহিনীর একটি ট্রাকের সংঘর্ষে উড়োজাহাজটির পাইলট ও কো-পাইলট নিহত হয়েছেন। কানাডার মন্ট্রিল Read more

আখ খেতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শাহীনের মৃত্যু
আখ খেতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শাহীনের মৃত্যু

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নে আখ খেতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শাহিন (১৪) এক শিশুর নিহত হয়েছেন।নিহত শাহীন উপজেলার টেংগারচর ইউনিয়নের জহিরুল Read more

ওয়াই-ফাই পাসওয়ার্ড মনে নেই, জেনে নিন তিন উপায়
ওয়াই-ফাই পাসওয়ার্ড মনে নেই, জেনে নিন তিন উপায়

বাসায় অতিথি এলেই পরিচিত সেই প্রশ্ন-“ওয়াই-ফাইয়ের পাসওয়ার্ডটা বলবে?” অথচ সেই পাসওয়ার্ডটা হয়ত আপনার মনে নেই, কিংবা এতটাই জটিল যে বলা Read more

আগামীকাল ‘মে দিবসে’ বেনাপোলে আমদানি-রপ্তানি বন্ধ
আগামীকাল ‘মে দিবসে’ বেনাপোলে আমদানি-রপ্তানি বন্ধ

মহান মে দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকাল থেকে দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে দু‘দেশের মধ্যে সব ধরনের আমদানি-রপ্তানিসহ বন্দর ও কাস্টমসের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন